Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে কোন মূল্যে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ আগস্ট ২০১৯
যে কোন মূল্যে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার নারী ও শিশুসহ সকল ইন্টারনেট ব্যবহারকারীর জন্য ডিজিটাল নিরাপত্তা অপরিহার্য মন্তব্য করে বলেন, যে কোন মূল্যে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে ডিজিটালাইজড করার পাশাপাশি দেশের নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার দায়িত্বও আমাদের। প্রযুক্তি দিয়েই প্রযুক্তি অপরাধ মোকাবেলা করতে সরকার সর্বাত্মক সক্ষমতা অর্জন করেছে বলে মন্ত্রী জানান। মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

মন্ত্রী আজ বুধবার ঢাকায় টেলিকম অধিদপ্তর মিলনায়তনে দেশে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে বাস্তবায়নাধীন সাইবার থ্রেট ডিটেকশন এন্ড রেসপন্স প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জসমূহ নিরসন এবং ভবিষ্যত করণীয় নির্ধারণে আয়োজিত বৈঠকে এই সব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ^াস, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো: রাশেদুল ইসলাম, বিটিসিএল মহাপরিচালক ইকবাল মাহমুদ, টেলিকম অধিদপ্তরের মহাপরিচালক মো: মহসিনুল আলম, টেলিটক এমডি মো: সাহাব উদ্দিন, আইসিটি বিভাগের সাইবার নিরাপত্তা বিষয়ক পরিচালক তারেক এম বরকত উল্লাহ এবং সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক মো: রফিকুল মতিনসহ ডিজিএফআই, এনএসআই, র‌্যাব, বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক.এনটিএমসি এবং এসবিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত কল্পে করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল প্রযুক্তি দিয়েই প্রযুক্তি অপরাধ মোকাবেলা করা হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে ইন্টারনেটের ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে যাওয়ায় ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের উপজেলা পর্যন্ত কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল নিরাপত্তা ইউনিট স্থাপন করতে হবে। এই বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্ত্রী জানান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডিজিটাল শিল্প বিপ্লব কিংবা আগামী দিনের বিস্ময়কর ৫জি প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি উপযোগী দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে নিরাপদ ইন্টারনেট অপরিহার্য। এই লক্ষ্যে লাগসই করণীয় নির্ধারণ করে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার কাজটি একক কোন বিভাগ ও সংস্থার কাজ নয় বলে জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল নিরাপত্তা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলে একযোগে কাজ করলে এই পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।

মন্ত্রী বলেন, পৃথিবীতে চতুর্থ শিল্প বিপ্লব আলোচিত হওয়ার সকলের আগে ডিজিটাল বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র সরকার কাজ শুরু করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশে প্রথম করবে এটাও কেউ ২০০৯ সালে ভাবেনি। ডিজিটাল জগৎ তার পরিধি এবং তার নিরাপত্তা একটি বিশাল বিষয়। এটা নিয়ে বিতর্ক করার সুযোগ নেই। আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ তৈরির প্রয়োজনে শিশুদের ইন্টারনেট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে পাঁচ বছরের শিশু থেকে নতুন প্রজন্মকে যেন নিরাপদ ইন্টারনেট দিতে পারা যায় সেই ব্যবস্থা করতে হবে বলে জানান মন্ত্রী। কারণ আমরা একদিকে ইন্টারনেটে দক্ষতা অর্জন করতে বলছি, অন্যদিকে তাদের নিরাপত্তা দিতে না পারলে সেটা উল্টো ফল দেবে, জানান তিনি।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে আগামী মাসে ঢাকায় ফেসবুক কর্তৃপক্ষের সম্ভাব্য বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে এজেন্ডা তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়াও বাস্তবায়নাধীন সাইবার থ্রেট ডিটেকশন এন্ড রেসপন্স প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের কার্যক্রম, প্রকল্পের অর্জনসমূহ, বর্তমান অবস্থা এবং চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হঠাৎ লিফটে আটকে গেলে প্রথমে যা করবেন
কিভাবে করবেন

হঠাৎ লিফটে আটকে গেলে প্রথমে যা করবেন

ঈদ-উল-আযহাকে সামনে রেখে গ্র্যান্ড ঈদ ফেস্ট নিয়ে এলো দারাজ!
ই-কমার্স

ঈদ-উল-আযহাকে সামনে রেখে গ্র্যান্ড ঈদ ফেস্ট নিয়ে এলো দারাজ!

চ্যাট থেকে না বেরিয়েই ভয়েস ব্যবহার করা যাবে চ্যাটজিপিটিতে
প্রযুক্তি সংবাদ

চ্যাট থেকে না বেরিয়েই ভয়েস ব্যবহার করা যাবে চ্যাটজিপিটিতে

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর

অবৈধ অ্যাপে জড়িত অঙ্কুশ
নির্বাচিত

অবৈধ অ্যাপে জড়িত অঙ্কুশ

গিগাবাইট জেড৮৯০ মাদারবোর্ডে যুক্ত হলো ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

গিগাবাইট জেড৮৯০ মাদারবোর্ডে যুক্ত হলো ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টারের উত্তরে অবস্থিত লেক...

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ আগস্ট ২০১৯

যে কোন মূল্যে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix