Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটকয়েনের স্রষ্টা কে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 April 2026
বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
Share on FacebookShare on Twitter

ক্রিপ্টোকারেন্সির জগতের দীর্ঘতম রহস্যে এক নতুন মোড় দেখা যাচ্ছে। নিউইয়র্ক টাইমস পুলিৎজার পুরস্কার বিজয়ী সাংবাদিক জন ক্যারিরুর একটি ১২ হাজার শব্দের বিশদ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রিটিশ ক্রিপ্টোগ্রাফার ও ব্লকস্ট্রিমের সিইও অ্যাডাম ব্যাক বিটকয়েনের উদ্ভাবক। তিনি হ্যাশক্যাশের প্রতিষ্ঠাতা। অ্যাডামই আসলে বিটকয়েনের ছদ্মনামের স্রষ্টা সাতোশি নাকামোতো বলে দাবি করেছেন সাংবাদিক জন।

অ্যাডাম ব্যাক এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং ক্রিপ্টো কমিউনিটি এই প্রতিবেদনটিকে সন্দেহ ও চরম বিরক্তির সঙ্গে গ্রহণ করেছে। একসময়কার আলোচিত সিলিকন ভ্যালির উদ্যোক্তা এলিজাবেথ হোমস ও থেরানোসে কেলেঙ্কারি ফাঁস করে বিখ্যাত হওয়া সাংবাদিক ক্যারিরু জানান, ২০২৪ সালের এইচবিও ডকুমেন্টারি ‘মানি ইলেকট্রিক: দ্য বিটকয়েন মিস্ট্রি’ দেখার পর ব্যাকের প্রতি তাঁর আগ্রহ জাগে। সেখানে রিগাতে একটি পার্কের বেঞ্চে ব্যাকের প্রতিক্রিয়া দেখে তাঁর সন্দেহ হয়।

সাংবাদিক ক্যারিরুর আরেক গণমাধ্যম টাইমসের এআই প্রজেক্ট এডিটর ডিলান ফ্রাইডম্যানের সঙ্গে মিলে ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাইফারপাঙ্ক মেইলিং লিস্টের ১ লাখ ৩৪ হাজার ৩০৮টি পোস্টের একটি ডেটাবেজ তৈরি করেন। তিনটি আলাদা লিখনশৈলী বিশ্লেষণ পদ্ধতিতে দেখা যায়, সাতোশির লেখার সঙ্গে অ্যাডাম ব্যাকের মিল সবচেয়ে বেশি।

অ্যাডাম ব্যাক ও সাতোশির লেখায় পূর্ণচ্ছেদের পর ডাবল স্পেস ব্যবহার ও ব্রিটিশ বানান রীতি দেখা যায়। সাতোশির ৩২৫টি স্বতন্ত্র হাইফেন ভুলের মধ্যে ৬৭টি অ্যাডাম ব্যাকের ভুলের সঙ্গে হুবহু মিলে যায়। সাতোশি যখন সক্রিয় ছিলেন, তখন মেইলিং লিস্টে ব্যাক অস্বাভাবিকভাবে নীরব ছিলেন। সাতোশি নিখোঁজ হওয়ার ছয় সপ্তাহ পর ব্যাক আবার বিটকয়েন নিয়ে মন্তব্য শুরু করেন। অ্যাডাম ব্যাক প্রথম ১৯৯৭ সালে বিটকয়েনের মতো একটি বিকেন্দ্রীভূত নেটওয়ার্কের ধারণা দিয়েছিলেন। প্রতিবেদনটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাডাম ব্যাক এক্সে পোস্ট করেন, আমি সাতোশি নই।

প্রতিবেদনের বিপক্ষে অ্যাডাম ব্যাক জানান, যেহেতু তিনি এক দশকের বেশি সময় ধরে ইলেকট্রনিক ক্যাশ নিয়ে প্রচুর লিখেছেন, তাই যেকোনো অ্যালগরিদম তাঁর লেখার সঙ্গেই সাতোশির মিল খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। ব্লকস্ট্রিম এক বিবৃতিতে জানিয়েছে, নিউইয়র্ক টাইমসের গল্পটি কেবল কিছু খুঁটিনাটি বিষয়ের ব্যাখ্যা ও অনুমানের ওপর ভিত্তি করে তৈরি, এখানে কোনো অকাট্য ক্রিপ্টোগ্রাফিক প্রমাণ নেই।

সাংবাদিক ক্যারিরুর দীর্ঘ প্রতিবেদনে একটি জিনিসের অভাব ছিল, যা এই বিতর্কের অবসান ঘটাতে পারত। সেখানে কোনো ক্রিপ্টোগ্রাফিক প্রমাণ নেই। সাতোশির পরিচয় নিশ্চিত করার একমাত্র উপায় হলো তাঁর আদি বিটকয়েন ব্লক থেকে একটি প্রাইভেট কির মাধ্যমে বার্তা স্বাক্ষর করা। এই প্রতিবেদনে তেমন কোনো প্রমাণ দেওয়া হয়নি।
কম্পিউটেশনাল লিঙ্গুইস্ট ফ্লোরিয়ান ক্যাফিয়েরো ব্যাকের সঙ্গে সাতোশির বিটকয়েন হোয়াইট পেপারের মিলকে অমীমাংসিত বলে বর্ণনা করেছেন। ক্রিপ্টো ইন্ডাস্ট্রি এই প্রতিবেদনের কঠোর সমালোচনা করেছে। বিটকয়েন ডেভেলপার জেমসন লপ বলেন, দুর্বল প্রমাণের ভিত্তিতে অ্যাডাম ব্যাকের মতো একজন ব্যক্তির দিকে আঙুল তোলা অত্যন্ত লজ্জাজনক। গ্যালাক্সি ডিজিটালের গবেষণাপ্রধান অ্যালেক্স থর্ন একে আবর্জনা হিসেবে অভিহিত করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের তদন্তের একটি মানবিক ঝুঁকিও রয়েছে। সাতোশির ওয়ালেটে আনুমানিক ১১ লাখ বিটকয়েন রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭৮ বিলিয়ন ডলার। কোনো জীবিত ব্যক্তির ওপর এই বিপুল সম্পদের মালিকানা চাপিয়ে দেওয়া তাঁর জীবনের জন্য চরম নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। এর আগে এইচবিওর ডকুমেন্টারিতে পিটার টডকে সাতোশি দাবি করার পর তিনি আত্মগোপন করতে বাধ্য হয়েছিলেন।

বিটকয়েন হোয়াইট পেপার প্রকাশের ১৭ বছর পরও সাতোশির পরিচয় একটি রহস্যই রয়ে গেল। অ্যাডাম ব্যাকের মতে, সাতোশির পরিচয়হীনতাই বিটকয়েনের একটি বড় বৈশিষ্ট্য। এটি বিটকয়েনকে কোনো একক ব্যক্তির সৃষ্টি হিসেবে নয়, একটি গণিতনির্ভর নিরপেক্ষ ডিজিটাল সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছে এমন পরিচয়হীনতা। ১০ এপ্রিল পর্যন্ত বিটকয়েনের বাজারদর প্রায় ৭১ হাজার ডলারে স্থিতিশীল ছিল, যা থেকে বোঝা যায় বাজারের বিনিয়োগকারীরা এই নতুন সাতোশি তত্ত্বে খুব একটা বিচলিত নন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটকয়েন

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
নির্বাচিত

‘অনিবন্ধিত’ মোবাইল ফোনে অপরাধ বাড়ছে

পপ-আপ সেলফি ক্যামেরায় এলো অপো কে৩
প্রযুক্তি সংবাদ

পপ-আপ সেলফি ক্যামেরায় এলো অপো কে৩

অনরের নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে উন্নত পেরিস্কোপ ক্যামেরা
নির্বাচিত

অনরের নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে উন্নত পেরিস্কোপ ক্যামেরা

২৬ মার্চ থেকে সহজ ডটকমে ট্রেনের টিকিট
নির্বাচিত

অ্যাপে নয়, ওয়েবসাইটে মিলবে ট্রেনের টিকিট

১২০-এর বেশি স্পোর্টস মোড পাবেন এই স্মার্টওয়াচে
প্রযুক্তি সংবাদ

১২০-এর বেশি স্পোর্টস মোড পাবেন এই স্মার্টওয়াচে

স্যামসাং আনল ‘স্মার্ট এআই’ ল্যাপটপ
নির্বাচিত

স্যামসাং আনল ‘স্মার্ট এআই’ ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 April 2026

বিটকয়েনের স্রষ্টা কে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix