Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে নিরাপদ থাকতে কি করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 10 August 2019
অনলাইনে নিরাপদ থাকতে কি করবেন
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং কার্যক্রমে নজরদারি আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। অনলাইন কার্যক্রমে গোপন নজরদারি কিংবা সাইবার আক্রমণ থেকে নিজেদের কীভাবে নিরাপদ রাখা যায়, তা নিয়ে চিন্তিত অনেকেই। অনলাইন নিরাপত্তা জোরদারে ইন্টারনেট ব্যবহারকারীদের নিজেদের বেশকিছু করণীয় আছে। একটু সতর্কতা ও ছোট ছোট কিছু পদক্ষেপ নিলে অনলাইনে অনেকটাই সুরক্ষিত থাকা যায়।

ইন্টারনেটের কল্যাণে এখন অনেকেই একাধিক সোস্যাল মিডিয়া প্লাটফর্ম বা ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন। কিন্তু কখনো কি ভেবেছেন, সোস্যাল মিডিয়া বা ই-মেইলে যে পাসওয়ার্ড ব্যবহার করছেন, তা কতটা শক্তিশালী কিংবা নিরাপদ। ফেসবুক বা টুইটারের মতো প্লাটফর্ম ও ই-মেইল অ্যাকাউন্টে সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। প্রশ্ন হলো পাসওয়ার্ড কীভাবে শক্তিশালী করা যায়। এক্ষেত্রে শুধু একজাতীয় অক্ষর, সংখ্যা কিংবা চিহ্ন ব্যবহার না করে একত্রে অক্ষর, সংখ্যা ও বিভিন্ন চিহ্ন ব্যবহার করুন। তাহলে পাসওয়ার্ড শক্তিশালী হবে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ভাষ্যে, সোস্যাল মিডিয়ায় সবকিছু শেয়ার করা উচিত নয়। কাজেই গুরুত্বপূর্ণ কোনো বিষয়, যা সবার সঙ্গে শেয়ার করতে চান না, তা কোনোভাবেই অনলাইনে আপলোড করবেন না। সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলোয় নানা ধরনের প্রাইভেসি সেটিংস থাকে, তা সত্ত্বেও হ্যাকিংয়ের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। ইন্টারনেট ব্যবহারকারীরা সোস্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের জন্য দর্শক নির্ধারণ করে দিতে পারেন। অর্থাৎ কেউ চাইলে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা একসঙ্গে একাধিক ব্যক্তিকে ব্লক করে পোস্ট করতে পারেন। তার পরও তথ্য বেহাতের ঝুঁকি থেকে যায়।

অনেকেই ফেসবুক কিংবা টুইটারের মতো প্লাটফর্মগুলোয় পরিচিত-অপরিচিত সবাইকে বন্ধু তালিকায় স্থান দেন। এটা মোটেও ঠিক নয়। অনলাইনে নিরাপদ থাকতে সোস্যাল মিডিয়ায় শুধু পরিচিতদের বন্ধু করুন। কারণ সাইবার অপরাধীরা অনেক সময় বন্ধু বেশে সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য হাতিয়ে নিতে পারে। এছাড়া ক্ষতিকর বার্তা বা মেইল প্রেরণের মাধ্যমে সোস্যাল মিডিয়া বা ই-মেইল অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। কাজেই অনলাইন প্লাটফর্মে অপরিচিত বন্ধুদের থেকে সাবধান।

সোস্যাল মিডিয়ায় বিতর্কিত বা অন্যের মূল্যবোধে আঘাত দেয়, এমন কোনো বিষয় পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। টানা বিতর্কিত পোস্ট করতে থাকলে নির্দিষ্ট গ্রুপের মাধ্যমে সাইবার আক্রমণের শিকার হতে পারেন। এর ফলে বেহাত হতে পারে ব্যক্তিগত তথ্য এবং আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতে পারে। এছাড়া সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলোও এখন বিতর্কিত পোস্ট বিষয়ে কঠোর নীতি অনুসরণ করছে। কাজেই বিদ্বেষ ছড়ায়, এমন পোস্টের কারণে সোস্যাল মিডিয়া প্লাটফর্মে অ্যাকাউন্ট ব্লক করা হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ অ্যাপে জড়িত অঙ্কুশ
নির্বাচিত

অবৈধ অ্যাপে জড়িত অঙ্কুশ

হোয়াটসঅ্যাপের গেমচেঞ্জার ফিচার: ২৪ ঘণ্টা পরেও থাকবে পুরনো স্ট্যাটাস
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের গেমচেঞ্জার ফিচার: ২৪ ঘণ্টা পরেও থাকবে পুরনো স্ট্যাটাস

দেখতে পুরো আইফোনের মতো, রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

দেখতে পুরো আইফোনের মতো, রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

চীনা ই-কমার্স সাইটে আইফোন ৯!
প্রযুক্তি সংবাদ

শিশুদের উপযোগী ৫টি মোবাইল ফোন

অনলাইনে ওয়ালটন এসিতে ১০ শতাংশ ছাড়, চলছে হোম ডেলিভারি
নির্বাচিত

অনলাইনে ওয়ালটন এসিতে ১০ শতাংশ ছাড়, চলছে হোম ডেলিভারি

যতোসব টিকটক কেলেঙ্কারী !
নির্বাচিত

টিকটক দিয়ে বিশ্বে শীর্ষ ধনীর তালিকায় ঝাং ইয়েমিং

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 August 2019

অনলাইনে নিরাপদ থাকতে কি করবেন

Techzoom.TV |
TechzoomTV