Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপ ভালো রাখতে যে পাঁচ অভ্যাস পরিহার করা জরুরি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
ল্যাপটপ ভালো রাখতে যে পাঁচ অভ্যাস পরিহার করা জরুরি
Share on FacebookShare on Twitter

ল্যাপটপ এখন শুধু বিলাসী প্রযুক্তি নয়, বরং কাজ, পড়াশোনা ও বিনোদনের জন্য দৈনন্দিন জীবনে এখন একটি অপরিহার্য যন্ত্র। সময়ের সঙ্গে সঙ্গে ল্যাপটপ কিছুটা ধীর হয়ে যাওয়া, ব্যাটারির চার্জ কম ধরে রাখা বা অতিরিক্ত গরম হওয়া স্বাভাবিক। তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীদের কিছু সাধারণ ভুল অভ্যাসের কারণে ল্যাপটপের ক্ষয়ক্ষতি স্বাভাবিকের চেয়েও তাড়াতাড়ি ঘটে। এতে একদিকে যেমন ব্যাটারির আয়ু কমে, অন্যদিকে নষ্ট হয় যন্ত্রাংশ এবং কমে যায় ল্যাপটপের পুনর্বিক্রয়মূল্য। একটু সচেতন হলেই এসব সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেক ইউজ অব (এমইউও) অবলম্বনে এখানে এমনই পাঁচটি অভ্যাসের কথা তুলে ধরা হলো—

চার্জার অসতর্কভাবে ব্যবহার করা

অনেক ব্যবহারকারীই ল্যাপটপের চার্জারকে খুব একটা গুরুত্ব দেন না বা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকেন না। তার পেঁচিয়ে শক্ত করে বাঁধা, বারবার ভাঁজ করা, ভারী জিনিসের নিচে চাপা দেয়া বা মেঝেতে ফেলে রাখা সাধারণ অভ্যাসে পরিণত হয়। কিন্তু বাস্তবে চার্জারের তারের ভেতরের অংশ খুব সংবেদনশীল। ফলে ভেতরের তার ক্ষতিগ্রস্ত হয়ে চার্জার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে যেসব ল্যাপটপে নির্দিষ্ট বা আলাদা ধরনের চার্জার লাগে, সেগুলো নষ্ট হলে নতুন চার্জার পাওয়া কঠিন ও ব্যয়বহুল হয়। তাই চার্জারের তার ঢিলেঢালা করে গুটিয়ে রাখা, পোষাপ্রাণীর নাগালের বাইরে রাখা এবং ভ্রমণের সময় আলাদা পাউচে বহন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ফ্যানের বাতাস চলাচলে বাধা সৃষ্টি করা

বিছানা, বালিশ বা কম্বলের ওপর ল্যাপটপ রেখে কাজ করার অভ্যাস অনেকেরই আছে। এতে ল্যাপটপের নিচে বা পাশে থাকা বাতাস চলাচলের ছিদ্র বন্ধ হয়ে যায়। ফলে ভেতরের গরম বাতাস বের হতে না পারায় অতিরিক্ত তাপ জমে এবং ফ্যান বেশি জোরে ঘুরতে থাকে। দীর্ঘদিন এভাবে ব্যবহার করলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়, প্রসেসরের কর্মক্ষমতা কমে যায় এবং ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। শক্ত ও সমতল জায়গায় ল্যাপটপ ব্যবহার করলে বা একটি সাধারণ ল্যাপটপ স্ট্যান্ড ব্যবহার করলে এ সমস্যা অনেকটাই কমে।

নিয়মিত পরিষ্কার না করা

ল্যাপটপের ভেতরে ও বাইরে ধুলাবালি জমা হওয়াও একটি বড় সমস্যা। ফ্যান ও ভেন্টে বা হিটসিংকে ধুলো জমে গেলে ঠাণ্ডা করার ক্ষমতা কমে যায়। ল্যাপটপ অতিরিক্ত গরম হয় এবং ফ্যান বেশি শব্দ করে। কয়েক মাস পর পর কমপ্রেসড এয়ার দিয়ে ভেন্ট পরিষ্কার করলে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি কি-বোর্ড ও ট্র্যাকপ্যাডে খাবারের কণা, ময়লা ও তেল জমে গেলে বোতাম শক্ত বা অকার্যকর হয়ে যেতে পারে। নিয়মিত নরম কাপড় দিয়ে মুছে নিলে এসব সমস্যা এড়ানো যায়।

ল্যাপটপকে অযত্নে ব্যবহার করা

নতুন ল্যাপটপের ক্ষেত্রে যত্নশীল থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সে যত্ন কমে যায়। স্ক্রিন ধরে তোলা, ব্যাগে কভার ছাড়া রাখা বা ভারী জিনিসের সঙ্গে চাপা দিয়ে বহন করলে স্ক্রিন ও হিঞ্জ ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামত করা ব্যয়বহুল। শিশু বা পোষাপ্রাণীর অসাবধানতায়ও ল্যাপটপের বড় ক্ষতি হতে পারে। তাই ল্যাপটপ ব্যবহার শেষে ঢাকনা বন্ধ রাখা, পানীয় দূরে রাখা এবং সঠিক কভার, স্লিভ বা কেস ব্যবহার করা জরুরি।

পুনর্বিক্রয়মূল্যের কথা না ভাবা

ল্যাপটপ ভালোভাবে কাজ করলেও সামান্য আঁচড়, ফাটল বা আসল চার্জার না থাকলে বিক্রির সময় দাম অনেক কমে যায়। ট্রেড-ইন বা পুনরায় বিক্রির ক্ষেত্রে বাহ্যিক অবস্থাকে খুব গুরুত্ব দেয়া হয়। অনেক ক্ষেত্রে ল্যাপটপ গ্রহণই করে না। তাই শুরু থেকেই ল্যাপটপ যত্নে রাখলে ভবিষ্যতে ভালো দামে বিক্রি বা আপগ্রেড করা সম্ভব হয়।

সব মিলিয়ে ল্যাপটপকে দীর্ঘদিন ভালো রাখতে খুব জটিল কিছু করতে হয় না। দৈনন্দিন ছোটখাটো অভ্যাস বদলালেই যন্ত্রের আয়ু বাড়ে, খরচ কমে এবং ভবিষ্যতে বিক্রির সময়ও ভালো সুবিধা পাওয়া যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবাঞ্ছিত ই-মেইল থেকে মুক্তি পাবেন যেভাবে
কিভাবে করবেন

অবাঞ্ছিত ই-মেইল থেকে মুক্তি পাবেন যেভাবে

গ্রামীণফোনের ডাটাবেজে ঢুকে কোটি টাকা ট্রান্সফার
টেলিকম

গ্রামীণফোনের ডাটাবেজে ঢুকে কোটি টাকা ট্রান্সফার

আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটকে ছবি দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করবেন যেভাবে

৩০ মিনিটে চার্জ হবে ফোন
নির্বাচিত

৩০ মিনিটে চার্জ হবে ফোন

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন বাজারে
নির্বাচিত

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন বাজারে

চিপ সংগ্রহের ব্যর্থতায় চাকরি হারালেন গুগলের শীর্ষ কয়েক কর্মকর্তা
প্রযুক্তি সংবাদ

কার্বন অপসারণ প্রযুক্তিতে ৯১ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি টেক জায়ান্টদের

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর
শিক্ষা ও ক্যাম্পাস

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ ডিসেম্বর ২০২৫

ল্যাপটপ ভালো রাখতে যে পাঁচ অভ্যাস পরিহার করা জরুরি

Techzoom.TV |
TechzoomTV