Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে প্রথমবারের মতো এনভিশন ফোরাম আয়োজনে মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
Share on FacebookShare on Twitter

প্রথমবারের মতো বাংলাদেশে ‘মাইক্রোসফট এনভিশন ফোরাম’ আয়োজন করতে চলেছে মাইক্রোসফট বাংলাদেশ। বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীনেতাদের নিয়ে মাইক্রোসফটের তত্ত্বাবধানে বৈশ্বিক আয়োজনের ধারাবাহিকতায় ১৬ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত হবে এ ফোরাম।

মাইক্রোসফট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসায়ে পরিবর্তন আনার প্রয়াসে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিয়ে ধারণা প্রদান করার লক্ষ্যে বিশ্বজুড়েই এই আয়োজন করে থাকে মাইক্রোসফট।

বাংলাদেশের বিভিন্ন শিল্প খাতের প্রগতিশীল নেতৃবৃন্দকে একত্র করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ব্যবসায়ের অব্যাহত সাফল্য ধরে রাখতে সময়োপযোগী পরিবর্তন আনতে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান এবং জ্যেষ্ঠ ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে ‘ইন্টেলিজেন্ট ক্লাউড’ এবং ‘ইন্টেলিজেন্ট ইডিজিই’–এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ফোরামে মূল বক্তব্য উপস্থাপন করতে ঢাকায় আসছেন মাইক্রোসফট সাউথ ইস্ট এশিয়া নিউ মার্কেটের জেনারেল ম্যানেজার সুক হুন চিয়াহ। অল্প প্রয়াসে অধিক অর্জন নিশ্চিতে এবং কর্মী ও ক্রেতাদের সঙ্গে নিবিড় ও বুদ্ধিদীপ্ত সম্পর্ক গড়ে তোলার উপায় নিয়ে একটি এক্সক্লুসিভ সেশন পরিচালনা করবেন ডিজিটাল ওয়ার্কপ্লেস ট্রান্সফরমেশন এবং প্রোডাকটিভিটি খাতে গুরুখ্যাত ড. নিতিন পারাঞ্জাপ।

বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাকশনেবল ইনসাইট জানতে মাইক্রোসফট অ্যাজুরের সক্ষমতা নিয়ে একটি সেশন পরিচালনা করবেন মাইক্রোসফট সাউথ ইস্ট এশিয়া নিউ মার্কেটের অ্যাজুর বিজনেস গ্রুপ লিড সঞ্জয় সতীশ। ব্যবসায়ে যুগোপযোগী পরিবর্তন আনতে মডার্ন ডেটার সঠিক ব্যবহার নিশ্চিতে মাইক্রোসফটের ইন্টেলিজেন্ট সলিউশনগুলো ব্যবসায়িক নেতৃবৃন্দের সামনে তুলে ধরতে একটি বিশেষ সেশন পরিচালনা করবেন মাইক্রোসফট সাউথ ইস্ট এশিয়া নিউ মার্কেটের চিফ মার্কেটিং অ্যান্ড অপারেশনস অফিসার জাইদ আলিকাধি।

মাইক্রোসফট বাংলাদেশ, ভুটান, ব্রুনেই ও নেপালের কান্ট্রি ম্যানেজার আফিফ মোহাম্মদ আলী বলেন, ‘মাইক্রোসফট এবং আমাদের বিভিন্ন অংশীদারের তৈরি ইকোসিস্টেমগুলো কীভাবে আমাদের বাংলাদেশি গ্রাহকদের প্রতিষ্ঠানে ডিজিটাল ট্রান্সফরমেশন নিশ্চিতে ভূমিকা রাখতে পারে, সেগুলো তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।’

১৬ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মাইক্রোসফট এনভিশন ফোরাম। ফোরামে অংশগ্রহণ করতে চাইলে এ ঠিকানায় https://www.microsoftevents.com/profile/form/index.cfm?PKformID=0x7281637abcd নিবন্ধন করতে হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের ডেটিং সেকশনে ‘সিক্রেট ক্র্যাশ’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের ডেটিং সেকশনে ‘সিক্রেট ক্র্যাশ’ ফিচার

প্রযুক্তি সংবাদ

এই প্রথমবারের বেসিস সফটএক্সপোতে সিভিলিংকড

এবার অ্যান্ড্রয়েডের জন্য ব্রাউজার আনলো অ্যাভাস্ট
নির্বাচিত

এবার অ্যান্ড্রয়েডের জন্য ব্রাউজার আনলো অ্যাভাস্ট

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন?
কিভাবে করবেন

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন?

গুগল ফটোসে ছবি রাখতে টাকা লাগবে জুন থেকেই
নির্বাচিত

বাচ্চার ছবি তুলে গুগল অ্যাকাউন্ট হারালেন বাবা!

২০২১ সালে বাজাজের যে বাইকগুলো বাংলাদেশে আসছে
অটোমোবাইল

২০২১ সালে বাজাজের যে বাইকগুলো বাংলাদেশে আসছে

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া
প্রযুক্তি পরামর্শ

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল
নির্বাচিত

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?
ফিচার

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix