Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভয়াবহ রূপ নিয়েছে সাইবার ক্রাইম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ অক্টোবর ২০১৯
ভয়াবহ রূপ নিয়েছে সাইবার ক্রাইম
Share on FacebookShare on Twitter

ক্রমেই অনিরাপদ হয়ে পড়ছে সাইবার জগৎ। ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালানো, ছবি বিকৃতি এবং কুৎসা রটানোর মাধ্যমে অন্যের সম্মানহানি ঘটানো যেন এখানে অতি সাধারণ ব্যাপার। ছোটখাটো বিষয়ে সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচারের পাশাপাশি চলছে জঙ্গিবাদের উসকানিও। এসব ঘটনায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির পাশাপাশি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা। সংঘবদ্ধ একটি চক্র, রাষ্ট্র ও সমাজের সম্মানীয় ব্যক্তিদের হেয় করার চেষ্টা করে চলছে অনবরতভাবে। এ ছাড়া কারও নামে সংঘবদ্ধভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের চোখে অপরাধী বানানোরও অপচেষ্টা করা হয়। তথ্যপ্রযুক্তিনির্ভর এসব অপরাধ এখন ভয়াবহ রূপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করে এমন তথ্যই মিলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের শক্ত মনিটরিংয়ের ব্যবস্থা না থাকা ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় সাইবার অপরাধের ঘটনা দিন দিন বেড়েই চলছে। ঘটনাগুলো এখন শুধু ভার্চুয়াল জগতেই নেই, জাতীয় নিরাপত্তায়ও হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক দিনে ফেসবুকে অপপ্রচার ও গুজব যেভাবে বেড়েছে, তাতে সাময়িক সময়ের জন্য এ সাইটটিকে বন্ধ করা যেতে পারে বলেও মত তাদের।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জনপ্রিয় তারকাদের ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়ে ফেক ফেসবুক পেজ খোলা হয়। অনেকে তারকাদের ছবি দেখে সেই পেজে যান। মূলত এসব পেজ থেকে যারা গুজব ছড়ায়, তাদের ৮০-৯০ শতাংশের টার্গেট সরকার, প্রশাসন ও মুক্তিযুদ্ধ। অনেকে সরকারের জনপ্রিয় পরিকল্পনাকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমের সাইট ও অ্যাপসগুলোর মধ্যে ফেসবুকের মাধ্যমেই সাইবার অপরাধের ঘটনাগুলো বেশি ঘটছে। এ ছাড়া কিছু অখ্যাত অনলাইন পোর্টালও নানা ধরনের অপপ্রচারে লিপ্ত বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টদের ধারণা, গুজব ছড়ানোর ষড়যন্ত্রের সঙ্গে জামায়াত-শিবিরের হাত রয়েছে। নিজের পরিচয় লুকাতে অনেক কুৎসা রটনাকারী ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করেন। ফলে তাদের শনাক্ত করা জটিল হয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আইন যেমন শক্ত না, যেটুকু আছে তারও যথাযথ ব্যবহার হতে দেখছি না। তাই সাইবার অপরাধ বাড়ছে।

তিনি বলেন, আমরা দেখছি, ফেসবুকের মাধ্যমে নানাভাবে মানুষকে হেনস্তা করা হচ্ছে। কুৎসা রটিয়ে সম্মানহানির ঘটনা ঘটানো হচ্ছে। এমনকি মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারকে নানা ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতেও একটি গ্রুপ ফেসবুকে সক্রিয় আছে।

তিনি আরও বলেন, দেশের সামাজিক অপরাধ রোধ করতে হলে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কঠিন ভাষায় কথা বলতে হবে। তারা সহযোগিতা না করলে প্রয়োজনে ফেসবুক এ দেশে বন্ধ করে দিতে হবে। সাইবার অপরাধ ঠেকাতে হলে সরকারের সর্বোচ্চ মনিটরিং জরুরি বলেও মনে করেন অবসরপ্রাপ্ত এই বিচারপতি।

এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মাদ আলী শিকদার বলেন, বর্তমানে সাইবার ক্রাইম এমন ভয়াবহ আকার ধারণ করেছে, যেটা এখন শুধু সাইবার জগতেই নেই, জাতীয় নিরাপত্তায় হুমকি হিসেবেও দাঁড়িয়েছে। নানা ধরনের গুজব অপপ্রচার ছড়িয়ে সামাজিক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মাধ্যমে নানা ধরনের দুর্ঘটনা, সংঘাত এমনকি হত্যার মতো ঘটনাও ঘটছে।

তিনি বলেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দুর্বৃত্তদের মনে ভয়টা কেটে যায়। অপরাধীরা মনে করে, আইনের ওপর যেমন তাদের হস্তক্ষেপ রয়েছে, বিচারের দীর্ঘসূত্রতার কারণেও তারা পার পেয়ে যাবে। তাই সাইবার ক্রাইম প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের মনে ভয় ধরাতে হবে।

সাইবার ক্রাইম প্রতিরোধে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ না থাকাই এ ধরনের অপরাধ কমছে না বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, এখন পর্যন্ত সাইবার ক্রাইম প্রতিরোধ আইনে সাজা হয়েছে, এমন ঘটনা খুব একটা নেই। ফলে এ অপরাধ করলে কী ধরনের শাস্তি হতে পারে সেটা অপরাধীরা বুঝতে পারছে না।

আইনে কঠিন সাজা: সাইবার ক্রাইম প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে সরকার। এই আইনের বিভিন্ন ধারায় সাইবার ক্রাইমের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। এই আইনের আওতায় কেউ যদি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের প্রপাগান্ডা চালায়, তাহলে ১৪ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের ১৭ ধারায় বলা হয়েছে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কেউ যদি জনগণকে ভয়ভীতি দেখায় এবং রাষ্ট্রের ক্ষতি করে, তাহলে ১৪ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে।

এ আইনের ২৮ ধারায় বলা হয়েছে, কেউ যদি ধর্মীয় বোধ ও অনুভূতিতে আঘাত করে, তাহলে ১০ বছরের জেল ও ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে।

আইনের ২৯ ধারায় বলা হয়েছে, কারও বিরুদ্ধে কুৎসা রটালে, মানহানিকর কোনো তথ্য দিলে তিন বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে।

৩১ ধারায় বলা হয়েছে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কেউ অরাজকতা সৃষ্টি করলে সাত বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে রিটার্ন জমার পদ্ধতি
প্রযুক্তি সংবাদ

অনলাইনে রিটার্ন জমার পদ্ধতি

মুজিবজন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী সম্বলিত পোস্টকার্ড পাঠাবে ডাক বিভাগ
প্রযুক্তি সংবাদ

মুজিবজন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী সম্বলিত পোস্টকার্ড পাঠাবে ডাক বিভাগ

নগদ আপন গতিতেই চলবে, শুধু আগের সিইও থাকবে না: প্রশাসক
অর্থ ও বাণিজ্য

নগদ আপন গতিতেই চলবে, শুধু আগের সিইও থাকবে না: প্রশাসক

বিপাকে ওয়ানপ্লাস: অডিট রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
প্রযুক্তি সংবাদ

বিদায় ফ্ল্যাগশিপ কিলার! গ্লোবাল মার্কেট থেকে কি সত্যিই হারিয়ে যাচ্ছে ওয়ানপ্লাস?

এআইইউবি তে ‘দেশি পণ্যের সিলেবাস এবং বাংলাদেশের ব্যবসায়িক খাত’ শীর্ষক কর্মশালার ইতিকথা
ই-কমার্স

এআইইউবি তে ‘দেশি পণ্যের সিলেবাস এবং বাংলাদেশের ব্যবসায়িক খাত’ শীর্ষক কর্মশালার ইতিকথা

মোবাইল কোম্পনিগুলোর কাছে বকেয়া পাওনা আদায়ের ব্যবস্থা নেওয়ার সুপারিশ
টেলিকম

মোবাইল কোম্পনিগুলোর কাছে বকেয়া পাওনা আদায়ের ব্যবস্থা নেওয়ার সুপারিশ

Load More

ট্রেন্ডিং টপিক

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রস্তুতি শুরু: ভিভো ও আইকো-র কোন কোন ফোনে আসছে বড় আপডেট?

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix