Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আক্রান্ত হলে কোথায় পাল্টা হামলা হবে জানাল ইরান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 22 February 2026
আক্রান্ত হলে কোথায় পাল্টা হামলা হবে জানাল ইরান
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে কোথায় পাল্টা হামলা চালানো হবে সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছে তেহরান। দেশটি জানিয়েছে, আক্রমণের স্বীকার হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি, স্থাপনা ও সম্পদ ইরানের কাছে “বৈধ লক্ষ্য” হিসেবে বিবেচিত হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এই অবস্থান তুলে ধরেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

চিঠিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করেছেন। ওয়াশিংটনের দাবি, ইরান যেন পারমাণবিক বোমা তৈরি করতে না পারে। এই প্রস্তাব বরাবরই নাকচ করেছে তেহরান।

ইরাভানির চিঠিতে গত বুধবারের ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের কথাও উল্লেখ করা হয়। ওই পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি কোনো চুক্তিতে না আসে, তবে ভারত মহাসাগরের একটি দ্বীপে থাকা যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহার করতে হতে পারে ওয়াশিংটনকে।

চিঠিতে ইরানি রাষ্ট্রদূত লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ ধরনের যুদ্ধংদেহি বক্তব্য সামরিক আগ্রাসনের বাস্তব ঝুঁকির ইঙ্গিত দেয়, যার পরিণতি হবে ভয়াবহ এবং যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।’

যুক্তরাষ্ট্র যেন অবিলম্বে শক্তি ব্যবহারের বেআইনি হুমকি বন্ধ করে তা নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরাভানি। চিঠিতে আরও বলা হয়, ‘ইরান এখনও কূটনৈতিক সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং পারস্পরিকতার ভিত্তিতে নিজেদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে থাকা অস্পষ্টতা দূর করতে প্রস্তুত।’

তবে একই সঙ্গে ইরাভানি সতর্ক করে চিঠিতে বলেন, ‘ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন হলে প্রতিরক্ষামূলক জবাবের প্রেক্ষাপটে অঞ্চলে থাকা শত্রুপক্ষের সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’

এর আগে ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী দমন-পীড়নের অভিযোগ তুলেছিলেন। এরপরেই আবারও পারমাণবিক কর্মসূচির বিষয়টি সামনে আনেন।

বৃহস্পতিবার ট্রাম্প জানান, কোনো চুক্তিতে পৌঁছাতে ইরানের হাতে সর্বোচ্চ ১৫ দিন সময় আছে। এ সময়ের মধ্যে তা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে—এমন ইঙ্গিতও দেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাল্টা হামলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বরেণ্য অভিনেত্রী আনোয়ারা পারফেক্ট ইলেকট্রনিকস মা পদক পাচ্ছেন
বিবিধ

বরেণ্য অভিনেত্রী আনোয়ারা পারফেক্ট ইলেকট্রনিকস মা পদক পাচ্ছেন

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

ব্যাগভর্তি টিকা ফেরত দিয়ে ‘সরি’ বললেন চোর
বিবিধ

ব্যাগভর্তি টিকা ফেরত দিয়ে ‘সরি’ বললেন চোর

Oppo Reno 12, Reno 12 Pro New Renders Leak Ahead of Launch Next Week
বিবিধ

Oppo Reno 12, Reno 12 Pro New Renders Leak Ahead of Launch Next Week

মুন্সিগঞ্জের বিখ্যাত পণ্যের সম্ভাবনায় চালতা পান/মিষ্টি পান
বিবিধ

মুন্সিগঞ্জের বিখ্যাত পণ্যের সম্ভাবনায় চালতা পান/মিষ্টি পান

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

Load More

ট্রেন্ডিং টপিক

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 February 2026

আক্রান্ত হলে কোথায় পাল্টা হামলা হবে জানাল ইরান

Techzoom.TV |
TechzoomTV