তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজের স্মার্টফোন realme C100 নিয়ে আসছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং, শক্তিশালী ডিউরেবিলিটি ও পানি-ধুলা প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে ফোনটি তৈরি করা হয়েছে।
রিয়েলমি জানিয়েছে, ব্যবহারকারীদের সারাদিনের প্রয়োজন বিবেচনায় realme C100-এ দেওয়া হয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এর সঙ্গে থাকছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং দীর্ঘমেয়াদি ব্যাটারি ব্যবহারের জন্য ৭ বছরের ব্যাটারি হেলথ।
কোম্পানির ল্যাব পরীক্ষার তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ফোনটি প্রায় ১.৭ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এছাড়া ডিভাইসটি ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং, ২৪ ঘণ্টার বেশি অনলাইন স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি অনলাইন নেভিগেশন এবং ৪০ ঘণ্টার বেশি সাধারণ ব্যবহারে সচল থাকার সক্ষমতা রাখে বলে দাবি করেছে রিয়েলমি।
পানিতে-ধুলায় সুরক্ষিত
দৈনন্দিন ব্যবহারে ফোনের স্থায়িত্ব বাড়াতে realme C100-এ ব্যবহার করা হয়েছে আর্মরশেল গ্লাস। অনাকাঙ্ক্ষিতভাবে পড়ে যাওয়া থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখতে রয়েছে অতিরিক্ত প্রোটেক্টিভ লেয়ার। ডিসপ্লেকে ছোটখাটো আঁচড় থেকে সুরক্ষিত রাখতেও ব্যবহার করা হয়েছে হার্ড গ্লাস সারফেস।
এ ছাড়া ফোনটিতে রয়েছে IP69-Pro ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। এর সঙ্গে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি থাকায় দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও ফোনটি তুলনামূলকভাবে বেশি সুরক্ষা দিতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গেমিং ও দৈনন্দিন ব্যবহারে নজর
দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি স্মুথ পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে realme C100 তৈরি করা হয়েছে। অনলাইন ক্লাস, পড়াশোনা, গেমিং, ভিডিও স্ট্রিমিং ও নেভিগেশনের মতো নিয়মিত কাজে দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী করে ফোনটির ব্যাটারি ও স্থায়িত্বের ওপর জোর দিয়েছে রিয়েলমি।
কোম্পানির দাবি, বড় ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, দীর্ঘমেয়াদি ব্যাটারি হেলথ এবং শক্তিশালী সুরক্ষা ব্যবস্থার সমন্বয়ে realme C100 তরুণ ব্যবহারকারীদের জন্য একটি অল-রাউন্ড স্মার্টফোন হিসেবে বাজারে জায়গা করে নিতে পারে।
তবে বাংলাদেশে ফোনটির বাজারে আসার নির্দিষ্ট তারিখ ও মূল্য এখনো জানায়নি রিয়েলমি।






















