Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ধর্মঘটের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে অনলাইনে রমরমা ব্যবসা নেতাদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
অবৈধ পথে মোবাইলফোনে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি ৪ মোবাইল শপের
Share on FacebookShare on Twitter

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার ও সিন্ডিকেট প্রথা বাতিলের দাবিতে আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’। একই সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

কিন্তু মাঠপর্যায়ের সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যখন নেতাদের ডাকে সাড়া দিয়ে দোকানপাট বন্ধ রেখে শটার নামিয়েছেন, তখন আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রভাবশালী ব্যবসায়ী নেতারাই ভিন্ন কৌশলে নিজেদের ব্যবসা সচল রেখেছেন। ‘সুমাস টেক’, ‘ড্যাজেল’, ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’ এবং ‘এসএমএস গ্যাজেট’-এর মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো দোকান বন্ধের নাটক সাজিয়ে ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে দেদারসে পণ্য বিক্রি করে যাচ্ছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন। কিন্তু অনলাইনে ভিন্ন চিত্র। আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সেখানে পুরোদমে বেচাকেনা চলছে।

নেতাদের এমন দ্বিমুখী আচরণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা। মোতালেব প্লাজার এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, “নেতারা আমাদের বললেন অস্তিত্ব রক্ষার আন্দোলন, তাই দোকান বন্ধ রাখতে হবে। আমরা ছোট ব্যবসায়ীরা দিন আনি দিন খাই, দোকান বন্ধ থাকলে আমাদের সংসার চলে না। অথচ নেতারা ঠিকই অনলাইনে কোটি টাকার ব্যবসা করছেন। এটা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা।”

আরেক ব্যবসায়ী অভিযোগ করেন, “যাদের অনলাইন সেটআপ বা ই-কমার্স ওয়েবসাইট নেই, তারা আজ পথে বসেছে। আর নেতারা আন্দোলনের ফয়দা নিয়ে অনলাইন ট্রাফিক বাড়িয়ে নিজেদের পকেট ভারী করছেন।”

বিশ্লেষকরা বলছেন, এটি একটি সুপরিকল্পিত কৌশল। সাধারণ দোকান বন্ধ থাকলে ক্রেতারা বাধ্য হয়ে অনলাইনে ঝুঁকবেন। এতে নেতাদের অনলাইন প্ল্যাটফর্মের বিক্রি কয়েক গুণ বেড়ে যাবে। রাজপথে সাধারণ ব্যবসায়ীদের নামিয়ে বিটিআরসি ঘেরাও করে সরকারকে চাপে রাখা। শোরুম বন্ধ রেখে তারা দেখাচ্ছেন যে তারা আন্দোলনের সঙ্গে আছেন, কিন্তু তলে তলে ব্যবসা ঠিকই চালিয়ে যাচ্ছেন।

এদিকে, দোকান বন্ধের পাশাপাশি আজ বিটিআরসি কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি। তবে সাধারণ ব্যবসায়ীদের প্রশ্ন—যারা নিজেরা অনলাইনে ব্যবসা চালু রেখে অন্যদের দোকান বন্ধ রাখতে বাধ্য করছেন, তাদের নেতৃত্বে এই আন্দোলন কতটা সফল হবে?

নেতাদের এই দ্বিমুখী আচরণের কারণে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে। অনেকে বলছেন, নেতাদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়ে দ্রুত দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া উচিত।

Tags: DazzleGadget & GearMobile Strike BDSumash Techঅনলাইন ব্যবসাঅবৈধ ফোনএনইআইআর সংস্কারগ্যাজেট অ্যান্ড গিয়ারড্যাজেলবিটিআরসি ঘেরাওমোবাইল ধর্মঘটমোবাইল সিন্ডিকেটসুমাস টেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাবজি গেমে নতুন আপডেট আসছে
গেম

পাবজি গেমে নতুন আপডেট আসছে

শরীরে অক্সিজেনের পরিমান জানাবে নতুন অ্যামাজফিট
নির্বাচিত

শরীরে অক্সিজেনের পরিমান জানাবে নতুন অ্যামাজফিট

২০২৫ নাগাদ ইন্টারনেট অর্থনীতির আকার দাঁড়াবে ৩০০ বিলিয়ন ডলার
প্রযুক্তি সংবাদ

২০২৫ নাগাদ ইন্টারনেট অর্থনীতির আকার দাঁড়াবে ৩০০ বিলিয়ন ডলার

স্মার্টফোনে গুগলের সেবা বর্জনে প্রস্তুত হুয়াওয়ে
নির্বাচিত

স্মার্টফোনে গুগলের সেবা বর্জনে প্রস্তুত হুয়াওয়ে

ব্যবহারকারীর তথ্য সংগ্রহের আগে অনুমতি চাইবে আইওএস ১৫
প্রযুক্তি পরামর্শ

ব্যবহারকারীর তথ্য সংগ্রহের আগে অনুমতি চাইবে আইওএস ১৫

হুয়াওয়ে’র গবেষণাকেন্দ্রে আগুন
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে’র গবেষণাকেন্দ্রে আগুন

Load More

ট্রেন্ডিং টপিক

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি
প্রযুক্তি বাজার

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে
সোশ্যাল মিডিয়া

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ
অটোমোবাইল

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিবৃতি দিয়েছে...

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix