Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
Share on FacebookShare on Twitter

মেমরি চিপের দাম বিশ্ববাজারে রেকর্ড হারে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ ফোনের দাম বাড়িয়ে নির্ধারণ করলো স্যামসাং। এছাড়া গ্যালাক্সি এস২৬ সিরিজের কিছু মডেলের দাম মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে নতুন এই সিরিজ উন্মোচন করা হয়। খবর এনগ্যাজেট।

স্যামসাং ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের বাজারে গ্যালাক্সি এস২৬-এর বেস মডেলের দাম ৮৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে, যা আগের মডেলের চেয়ে ৪ দশমিক ৭ শতাংশ বেশি। এস২৬ প্লাসের দাম ১ হাজার ৯৯ ডলার, যা আগের চেয়ে ১০ শতাংশ বেশি। তবে আল্ট্রা মডেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় বেস মডেলের দাম ৮ দশমিক ৬ শতাংশ বাড়ানো হয়েছে।

নতুন স্মার্টফোন সিরিজে পারপ্লেক্সিটির এআই ফিচার, গুগলের জেমিনি এবং আপগ্রেডেড বিক্সবি যুক্ত করা হয়েছে। গত বছর অ্যাপলের কাছে স্মার্টফোন শীর্ষস্থান হারানোর পর বাজার পুনরুদ্ধারে এই পদক্ষেপ নিল স্যামসাং।

স্যামসাং জানায়, গ্যালাক্সি এস২৬-এর কিছু মডেলে নিজস্ব তৈরি এক্সিনোস প্রসেসর ব্যবহার করা হয়েছে, আগের মডেলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপ ব্যবহার করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, এতে স্যামসাংয়ের চিপ ডিজাইন ব্যবসা এবং মোবাইল মার্জিন বাড়তে পারে।

স্যামসাং জানিয়েছে, এস২৬ আল্ট্রা মডেলে প্রথমবারের মতো বিল্ট-ইন মোবাইল প্রাইভেসি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা পাশ থেকে দেখার কোণ সীমিত করে দেয়। আগামী ১১ মার্চ থেকে বিশ্বের বিভিন্ন বাজারে গ্যালাক্সি এস২৬ সিরিজ বিক্রি শুরু হবে।

মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রচলিত ডিআরএএম চিপের চুক্তি মূল্য ২০২৫ সালের শেষ প্রান্তিকের তুলনায় ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। মেটা, গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো এআই পরিকাঠামো গড়ে তুলতে বিপুল পরিমাণ মেমরি চিপ কিনছে, যা সরবরাহ সংকট তৈরি করেছে।

গত মাসে স্যামসাং সতর্ক করেছিল, এআই বুমের কারণে চিপ সংকট আরও বাড়বে। মেমরি চিপের দাম বাড়ায় স্যামসাংয়ের মূল চিপ ব্যবসা লাভবান হলেও স্মার্টফোন ও ডিসপ্লে ইউনিটের মার্জিনে চাপ পড়েছে।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানুয়ারিতে আয় প্রতিবেদনে বলেছিলেন, মেমরি চিপের দাম তীব্রভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে অ্যাপল দাম বাড়াবে কি না, সেই প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং গ্যালাক্সি এস২৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়
নির্বাচিত

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

ভিপিএন ব্যবহার করায় শত শত লোকের বিরুদ্ধে মামলা
কিভাবে করবেন

ভিপিএন কিভাবে কাজ করে আর এটা কখন ব্যবহার করা উচিৎ?

হুয়াওয়ের স্মার্টফোন ফোন কিনে পুরস্কার জিতলেন ৫০ জন
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের স্মার্টফোন ফোন কিনে পুরস্কার জিতলেন ৫০ জন

হাই কনফিগার নিয়ে আসছে টিকওয়াচ প্রো এস
প্রযুক্তি সংবাদ

হাই কনফিগার নিয়ে আসছে টিকওয়াচ প্রো এস

গুগল ম্যাপসে পদ্মা সেতু
নির্বাচিত

গুগল ম্যাপসে পদ্মা সেতু

গ্রাহককে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে বদ্ধপরিকর বিটিআরসি
নির্বাচিত

গ্রাহককে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে বদ্ধপরিকর বিটিআরসি

Load More

ট্রেন্ডিং টপিক

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!
নির্বাচিত

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

চীনের কালোবাজারে এনভিডিয়ার এআই চিপের দাম দ্বিগুণ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ছাড়াতে পারে ১০ হাজার
বিবিধ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ছাড়াতে পারে ১০ হাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়
নির্বাচিত

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় এখন সারা বিশ্ব মাতোয়ারা। প্রিয়...

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ ফেব্রুয়ারি ২০২৬

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix