Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৭ জুন ২০২৬
স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য
Share on FacebookShare on Twitter

শিশু-কিশোরদের স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসে নগ্ন ও যৌনতাসম্পন্ন ছবি দেখা, পাঠানো বা সংরক্ষণ বন্ধ করতে অ্যাপল, গুগলসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য সরকার।

লন্ডন টেক উইকে দেওয়া বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, প্রযুক্তি কোম্পানিগুলোকে বিদ্যমান নিরাপত্তা সুবিধা চালু করতে হবে অথবা অপারেটিং সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন এনে নিশ্চিত করতে হবে, যাতে ১৮ বছরের কম বয়সিরা তাদের ডিভাইসে অশ্লীল কনটেন্ট তৈরি, আদান-প্রদান কিংবা দেখতে না পারে।

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব এবং শিশুদের সুরক্ষায় তাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিন মাসের আল্টিমেটাম

সরকার জানিয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আগামী তিন মাসের মধ্যে স্বেচ্ছায় কার্যকর পদক্ষেপ না নিলে এ বিষয়ে নতুন আইন প্রণয়ন করা হবে।

প্রস্তাবিত আইনে নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপের পাশাপাশি চরম ক্ষেত্রে ফৌজদারি দায়ও নির্ধারণ করা হতে পারে। নতুন ও পুরনো- উভয় ধরনের স্মার্টফোন ও ট্যাবলেটের ক্ষেত্রেই এসব বিধান প্রযোজ্য হবে। তবে বয়স যাচাই করা প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ওপর এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিক্রিয়া

গুগল জানিয়েছে, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শ কমাতে সুরক্ষিত সমাধান তৈরিতে যুক্তরাজ্যের অংশীদারদের সঙ্গে কাজ করছে।

অন্যদিকে অ্যাপল ইতোমধ্যে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের জন্য বয়স যাচাই ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি আইমেসেজসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নিয়ন্ত্রণ ও ব্লক করার সুবিধাও রয়েছে।

অনলাইন ক্ষতি নিয়ে উদ্বেগ

যুক্তরাজ্যে বর্তমানে কার্যকর রয়েছে অনলাইন সেফটি এক্ট, যার আওতায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীদের ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষার আইনি দায়িত্ব পালন করতে হয়। তবে শিশু সুরক্ষা কর্মীরা বলছেন, অনলাইনে শিশুদের গ্রুমিং, সেক্সটরশন এবং অশ্লীল কনটেন্টের সংস্পর্শে আসা ঠেকাতে আরো কঠোর পদক্ষেপ প্রয়োজন।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত অনলাইন প্রতিবেদনের ৯১ শতাংশই ছিল শিশুদের নিজের তৈরি করা ছবি বা কনটেন্ট সংশ্লিষ্ট। এছাড়া গড়ে ১৩ বছর বয়সের মধ্যেই অধিকাংশ শিশু পর্নোগ্রাফিক কনটেন্টের মুখোমুখি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

১৬ বছরের কম বয়সিদের জন্য আসতে পারে নতুন বিধিনিষেধ

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, প্রযুক্তি কোম্পানিগুলোর নৈতিক দায়িত্ব হলো শিশুদের নগ্ন ছবি তৈরি, শেয়ার বা দেখার সুযোগ বন্ধ করা। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সরকার আইনগত পদক্ষেপ নেবে।

প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল বলেন, সব শিশুর ডিভাইসে নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা ডিফল্টভাবে চালু থাকা উচিত।

শিশু অধিকার সংগঠন এনএসপিসি সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে ডিজিটাল অধিকারবিষয়ক সংগঠন বিগ ব্রাদার ওয়াচ সতর্ক করে বলেছে, এসব উদ্যোগ অনলাইনে অতিরিক্ত পরিচয় যাচাইয়ের মতো বিতর্কিত ব্যবস্থার জন্ম দিতে পারে এবং সমস্যার মূল কারণ সমাধান নাও করতে পারে।

এদিকে জাতীয় পরামর্শ প্রক্রিয়া শেষে ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা ও আসক্তি তৈরি করে এমন ফিচারের ওপর বিধিনিষেধ আরোপের বিষয়টিও বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেলায় ওয়ালটনের বাংলা ভয়েস সার্চ স্মার্ট টিভি
প্রযুক্তি বাজার

মেলায় ওয়ালটনের বাংলা ভয়েস সার্চ স্মার্ট টিভি

ওয়ালটনের কমার্শিয়াল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের কমার্শিয়াল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

ছোট পর্দার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দৌড়ে অনর ম্যাজিক ৭ মিনি
নির্বাচিত

ছোট পর্দার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দৌড়ে অনর ম্যাজিক ৭ মিনি

সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনছে ওয়ানপ্লাস
প্রযুক্তি বাজার

সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনছে ওয়ানপ্লাস

দ্বিতীয় সাবমেরিন কেব্‌লে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় সাবমেরিন কেব্‌লে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা

ট্রাম্পের সোশ্যাল মিডিয়া এলনের টুইটারকে টেক্কা দিল
প্রযুক্তি সংবাদ

ট্রাম্পের সোশ্যাল মিডিয়া এলনের টুইটারকে টেক্কা দিল

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ট্রাভেল এজেন্সির নিবন্ধন-নবায়ন বিষয়ে সতর্ক করলো সরকার
বিবিধ

ট্রাভেল এজেন্সির নিবন্ধন-নবায়ন বিষয়ে সতর্ক করলো সরকার

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেমরি সংকটের মধ্যেও শীর্ষে আইফোন, স্মার্টফোন বাজারে রেকর্ড পতন
প্রযুক্তি বাজার

আইফোনের সাতটি মডেলে গুরুতর নিরাপত্তার ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

অ্যাপলের কয়েকটি জনপ্রিয় পুরোনো আইফোন মডেলে গুরুতর নিরাপত্তা...

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ জুন ২০২৬

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য

Techzoom.TV |
TechzoomTV