Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটকয়েন ডাকাতি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ আগস্ট ২০১৯
বিটকয়েন ডাকাতি!
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন। ২০০৯ সালে চালু হওয়া এ ডিজিটাল মুদ্রা ব্যবস্থা বিশ্ব অর্থনীতিতে আলোড়ন তুলতে সক্ষম হয়েছে। সম্প্রতি বিটকয়েন আলোচনায় উঠে এসেছিল অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে।
২০১৭ সালের শুরুতে বিটকয়েনের বিনিময় মূল্য এক হাজার ডলারের কম থাকলেও একই বছরের শেষদিকে এর দাম ২০ হাজার ডলার ছাড়িয়ে যায়। বর্তমানে বিটকয়েনের দাম প্রায় ৮ হাজার ডলার। বিটকয়েন নিয়ে মজার কিছু তথ্য আজ তুলে ধরা হলো-

রহস্যময় উদ্ভাবক

বিটকয়েনের উদ্ভাবক সাতোশি নাকামতো। তবে এটা উদ্ভাবকের ছদ্মনাম। মজার ব্যাপার হলো, এখন পর্যন্ত এর উদ্ভাবককে শনাক্ত করা সম্ভব হয়নি। এর মাঝে অনেকেই নিজেকে সাতোশি নাকামোতো বলে দাবি করলেও এর স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।

অনেকে মনে করেন, এই নামটি কোনো একক ব্যক্তির নয়, বিটকয়েন উদ্ভাবনের সঙ্গে জড়িত দলের প্রত্যেকের নামই সাতোশি। বিটকয়েনের ক্ষুদ্রতম একক ‘সাতোশি’ যা এক বিটকয়েনের ১০ কোটি ভাগের এক ভাগের সমান।

বিটকয়েনের সংখ্যা সীমিত

সাধারণ মুদ্রা ব্যবস্থায় অঢেল সরবরাহ থাকলেও বিটকয়েনের সংখ্যা সীমিত। সর্বোচ্চ ২ কোটি ১০ লাখ পর্যন্ত বিটকয়েন ছাড়া যাবে। এখন পর্যন্ত বিটকয়েনের সংখ্যা প্রায় ১ কোটি ৬৭ লাখ। ধারণা করা হয়, ২১৪০ সাল নাগাদ বিটকয়েনের সংখ্যা সর্বোচ্চ সীমায় পৌঁছাবে।

বিটকয়েন মাইনিং

বিটকয়েন তৈরির পদ্ধতি মাইনিং নামে পরিচিত। বিটকয়েন তৈরির পদ্ধতি স্বর্ণের খনি থেকে স্বর্ণ তুলে আনার মতো কঠিন কাজ হওয়ায় তৈরির প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে ‘মাইনিং’।

বিটকয়েন মাইনিংয়ের জন্য প্রয়োজন হয় উচ্চক্ষমতাসম্পন্ন হার্ডওয়্যার। এ প্রক্রিয়ায় জটিল গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে প্রতি ১০ মিনিটে ১২ দশমিক ৫টি বিটকয়েন তৈরি হয়ে ব্লকচেইনে যুক্ত হয়ে যাচ্ছে।

বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যয়

মাইনিংয়ের জন্য যেসব কম্পিউটার ব্যবহার করা হয়, সেগুলো বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ করে। বিটকয়েনের দাম বাড়ার কারণে অনেকেই মাইনিংয়ে যুক্ত হচ্ছেন যার কারণে খরচ হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎশক্তি।

সম্প্রতি এক পরিসংখ্যান থেকে দেখা গেছে, এক বিটকয়েন লেনদেনে প্রতি ঘণ্টায় খরচ হচ্ছে ২১৫ কিলোওয়াট বিদ্যুৎ। প্রতিদিন প্রায় ৩ লাখ বিটকয়েন লেনদেন হয়ে থাকে।

কেনা যায় বিটকয়েনের অংশবিশেষ

বিটকয়েনের সবচেয়ে বড় সুবিধা হলো, একটি সম্পূর্ণ বিটকয়েন না কিনে সর্বনিম্ন এক সাতোশিও কেনা যায়। বর্তমানে এক সাতোশির বিনিময় মূল্য প্রায় ০.০০০০৮ ডলার।

বিটকয়েন ডাকাতি

বিটকয়েন লেনদেন হয়ে থাকে একটি এক্সচেঞ্জের মাধ্যমে। বিভিন্ন এক্সচেঞ্জ থেকে এখন পর্যন্ত চুরি হয়েছে ৯ লাখ ৮০ হাজারের বেশি বিটকয়েন বর্তমানে যার বাজারমূল্য প্রায় এক হাজার ৫০০ কোটি ডলার।

লেনদেনের খরচ বাড়ছে

বিটকয়েনের লেনদেন একটি জটিল, সময়সাপেক্ষ এবং ব্যয়সাপেক্ষ প্রক্রিয়া। এ ব্যয়ের পরিমাণ দিন দিনই বাড়ছে। এ বছরের শুরুতে এক বিটকয়েন লেনদেন খরচ ছিল ৩০ সেন্ট যা বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৩০ ডলারে এসে দাঁড়িয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদ উপলক্ষে ভিভো’র আকর্ষণীয় উপহার
ছাড় ও অফার

ঈদ উপলক্ষে ভিভো’র আকর্ষণীয় উপহার

আইপ্যাড১ ন্যানোমিটারের চেয়ে ছোট চিপ তৈরির প্রযুক্তি আনল আইবিএম
নির্বাচিত

আইপ্যাড১ ন্যানোমিটারের চেয়ে ছোট চিপ তৈরির প্রযুক্তি আনল আইবিএম

চীনা প্রতিদ্বন্দ্বীদের চাপে কোণঠাসা ভারতীয় কোম্পানিগুলো
প্রযুক্তি সংবাদ

চীনা প্রতিদ্বন্দ্বীদের চাপে কোণঠাসা ভারতীয় কোম্পানিগুলো

বন্ধ হচ্ছে ফেসবুকের গেমিং অ্যাপ
নির্বাচিত

বন্ধ হচ্ছে ফেসবুকের গেমিং অ্যাপ

পানি প্রতিরোধ ক্ষমতা নেই স্যামসাং ফোনে: এসিসিসি
প্রযুক্তি সংবাদ

পানি প্রতিরোধ ক্ষমতা নেই স্যামসাং ফোনে: এসিসিসি

এসার নিয়ে আসছে নতুন ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

এসার নিয়ে আসছে নতুন ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন
প্রযুক্তি সংবাদ

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!
নির্বাচিত

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়
নির্বাচিত

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ আগস্ট ২০১৯

বিটকয়েন ডাকাতি!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix