Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উবারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 July 2019
উবারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
Share on FacebookShare on Twitter

অ্যাপ-ভিত্তিক পরিবহন সেবার নেটওয়ার্ক উবার বিশ্বের যে যে দেশে তাদের সেবা দিচ্ছে সব দেশেই কম বেশি এই প্রতিষ্ঠানটির চালকদের বিরুদ্ধে নানান অভিযোগ পাওয়া যায়। বিশেষ করে নারীদের যৌন হয়রানির অভিযোগই বেশি পাওয়া যায়। বাংলাদেশেও এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে নিয়মিত। ভাড়া বেশি নেওয়া, যাত্রীদের সঙ্গে অশোভন ব্যবহার করা, নারী যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা, এমন কী নারী যাত্রী গাড়িতে বসিয়ে তার সামনে হস্তমৈতুন করার অভিযোগও পাওয়া গেছে ঢাকার উবার চালকদের বিরুদ্ধে। এবার জনপ্রিয় নাট্য নির্মাতা মাসুদ সেজান অভিযোগ করলেন এক উবার চালকের বিরুদ্বে। তিনি #উবারের_বিরুদ্ধে_অভিযোগ : #বিচার_দিবো_কোথায়? নামে হ্যাশ ট্যাগ নিয়ে অভিযোগের পুরো বর্ণনা তার ফেসবুকে পোস্ট করেছেন ২৮ জুলাই। সেই অভিযোগটি হুবহু তুলে ধরা হলো আজকের পত্রিকার পাঠকদের জন্য।

‘বাংলাদেশে উবার কর্তৃপক্ষ কারা? আমি জানি না। তারা কি কোনও গাড়িকে তাদের নেটওয়ার্কভূক্ত করার আগে সেই চালকের ইন্টারভিউ নেন? কাস্টমার সার্ভিস কাকে বলে, অ্যাপস দেখে কীভাবে লোকেশনে আসতে হয়- সেই প্রশিক্ষণ দেন? যাত্রীর সঙ্গে কীভাবে কথা বলতে হয়, ন্যূনতম ম্যানারটুকু শেখান? নাকি একটি অ্যাপস মার্কেটে ছেড়ে দিয়েই আপনারা কাড়ি কাড়ি টাকা ইনকাম করছেন এবং নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? আপনাদের সার্ভিসের অবস্থা যে ছিরি থেকে বিচ্ছিরি পর্যায়ে নেমে গেছে, আপনারা জানেন?

কেন, কীভাবে? বলছি।
ছেলের স্কুল ও অন্যান্য প্রয়োজনে, আমার গাড়িটি ছেলেকে দিয়ে, জরুরি কোনও কাজে যদি উত্তরার বাইরে যেতে হয়, আমি সাধারণত উবার ব্যবহার করি। এই অভিজ্ঞতায়, তিক্ততার পাল্লাটাই ভারী। যেমন আজ সকালে, উত্তরা ৫নং সেক্টর থেকে শাজাহানপুর যাবো। রাস্তার জ্যাম বিবেচনায় নিয়ে একটি মোটর বাইক কল দিলাম। ওপাশ থেকে চালক তাৎক্ষণিক ফোন দিলেন, গুগলম্যাপে পিক পয়েন্ট ও গন্তব্যের উল্লেখ থাকা সত্ত্বেও, তাকে স্ববিস্তারে আবার সবকিছু জানাতে হলো; একাধিক প্রশ্ন করে, খুঁটিয়ে খুঁটিয়ে সব জানলেন। এর প্রায় পাঁচ মিনিট পর উনি এলেন, এসে আবারও প্রশ্ন করলেন, মেইন রোডে নামবো নাকি ভিতরে? আমি গন্তব্য পয়েন্ট অনুযায়ী মেইন রোডেই নামতাম, পুনরায় সেই উত্তরটিও দিতাম। কিন্তু অনুভব করলাম, ওনার প্রশ্নের মধ্যে উনি নিজেই উত্তর দিয়েছেন- ভিতরে হলে যাবেন না। আমি শুধু বলেছি, ম্যাপে যেখানে উল্লেখ করেছি, সেখানেই নামবো। আপনি বাড়তি প্রশ্ন কেন করছেন? -যা সন্দেহ করেছিলাম তাই, উনি হঠাৎ উত্তেজিত হয়ে গেলেন, এবং জানিয়ে দিলেন- যাবেন না। আমি তাকে পাল্টা আর একটি প্রশ্নই করেছিলাম, আপনি যদি না-ই যাবেন, তখনই ক্যানসেল করে দিলেন না কেন?

আমার এই প্রশ্নে, আমাকে বিষ্মিত করে দিয়ে উনি যা যা বললেন, তার ভাবার্থ এই, উত্তরায় তার একটি বাড়ি আছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সেখান থেকে মাত্র ১০০ গজ দুরে। তারপরও আমার এত সাহস কীভাবে হলো যে, তার সঙ্গে জেরা করছি! ইতোমধ্যে কিছু পথচারী জড়ো হয়েছেন, পুরোটা শুনে সবাই যখন তার আচরণের বিরোধীতা করে আমার পক্ষ নিয়েছেন, তখন তিনি আরও বেপরোয়া হয়ে উঠলেন। স্থানীয় বাড়িওয়ালা বলে কথা! এতো সহজে আমার লজিকে পরাজিত হয়ে বিদায় নিবেন, এটা যেন হতেই পারে না। একজন সন্ত্রাসীর বডি-ল্যাঙ্গুয়েজের ধরনে, উনি বাইক থেকে নেমে আমার দিকে তেড়ে এলেন। আমি তাকে শেষ বারের মতো বললাম, আপনি কোনও বাড়িওয়ালার পরিচয়ে আমার সামনে আসেননি, এসেছেন উবারের একজন চালক হিসেবে। কাজেই যাত্রীর সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবেন, এটাই আশা করছি। আমার আশাকে নিরাশায় পরিণত করে, এই বলে হুমকি দিলেন যে, উনি আমাকে দেখে নিবেন। ট্রিপ তো ক্যানসেল করলেনই, চলে যাবার সময় আমার দিকে এবং আমার বাসাটির দিকে এমন দৃষ্টি হানলেন- যে কোনও মূহুর্তে উনি আমাকে খেয়ে দিবেন, সেই ক্ষমতা ওনার আছে। বাসাটাও গুড়ো গুড়ো করে দিতে পারেন।

ওই বাড়িওয়ালা-কাম-ড্রাইভার লোকটি জানেন না, আমি অতটা দুর্বল নই। নেহায়েৎ ভদ্রতা দেখিয়ে তাৎক্ষণিক কোনও রি-অ্যাকশনে যাইনি। আমার রি-অ্যাকশনে না যাবার পেছনে আরও একটি কারণ আছে, -‘একজন’ ড্রাইভারকে উচিত শিক্ষা দিয়ে, আমি পুরো উবার-জাতীয় চিত্রটি বদলাতে পারবো না। আমরা প্রতিনিয়ত বাস ড্রাইভার এবং বাস মালিকদের চৌদ্দ-গুষ্টি উদ্ধার করছি, ধরে নিলাম তারা অশিক্ষিত। কিন্তু অ্যাপস দ্বারা পরিচালিত একটি শিক্ষিত-গোষ্ঠী কীভাবে জনগণের সাথে এমনটি বেপরোয়া, নাজেহালমূলক, বেয়াদবী আচরণ করতে পারে?

আমি ঠিক জানি না, সরকারের কোন্ দপ্তর এগুলো নিয়ন্ত্রণের দায়িত্বে আছে। জনগণের সেবা নিশ্চিত করতে, সরকারের অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজের ফাঁকে এই বিষয়টিকেও আমলে নেওয়া দরকার। পুরো প্রক্রিয়াটিকে একটি নিয়মের মধ্যে আনা জরুরী। এটিও জনগুরুত্বপূর্ণ।

বিশেষ দ্রষ্টব্য: কথিত ড্রাইভারের ফোন নাম্বার এবং ছবি আমার সংরক্ষণে আছে। কোনও পক্ষ থেকে ব্যপারটির সুরাহা হয় কিনা দেখার অপেক্ষা করবো…’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে দামের ভিত্তিতে সেরা ফোনগুলোর তালিকা
নির্বাচিত

দেশে তিন মাসে ৩২ লাখের বেশি স্মার্টফোন বিক্রি

বাণিজ্য মেলায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সাশ্রয়ী ওয়ালটন এসিতে সরাসরি বিদ্যুৎ খরচ দেখার সুবিধা
প্রযুক্তি বাজার

বাণিজ্য মেলায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সাশ্রয়ী ওয়ালটন এসিতে সরাসরি বিদ্যুৎ খরচ দেখার সুবিধা

সৃজনশীলতা ও উদ্ভাবন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের প্রধানতম ভিত্তি: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব: মোস্তাফা জব্বার

আসছে শাওমির হারকিউলিস
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছে না চায়না মোবাইল

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!
প্রযুক্তি পরামর্শ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!

নগদ একাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে ভাতার টাকা
প্রযুক্তি সংবাদ

নগদ একাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে ভাতার টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

দীর্ঘদিন ধরে দেশে অবৈধভাবে মোবাইল ফোন আমদানি ও...

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 July 2019

উবারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix