Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 5 October 2026
২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
Share on FacebookShare on Twitter

অ্যাপলের ভাঁজযোগ্য আইফোন ডুও বাজারে আসার পর থেকেই এর দাম ও নকশা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে। তবে সাধারণ সংস্করণের পাশাপাশি যারা আরও বিলাসবহুল কিছু চান, তাদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার তৈরি করেছে আইফোন ডুওর ‘লিকুইড মেটাল’ সংস্করণ। এর সর্বোচ্চ দাম উঠেছে ২১ হাজার ৩৪০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ লাখ টাকার বেশি।

যুক্তরাজ্যের বাজারে অ্যাপলের আইফোন ডুওর দাম ১ হাজার ৯৯৯ থেকে ৩ হাজার ১৯৯ পাউন্ডের মধ্যে। অর্থাৎ ডিভাইসটির সবচেয়ে দামি সাধারণ সংস্করণের তুলনায় ক্যাভিয়ারের বিশেষ সংস্করণ কিনতে খরচ করতে হবে কয়েক গুণ বেশি। ‘লিকুইড মেটাল’ সংস্করণে মূল আকর্ষণ এর নকশা ও ব্যবহৃত উপকরণ। ক্যাভিয়ার ফোনটির বাইরের কাঠামো তৈরিতে ব্যবহার করেছে স্টার্লিং সিলভার। এর ওপর দেওয়া হয়েছে অত্যন্ত চকচকে পালিশ, ফলে ফোনটির পৃষ্ঠ আয়নার মতো প্রতিফলিত হয়।

ক্যাভিয়ারের দাবি, আইফোন ডুও ভাঁজ করার সময় এবং খুলে দেওয়ার সময় ফোনের আকৃতিতে যে পরিবর্তন আসে, সেখান থেকেই এই বিশেষ সংস্করণের নকশার ধারণা নেওয়া হয়েছে। ভাঁজযোগ্য ফোনটির কাঠামোকে সাধারণ একটি স্মার্টফোনের পরিবর্তে ধাতব ভাস্কর্যের মতো করে উপস্থাপন করা হয়েছে। পুরো নকশায় ব্যবহার করা হয়েছে বাঁকানো ও প্রবহমান রেখা, যা ফোনটির মধ্যে গতিশীলতার অনুভূতি তৈরি করে।

ফোনটি খোলা বা বন্ধ করার সঙ্গে সঙ্গে এর বাইরের নকশাতেও ভিন্ন ধরনের দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে এমনভাবেই নকশাটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ক্যাভিয়ার। তবে এই বিশেষ সংস্করণ সবার জন্য নয়। ক্যাভিয়ার ‘লিকুইড মেটাল’ আইফোন ডুওর মাত্র ১৭টি ইউনিট তৈরি করেছে। ফোনটির স্টোরেজ যত বেশি, দামও তত বেশি। ২৫৬ জিবি মডেলের দাম ১৮ হাজার ৮৪০ ডলার। ৫১২ জিবি সংস্করণের জন্য দিতে হবে ১৯ হাজার ২০০ ডলার। ১ টেরাবাইট মডেলের দাম ১৯ হাজার ৯১০ ডলার। আর ২ টেরাবাইটের সবচেয়ে দামি সংস্করণটির মূল্য ২১ হাজার ৩৪০ ডলা

অর্থাৎ যুক্তরাজ্যের বাজারে সাধারণ আইফোন ডুওর সর্বোচ্চ দাম ৩ হাজার ১৯৯ পাউন্ড হলেও ক্যাভিয়ারের ২ টেরাবাইট ‘লিকুইড মেটাল’ সংস্করণের দাম ১৬ হাজার পাউন্ডেরও বেশি। ফলে একই ফোনের বিলাসবহুল সংস্করণে খরচের পার্থ্যক্য বেশ বড়।

শুধু আইফোন ডুও নয়, অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের জন্যও বিলাসবহুল সংস্করণ তৈরি করেছে ক্যাভিয়ার। এসব বিশেষ সংস্করণের মোট ৭৬টি ইউনিট তৈরি করা হয়েছে। নকশা ও ব্যবহৃত উপকরণের ওপর ভিত্তি করে এগুলোর দাম ৭ হাজার ১৩০ ডলার থেকে শুরু করে ৮৮ হাজার ২৯০ ডলার পর্যন্ত।

এই সিরিজের অন্যতম দামি মডেল ‘পালমেট ১৮কে’। ১৮ ক্যারেট সোনা ও হীরা দিয়ে তৈরি করা হয়েছে ফোনটির বিশেষ কাঠামো। নকশায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতীকী খেজুরগাছের পাতার আদল। এর ওপর হাতে বসানো হয়েছে শতাধিক হীরা। এমনকি ফোনে থাকা অ্যাপলের লোগোতেও ব্যবহার করা হয়েছে মূল্যবান পাথর।

অ্যাপলের ফোনকে বিলাসবহুল সংস্করণে রূপ দেওয়ার ক্ষেত্রে ক্যাভিয়ারের এটি প্রথম উদ্যোগ নয়। এর আগেও প্রতিষ্ঠানটি বিশেষ নকশা ও দুর্লভ উপকরণ ব্যবহার করে আইফোনের একাধিক সংস্করণ তৈরি করেছে। চলতি বছরের এপ্রিলেও আইফোন ১৭ প্রো ম্যাক্সের একটি বিশেষ সংস্করণ বাজারে এনেছিল তারা। সেই ফোনে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের বিখ্যাত কালো টার্টলনেক পোশাকের একটি অংশের কাপড় ব্যবহার করা হয়েছিল।

অর্থাৎ প্রযুক্তি আর বিলাসিতার সংমিশ্রণে অ্যাপলের জনপ্রিয় ফোনগুলোকে সংগ্রহযোগ্য পণ্যে পরিণত করাই ক্যাভিয়ারের মূল লক্ষ্য। আর নতুন ‘লিকুইড মেটাল’ আইফোন ডুও সেই ধারারই আরও একটি ব্যতিক্রমী উদাহরণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

গুগলে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ

যেসব শাওমি ফোন অ্যান্ড্রয়েড কিউ আপডেট পাচ্ছে
নির্বাচিত

যেসব শাওমি ফোন অ্যান্ড্রয়েড কিউ আপডেট পাচ্ছে

গেমারদের জন্য আসছে ১৮ জিবি র‌্যামের ফোন
প্রযুক্তি সংবাদ

গেমারদের জন্য আসছে ১৮ জিবি র‌্যামের ফোন

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

এবিএস ভার্সনে এলো টিভিএস অ্যাপাচি আরটিআর
অটোমোবাইল

এবিএস ভার্সনে এলো টিভিএস অ্যাপাচি আরটিআর

চোখের ক্ষতি এড়াতে স্মার্টফোন যেভাবে ব্যবহার করবেন
নির্বাচিত

চোখের ক্ষতি এড়াতে স্মার্টফোন যেভাবে ব্যবহার করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

বাংলাদেশে অনারের কানেক্টেড ইকোসিস্টেম ও রোবট ফোন প্রদর্শন
নির্বাচিত

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বড় কানেক্টেড ইকোসিস্টেম গড়ছে অনার

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত উন্নয়নের দোহাই দিয়ে কেন্দ্রীয়...

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 October 2026

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

Techzoom.TV |
TechzoomTV