Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার হূদরোগের ঝুঁকি বাড়ায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩১ জুলাই ২০১৯
অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার হূদরোগের ঝুঁকি বাড়ায়
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে স্মার্টফোন আসক্তির কারণে শারীরিক কার্যকলাপ কমে যাচ্ছে। তরুণ প্রজন্ম কিংবা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্র-ছাত্রী দিনে ৫ ঘণ্টা বা এর বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেন, তাদের মধ্যে স্থূলকায় বা মোটা হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। স্মার্টফোন আসক্তি বা অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার হূদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

গবেষকরা ২০১৮ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সিমন বলিভার বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৬০ জন ছাত্র-ছাত্রীর ওপর গবেষণা চালিয়ে প্রতিবেদন তৈরি করেন। এর মধ্যে ৭০০ নারী ও ৩৬০ জন পুরুষ। গবেষণাটিতে অংশ নেয়া মেয়েদের গড় বয়স ছিল ১৯ ও ছেলেদের ২০ বছর। এর মধ্যে ৩৬ দশমিক ১ শতাংশ ছেলের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা গেছে এবং ৪২ দশমিক ৬ শতাংশ ছেলের মধ্যে অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা দেখা গেছে। অন্যদিকে মেয়েদের মধ্যে ৬৩ দশমিক ৯ শতাংশের ওজন বেড়ে যাওয়া এবং ৫৭ দশমিক ৪ শতাংশের অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা দেখা গেছে।

গবেষণাটিতে অংশ নেয়া সিমন বলিভার বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্র-ছাত্রী দিনে ৫ ঘণ্টা বা তার বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেন, তাদের মধ্যে সামগ্রিকভাবে ৪৩ শতাংশের মোটা হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে হূদরোগের ঝুঁকিও ক্রমান্বয়ে বাড়ছে।

গবেষণা প্রতিবেদনটির সম্পাদক মিরারি ম্যান্টিলা-মরন বলেন, সাধারণ মানুষের মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ক্ষতির বিষয়ে জানা থাকা প্রয়োজন। মোবাইল প্রযুক্তি নিঃসন্দেহে আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। তবে মোবাইল ডিভাইসের ব্যবহার আরো স্বাস্থ্যকর হওয়া উচিত।

তিনি বলেন, স্মার্টফোনের মতো মোবাইল ডিভাইস ব্যবহার আমাদের অনেক কাজ সহজ করে তুলেছে। কিন্তু স্মার্টফোনে অতিরিক্ত সময় ব্যয় করলে শারীরিক কার্যকলাপের সময় কমে যায়। এর ফলে অল্প বয়সে মৃত্যু ঘটতে পারে। এছাড়া ডায়াবেটিস ও হূদরোগের সম্ভাবনা ক্রমান্বয়ে বাড়ে। টানা স্মার্টফোন ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের ক্যান্সার দেখা দিতে পারে।

বিশ্লেষকদের ভাষ্য, রাস্তায় নামলেই দেখা যায় কিছু মানুষ ‘মাথা নামিয়ে, স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হাঁটছে’। এমন হাঁটাকে ‘স্মার্টফোন ওয়াক’ বলা হচ্ছে, যা রীতিমতো বিরক্তিকর। এর ফলে যেকোনো সময় যে কেউ বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারেন। স্মার্টফোনের ব্যবহার মানুষের হাঁটাচলাতেও বড় ধরনের পরিবর্তন এনেছে। এছাড়া দীর্ঘসময় ধরে স্মার্টফোন ব্যবহারের কারণে অসংখ্য মানুষ আঙুলের ব্যথায় ভোগেন।

Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিএসএমসির তথ্য ফাঁসের অভিযোগকে ভিত্তিহীন বলল ইন্টেল
নির্বাচিত

টিএসএমসির তথ্য ফাঁসের অভিযোগকে ভিত্তিহীন বলল ইন্টেল

অ্যান্ড্রয়েড ১৬ আসছে চলতি বছর জুনে
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৬ আসছে চলতি বছর জুনে

স্যামসাংয়ের আপকামিং যত স্মার্টফোন
নির্বাচিত

স্যামসাংয়ের আপকামিং যত স্মার্টফোন

এক্স থেকে আয়ের সুযোগ
নির্বাচিত

এক্স থেকে আয়ের সুযোগ

১১ হাজার টাকায় নকিয়ার ৩ ক্যামেরার ফোন
নির্বাচিত

বাজারে আর আসবেনা নকিয়া ফোন

বৈশ্বিক বাজারে উন্মোচিত হলো রিয়েলমি জিটি ২ সিরিজের ডিজাইন
নির্বাচিত

চলতি বছর আলোড়ন তুলবে রিয়েলমি’র প্রিমিয়াম সেগমেন্টে

Load More

ট্রেন্ডিং টপিক

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪১%
অর্থ ও বাণিজ্য

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪১%

এনসিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
অর্থ ও বাণিজ্য

এনসিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
টেলিকম

অরক্ষিত টেলিটকের তথ্যভান্ডার: রাষ্ট্রীয় নিরাপত্তায় বড় ধরনের ফাটল

বাংলাদেশের বাজারে ২০২৬ সালের সেরা ১০টি বাইক
অটোমোবাইল

বাংলাদেশের বাজারে ২০২৬ সালের সেরা ১০টি বাইক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix