Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্রান্সে টেক জায়ান্টদের রাজস্বে করারোপের বিরোধিতায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ জুলাই ২০১৯
ফ্রান্সে টেক জায়ান্টদের রাজস্বে করারোপের বিরোধিতায় যুক্তরাষ্ট্র
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের ওপর ফ্রান্সের নতুন করারোপের পরিকল্পনা বিষয়ে আগস্টে এক শুনানির আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের (ইউএসটিআর) কার্যালয়। আগামী ১৯ আগস্ট এ শুনানি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বৃহৎ প্রযুক্তি জায়ান্টদের আয়ের ওপর নতুন করে ৩ শতাংশ করারোপে ফ্রান্স অনুমোদিত বিলটিকে অযৌক্তিক দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।

ইউরোপের বাজারে নামমাত্র কর দিয়ে ব্যবসা করছে গুগল, ফেসবুক, অ্যামাজনের মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টরা। ৪ জুলাই ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে এ ধরনের প্রযুক্তি কোম্পানির আয়ের ওপর নতুন করে ৩ শতাংশ করারোপের একটি বিল পাস হয়েছে।

ফ্রান্সের এ সিদ্ধান্ত বৈষম্যমূলক বা অযৌক্তিক কিনা, পাশাপাশি এটি মার্কিন বাণিজ্যে কী ধরনের চাপ বা বাধা সৃষ্টি করতে পারে, তা খতিয়ে দেখতে গত বুধবারই নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধিরা এরই মধ্যে মন্তব্য করেছেন, ফ্রান্সের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসন খুবই উদ্বিগ্ন। কারণ এ কর অন্যায়ভাবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে লক্ষ্য করেই আরোপ করা হচ্ছে।

গত বুধবার মার্কিন কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে জানায়, ফ্রান্স ইন্টারনেট কোম্পানিগুলোর ওপর ৩ শতাংশ কর আরোপ করলে মার্কিন টেক জায়ান্টগুলোর ব্যবসায় বেশি প্রভাব পড়বে। এ কারণে পাল্টা ব্যবস্থা নেয়ার প্রথম ধাপ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন বাণিজ্যে ফ্রান্সের ৩ শতাংশ করের প্রভাব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বাণিজ্য বিরোধের জেরে পাল্টা ব্যবস্থা নেয়ার মতো ঘটনা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকেই ঘটিয়ে আসছেন। এরই মধ্যে চীন ও ভারতের সঙ্গে এ দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে। যেখানে চীনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্যচর্চা নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত চলমান রয়েছে।

ফ্রান্সের বিলটির মতোই একটি প্রস্তাব নিয়ে ইইউতে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। বিলটিতে উল্লেখ করা হয়েছে, অনলাইন জায়ান্টগুলো ফ্রান্সে যে পরিমাণ রাজস্ব আয় করবে, তার ওপর ৩ শতাংশ কর ধার্য করা হবে। তবে যেসব ডিজিটাল কোম্পানির বৈশ্বিক রাজস্ব ৭৫০ মিলিয়ন ইউরোর বেশি এবং ফ্রান্সে রাজস্ব ২৫ মিলিয়ন ইউরোর বেশি, শুধু সেসব কোম্পানিই এ করের আওতায় আসবে।

বিলটির উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, ইইউভুক্ত স্বল্প করের দেশে সদর দপ্তর স্থাপন করে ফ্রান্সের মতো কয়েকটি দেশে অর্জিত বিপুল রাজস্বে কর এড়িয়ে চলছে গুগল, ফেসবুক, অ্যামাজনসহ বেশ কয়েকটি কোম্পানি। তাদের এ কৌশল ঠেকাতেই রাজস্বে ৩ শতাংশ কর আরোপ করা হচ্ছে।

ফ্রান্স পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি গত বৃহস্পতিবারই আইনপ্রণেতাদের সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য চলতি সপ্তাহে এটি উচ্চকক্ষ সিনেটে উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।

গুগল, ফেসবুক, অ্যাপল ও অ্যামাজনের মতো বৃহৎ প্রযুক্তি জায়ান্টরা প্রতি বছর ইইউভুক্ত দেশগুলো থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করে। তবে অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠান তাদের রাজস্ব আয়ের বিপরীতে খুব সামান্য কর পরিশোধ করে আসছে। যে কারণে এসব কোম্পানির ওপর নতুন করে কর আরোপ করার প্রস্তাব করেছে ইউরোপিয়ান কমিশন।

গত বছর প্রযুক্তি জায়ান্টদের রাজস্ব আয়ের ওপর করারোপের প্রস্তাব ওঠার পর পরই বিষয়টি ঘিরে পক্ষে-বিপক্ষে মত দেখা দেয়। এসব প্রতিষ্ঠানের রাজস্ব আয়ের ওপর করারোপ নিয়ে বেশ সোচ্চার ছিল ফ্রান্স। ইইউভুক্ত বড় দেশগুলো ফ্রান্সের প্রস্তাবকে সমর্থন দিয়েছে। এছাড়া কমিশনের প্রস্তাবের সঙ্গে ফ্রান্সের প্রস্তাবের মিল ছিল।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাইটডান্সের রাজস্ব ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে
প্রযুক্তি সংবাদ

বাইটডান্সের রাজস্ব ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে

১ টেরাবাইট স্টোরেজ সুবিধায় আসছে ভিভো ওয়াই৫৩এস
প্রযুক্তি বাজার

১ টেরাবাইট স্টোরেজ সুবিধায় আসছে ভিভো ওয়াই৫৩এস

হোয়াটসঅ্যাপে নতুন দুই ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে নতুন দুই ফিচার

টিকটকে পুরো গান শোনার সুবিধা আসছে
প্রযুক্তি সংবাদ

টিকটকে পুরো গান শোনার সুবিধা আসছে

পাকিস্তানে মুহুর্মুহু হামলা চালাচ্ছে বাংলাদেশি হ্যাকাররা
নির্বাচিত

পাকিস্তানে মুহুর্মুহু হামলা চালাচ্ছে বাংলাদেশি হ্যাকাররা

নগদ-এ কেনাকাটার পেমেন্ট করলে পাবেন বিএমডব্লিউ গাড়ি
প্রযুক্তি সংবাদ

নগদ-এ কেনাকাটার পেমেন্ট করলে পাবেন বিএমডব্লিউ গাড়ি

Load More

ট্রেন্ডিং টপিক

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

নতুন মডেলের ৭৫ শতাংশ দাম কমালো ডিপসিক
প্রযুক্তি সংবাদ

নতুন মডেলের ৭৫ শতাংশ দাম কমালো ডিপসিক

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix