Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৬ মে ২০২৬
জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য শুল্ক, ভয়াবহ সাইবার হামলা এবং চীনের বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে প্রতিষ্ঠানটির মুনাফায় এমন ধস নেমেছে। সম্প্রতি প্রকাশিত প্রতিষ্ঠানটির বার্ষিক আর্থিক প্রতিবেদনে এ বিপর্যয়কর চিত্র উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, মার্চে শেষ হওয়া অর্থবছর শেষে ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির কর-পূর্ববর্তী মুনাফা দাঁড়িয়েছে মাত্র ১ কোটি ৪০ লাখ পাউন্ড। এর আগের অর্থবছরেও প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ ছিল ২৫০ কোটি পাউন্ড। সেই তুলনায় এক বছরের ব্যবধানে জেএলআরের মুনাফায় এক বিশাল ধস নেমেছে।

যুক্তরাজ্যে প্রায় ৩৩ হাজার কর্মী কাজ করেন জেএলআরের বিভিন্ন কারখানায়। প্রতিষ্ঠানটি জানায়, বিদায়ী অর্থবছরজুড়ে তাদের একের পর এক বড় ধাক্কা সামলাতে হয়েছে। প্রথমত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অটোমোবাইল শিল্পের ওপর উচ্চ আমদানি শুল্ক আরোপ করায় জেএলআরের সবচেয়ে বড় রফতানি বাজারে চরম বিপর্যয় নেমে আসে। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের জন্য এ শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হলেও ততক্ষণে মার্কিন বাজারে জেএলআরের বিলাসবহুল গাড়ির চাহিদা বেশ কমে যায়।

এরই মধ্যে গত বছরের ৩১ আগস্ট প্রতিষ্ঠানটির ওপর একটি বড় ধরনের সাইবার হামলা হয়। এ ডিজিটাল হামলার কারণে জেএলআর তাদের বেশির ভাগ উৎপাদন ব্যবস্থা ও কারখানা কয়েক সপ্তাহের জন্য সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। এ ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই চীনের বাজারে স্থানীয় ও আন্তর্জাতিক গাড়ি নির্মাতাদের নতুন নতুন মডেলের ভিড়ে তীব্র প্রতিযোগিতার মুখে পড়ে কোম্পানিটি। ফলে সব মিলিয়ে জেএলআরের বার্ষিক রাজস্ব আয় আগের বছরের চেয়ে ২০ শতাংশেরও বেশি কমে ২২ হাজার ৯০০ কোটি পাউন্ডে নেমে এসেছে।

অবশ্য চলমান বৈশ্বিক পরিস্থিতিতে কেবল জেএলআর একাই সংকটে পড়েনি। জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডাও গত ৭০ বছরের মধ্যে এ প্রথম বার্ষিক লোকসানের মুখ দেখেছে। যুক্তরাষ্ট্রের ভর্তুকি প্রত্যাহারের কারণে বৈদ্যুতিক গাড়ি (ইভি) খাতে বড় লোকসান গুনেছে হোন্ডা। জেএলআরের প্রধান নির্বাহী পিবি বালাজি জানান, সাইবার হামলাসহ নানা প্রতিকূলতায় কোম্পানির আয় ও মুনাফা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব সংকট কাটিয়ে তারা ঘুরে দাঁড়াচ্ছেন। ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছরের দ্বিতীয়ার্ধে তারা বহুল প্রতীক্ষিত রেঞ্জ রোভার ইলেকট্রিকসহ বেশকিছু নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা করছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-ক্যাব সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন শমী কায়সার
ই-কমার্স

ই-ক্যাব সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন শমী কায়সার

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ায় বেড়েছে ইভির চাহিদা
অটোমোবাইল

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ায় বেড়েছে ইভির চাহিদা

দাম বাড়তে পারে যেসব প্রযুক্তি পণ্যের
অর্থ ও বাণিজ্য

দাম বাড়তে পারে যেসব প্রযুক্তি পণ্যের

আসছে পানিচালিত ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন বিপ্লব!
অটোমোবাইল

আসছে পানিচালিত ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন বিপ্লব!

গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু

ইভ্যালিতে পাওয়া যাবে পুমা ব্র্যান্ডের জুতা
ই-কমার্স

ইভ্যালিতে পাওয়া যাবে পুমা ব্র্যান্ডের জুতা

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্বাচিত

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি...

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ মে ২০২৬

জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফা কমেছে ৯৯%

Techzoom.TV |
TechzoomTV