Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
Share on FacebookShare on Twitter

নতুন সরকার শপথ গ্রহণের আগেই মানবসম্পদ ব্যবস্থাপনায় বড় ধরনের রদ-বদল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ১৬ ফেব্রুয়ারি, সোমবার কমিশনের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিভিন্ন বিভাগের মোট ৪০ জন কর্মকর্তার মধ্যে ২০জনের দায়িত্ব পূণর্বিন্যাস করা হয়েছে।

ওই অফিস আদেশে, উপপরিচালক পর্যায়ের ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সিনিয়র সহকারী পরিচালক পর্যায়ের ২১ জন কর্মকর্তার মধ্যে চার জনকে এবং অন্যান্য পদের ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে রদবদল করা হয়েছে। প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে গতিশীলতা আনতেই জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বদলিকৃত উপপরিচালকদের মধ্যে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মো. রাইসুল ইসলামকে স্পেকট্রাম বিভাগে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের ড. শামসুজ্জোহাকে স্পেকট্রাম বিভাগে, স্পেকট্রাম বিভাগের মো. মেহফুজ বিন খালেদকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে এবং মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের মো. জাকির হোসেন খানকে অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে বদলি করা হয়েছে। অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের উপপরিচালক মো. আব্দুস শহীদ চৌধুরীর ওপর মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং প্রশাসন বিভাগের ক্রয় অধিশাখায় দায়িত্ব পালনকারী মোহাম্মদ আশরাফুল আলমকে অফিস ব্যবস্থাপনা ও ক্রয় অধিশাখায়, স্পেকট্রাম বিভাগের কাজী মো. আহসানুল হাবীব মিথুনকে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগে, প্রশাসন বিভাগের এস এম আফজাল রেজাকে স্পেকট্রাম বিভাগে, এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেট থেকে মো. আসফাক আহমেদকে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে এবং প্রশাসন বিভাগের উপপরিচালক সেলিনা পারভীনকে মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা অধিশাখায় বদলি করা হয়েছে।

তবে বদলি আদেশে নাম থাকলেও উপপরিচালক মো. আমান উল্লাহ এবং মো. মাহবুবুর রহমানকে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগেই বহাল রাখা হয়েছে।

সিনিয়র সহকারী পরিচালক পর্যায়ে এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেটের মোহাম্মদ ফিরোজ মিয়াকে স্পেকট্রাম বিভাগে এবং স্পেকট্রাম বিভাগের হাজ্জাজ হোসেন হেলালকে এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন বিভাগে সংযুক্ত করা হয়েছে। স্পেকট্রাম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক শান্ত কুমার দাশকে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মো. তৌফিকুল ইসলামকে স্পেকট্রাম বিভাগে এবং প্রশাসনিক কর্মকর্তা সজল মণ্ডলকে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে রদবদল করা হয়েছে।

এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেটের মো. আবদুল জব্বারকে পদোন্নতি দিয়ে অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে উপসহকারী পরিচালক করা হয়েছে। লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের উপসহকারী পরিচালক মো. মুবিন তালুকদারকে প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে। প্রশাসন বিভাগের উপসহকারী পরিচালক মোসাম্মৎ রাশিদা ইয়াসমিন সরকারকে এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেটে, কমিশন সচিব দপ্তরের উপসহকারী পরিচালক মো. ফিরোজ বাদশাহকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে এবং ওই বিভাগের উপসহকারী পরিচালক নিবাস হালদারকে প্রশাসন বিভাগে ন্যস্ত করা হয়েছে। প্রশাসন বিভাগের উপসহকারী পরিচালক মো. আমিনুল ইসলামকে কমিশন সচিব দপ্তরে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, সিনিয়র সহকারী পরিচালক মো. দিদারুল ইসলাম, মো. কামরুর হাসান হিরু, নেছার আহম্মদ ও আকরারুল হক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে স্বপদে বহাল রয়েছেন। একইভাবে মো. জাহাঙ্গীর আলম, মাহমুদা নাসরিন, নাদিয়া ইসলাম, মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ ও রাকিবুল ইসলাম লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগেই আছেন। স্পেকট্রাম বিভাগে বহাল রয়েছেন ইয়াসমিন সুলতানা, মো. মিন্টু প্রাং, মো. মেহেদী হাসান ও সুমাইয়া রহমান। পাশাপাশি মো. মোশায়েল উল ইসলাম, মো. আমানত আলী ও মো. তুষার বেপারী অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগেই দায়িত্ব পালন করছেন।

বিটিআরসি জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনতিবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলিকৃতদের মধ্যে কয়েকজন অল্প কিছুদিন আগেই পদোন্নতি পেয়েছিলেন।

Tags: বিটিআরসিবিটিআরসি (BTRC)

এই বিভাগ থেকে আরও পড়ুন

জনপ্রিয়তায় ফেসবুককে টেক্কা দিল টিকটক!
নির্বাচিত

জনপ্রিয়তায় ফেসবুককে টেক্কা দিল টিকটক!

অনুদানের বিনিময়ে ইনটেলে মালিকানা শেয়ার চাইছে ট্রাম্প
নির্বাচিত

অনুদানের বিনিময়ে ইনটেলে মালিকানা শেয়ার চাইছে ট্রাম্প

১২০০ এমবিপিএস ডুয়াল ব্যান্ড রাউটার আনছে ওয়ালটন
নির্বাচিত

১২০০ এমবিপিএস ডুয়াল ব্যান্ড রাউটার আনছে ওয়ালটন

এইচএসসি
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান

দেশের শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের রেডমি ১২ সি
নির্বাচিত

দেশের শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের রেডমি ১২ সি

স্যামসাং গ্যালাক্সি এ১২ এর রিভিউ এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এ১২ এর রিভিউ এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ঈদের ছুটি পাচ্ছেন না যারা
অর্থ ও বাণিজ্য

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix