হাজার ডলারের বেশি খরচ করে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার প্রবণতা ধীরে ধীরে কমছে। উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং ৫জি সংযোগ—এসব সুবিধা এখন মধ্যম বাজেটের স্মার্টফোনেও পাওয়া যাচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মূল্যায়ন ও বিভিন্ন পারফরম্যান্স পরীক্ষার ভিত্তিতে ৪০০ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৪৭ হাজার থেকে ৫৯ হাজার টাকা) মধ্যে ২০২৬ সালের উল্লেখযোগ্য কয়েকটি বাজেট স্মার্টফোনের তালিকা প্রকাশ করা হয়েছে।
সেরা বাজেট স্মার্টফোনের তালিকা
ব্যাটারি ব্যাকআপে সেরা: Honor Magic 8 Lite
প্রায় ৩৯৯ ডলার (আনুমানিক ৫৪-৫৮ হাজার টাকা) মূল্যের এই ফোনে রয়েছে ৭,৫০০mAh সিলিকন-কার্বন ব্যাটারি। দীর্ঘ সময় চার্জ ছাড়াই ব্যবহার এবং মজবুত বডির জন্য এটি আলাদা নজর কেড়েছে।
পারফরম্যান্সে সেরা: Poco F7
৩৯৯ ডলার (প্রায় ৫২-৫৫ হাজার টাকা) মূল্যের এই ডিভাইসে রয়েছে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং ১২০ হার্টজ ১.৫কে AMOLED ডিসপ্লে। গেমিং ও ভারী কাজের জন্য এটি শক্তিশালী বিকল্প।
ডিজাইনে সেরা: Nothing Phone 4a
৩৪৯ ডলার (প্রায় ৪৮-৫১ হাজার টাকা) মূল্যের ফোনটি স্বচ্ছ ব্যাক ডিজাইন, Glyph LED ইন্টারফেস এবং পরিচ্ছন্ন সফটওয়্যার অভিজ্ঞতার জন্য জনপ্রিয়।
ক্যামেরায় সেরা: Motorola Edge 60 Neo
৩৭৯ ডলার (প্রায় ৫০-৫৩ হাজার টাকা) মূল্যের এই স্মার্টফোনে Sony Lytia সেন্সর এবং কমপ্যাক্ট ৬.৩৬ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা ফটোগ্রাফিপ্রেমীদের জন্য উপযোগী।
গেমিংয়ে সেরা: Poco X8 Pro
৩২৯ ডলার (প্রায় ৪৪-৪৭ হাজার টাকা) মূল্যের এই ফোনে উন্নত কুলিং সিস্টেম ও উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকায় দীর্ঘ সময় গেম খেলা সহজ হয়।
মডুলার ডিজাইনে সেরা: CMF Phone 2 Pro
২৩৯ ডলার (প্রায় ৩২-৩৫ হাজার টাকা) মূল্যের এই ডিভাইসে পরিবর্তনযোগ্য ব্যাক প্যানেল, ডায়াল কন্ট্রোল এবং বিভিন্ন এক্সেসরিজ ব্যবহারের সুবিধা রয়েছে।
ডিসপ্লেতে সেরা: Redmi Note 15 Pro Plus 5G
৩৮৯ ডলার (প্রায় ৫২-৫৫ হাজার টাকা) মূল্যের ফোনটিতে ১.৫কে কার্ভড AMOLED ডিসপ্লে এবং দ্রুত চার্জিং সুবিধা দেওয়া হয়েছে।
পাতলা ডিজাইনে সেরা: Motorola Edge 70 Fusion
৩৪৯ ডলার (প্রায় ৪৮-৫১ হাজার টাকা) মূল্যের এই ডিভাইসটি হালকা ওজন এবং কার্ভড গ্লাস ডিজাইনের জন্য আলাদা আকর্ষণ তৈরি করেছে।
এন্ট্রি-লেভেলে সেরা: Motorola Moto G86 5G
২০০ ডলার (প্রায় ২৬-২৮ হাজার টাকা) মূল্যের এই স্মার্টফোনে কম বাজেটে ৫জি সংযোগ ও প্রয়োজনীয় দৈনন্দিন ফিচার পাওয়া যায়।
কেনার আগে যেগুলো বিবেচনা করবেন
যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য Honor Magic 8 Lite উপযুক্ত হতে পারে। গেমিং ও সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য Poco F7 বা Poco X8 Pro ভালো বিকল্প। উন্নত ক্যামেরা ও ডিসপ্লে চাইলে Motorola Edge 60 Neo কিংবা Redmi Note 15 Pro Plus 5G বিবেচনায় রাখা যেতে পারে। আর পরিচ্ছন্ন সফটওয়্যার ও ব্যতিক্রমী ডিজাইন পছন্দ করলে Nothing Phone 4a ও CMF Phone 2 Pro নজরে রাখতে পারেন।



















