Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 3 October 2026
ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
Share on FacebookShare on Twitter

স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও ব্যবহারিক প্রয়োগ নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সেমিনার ও প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুই মাসব্যাপী প্রশিক্ষণের প্রথম ব্যাচে অংশ নেওয়া ৪০ জনের বেশি চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও হাসপাতাল ব্যবস্থাপনা প্রতিনিধিকে প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হয়।

শনিবার (৩ অক্টোবর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমিনুল ইসলাম সেমিনার হলে ‘এআই ফর হেলথকেয়ার প্রফেশনালস’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ডিআইইউর অফিস অব দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ড্যাফোডিল গ্রুপের ‘স্কিল জবস’-এর যৌথ উদ্যোগে সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইইউর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশনের উপদেষ্টা এবং জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের সদস্য আকিব আরাফাত খান, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন, সিএসই বিভাগের অধ্যাপক ও প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে নৈতিক ও দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ক্লিনিক্যাল কর্মদক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সক্ষমতা উন্নয়ন এবং হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এআইভিত্তিক সমাধান তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতের পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে এনে এআই এবং পার্সোনালাইজড এজেন্টের ব্যবহারিক প্রয়োগ নিয়ে কাজ করার সুযোগ তৈরি করা হয়েছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের তৈরি সেরা তিনটি এআই এজেন্ট অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। পাশাপাশি অসামান্য অর্জনের জন্য সংশ্লিষ্টদের ক্রেস্ট দেওয়া হয়। দুই মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা অংশগ্রহণকারীদের হাতে প্রশিক্ষণ সনদও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘স্কিল জবস’-এর বিজনেস হেড ও ডিআইইউর সিডিসির ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ প্রধান মনোয়ারুল ইসলাম রেবেলসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা বক্তব্য দেন।

আয়োজকেরা বলেন, স্বাস্থ্যসেবা খাতে এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি এআইকে দায়িত্বশীল ও কার্যকরভাবে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যুক্ত করতে ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরিতে হুয়াওয়ের সার্টিফিকেশন প্রোগ্রাম চালু
নির্বাচিত

আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরিতে হুয়াওয়ের সার্টিফিকেশন প্রোগ্রাম চালু

২০২৫ সাল নাগাদ আইসিটি খাতে ৩০ লাখ কর্মস্থান
লিড স্টোরি

২০২৫ সাল নাগাদ আইসিটি খাতে ৩০ লাখ কর্মস্থান

‘হাদি ভাই বলেছিলেন জিতে আইতে হবে, আমি জিতে এসেছি’
শিক্ষা ও ক্যাম্পাস

‘হাদি ভাই বলেছিলেন জিতে আইতে হবে, আমি জিতে এসেছি’

এইচএসসি পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ‘আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ’
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ‘আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ’

ইংলিশ মিডিয়াম-ভার্সনের শিক্ষার্থীদের নিয়ে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড
প্রযুক্তি সংবাদ

ইংলিশ মিডিয়াম-ভার্সনের শিক্ষার্থীদের নিয়ে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড

Load More

ট্রেন্ডিং টপিক

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ
প্রযুক্তি সংবাদ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

অগ্রণী ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার সোহাগ গ্রেফতার

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার প্রয়োজনও।...

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 October 2026

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

Techzoom.TV |
TechzoomTV