Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’
Share on FacebookShare on Twitter

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ‘যেটা সামনে এগিয়ে যায়, সেটাকে কখনো পেছনে টেনে আনা যায় না। ইন্টারনেটের গতি যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি ঢাকা সিটি করপোরেশনও আধুনিকতার গতির তাল মিলিয়ে চলবে।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ধানমন্ডি আন্ডারগ্রাউন্ড কমন এক্সেস নেটওয়ার্কের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবদুস সালাম বলেন, ‘প্রযুক্তির এই অগ্রযাত্রায় ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তাই আধুনিক নগর ব্যবস্থাপনায় সমন্বিত অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘শুধু ইন্টারনেট নয়, টেলিফোন ও কেবল টিভি নেটওয়ার্ককেও সমন্বিতভাবে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। পৃথকভাবে এসব সেবা পরিচালিত হলে তা নগরবাসীর জন্য দুর্ভোগ সৃষ্টি করবে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে পরিকল্পনা নিয়ে কাজ করার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, “‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ে তুলতে আন্ডারগ্রাউন্ড অবকাঠামোর বিকল্প নেই। আগে খোলা আকাশের নিচে তারের জটলা নগরের সৌন্দর্য নষ্ট করত। এখন ধানমন্ডিতে এ ব্যবস্থা চালুর ফলে বাসিন্দারা সেই দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন। এ কার্যক্রম ধীরে ধীরে পুরো ঢাকায় সম্প্রসারণ করা হবে।’

শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকায় ফ্রি ইন্টারনেট জোন চালুর প্রস্তাব দেন ডিএসসিসি প্রশাসক। এতে শিক্ষার্থীরা সহজে প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে বলে তিনি মনে করেন।

ডিএসসিসির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘নগর উন্নয়নে সিটি করপোরেশন সমন্বয়কের ভূমিকা পালন করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।’

এ ছাড়া ধানমন্ডিকে একটি ঐতিহ্যবাহী আবাসিক এলাকা হিসেবে উল্লেখ করে এর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ধানমন্ডি লেককে বাণিজ্যিক ব্যবহার থেকে বিরত রাখার আহ্বান জানিয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এসময় আন্ডারগ্রাউন্ড অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আইএসপিএবির উদ্যোগকে স্বাগত জানিয়ে ডিএসসিসির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদ উল বারী, আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়াসহ অন্যান্যরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি আনল নতুন স্মার্টওয়াচ
কিভাবে করবেন

হ্যাকার থেকে স্মার্টওয়াচ রক্ষা করবেন যেভাবে

গ্লোবাল ইন্টারনেট গভর্ন্যন্স কাউন্সিল ও ফ্রন্টিয়ার টেকনোলজি নির্দেশিকা প্রণয়নের আহ্বান পলকের
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ইন্টারনেট গভর্ন্যন্স কাউন্সিল ও ফ্রন্টিয়ার টেকনোলজি নির্দেশিকা প্রণয়নের আহ্বান পলকের

গিগাবিট গতির ইন্টারনেটের আওতায় ৫১ দেশ
নির্বাচিত

রকেটের গতিতে ইন্টারনেট দেবে আল্ট্রা ব্রডব্যান্ড

বাংলাদেশে ডাইকিন রুম এয়ার কন্ডিশনার নিয়ে এলো ট্রান্সকম ডিজিটাল
নির্বাচিত

বাংলাদেশে ডাইকিন রুম এয়ার কন্ডিশনার নিয়ে এলো ট্রান্সকম ডিজিটাল

মোবাইল ‘গ্রে’ মার্কেট সিন্ডিকেট: ‘সুমাস টেক’-এর পিয়াস মূল হোতা?
নির্বাচিত

সুমাসটেকের দুর্নীতি আড়াল করতে ৪ লাখ টাকার টোপ, সংবাদমাধ্যমকে ‘পেজ উধাও’ করার হুমকি

ফেসবুকে রিচ বাড়ানোর যত উপায়
টিপস

ফেসবুকে রিচ বাড়ানোর যত উপায়

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি

নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
বিবিধ

নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ এপ্রিল ২০২৬

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

Techzoom.TV |
TechzoomTV