Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পার্টনারদের নিয়ে স্যামসাংয়ের ১০ বছর উদযাপন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
পার্টনারদের নিয়ে স্যামসাংয়ের ১০ বছর উদযাপন
Share on FacebookShare on Twitter

সম্মানিত পার্টনার, ডিস্ট্রিবিউটর এবং রিটেইলারদের নিয়ে ‘গালা নাইট ডিনার’-এর আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে ১০ বছর পূর্তি উদযাপন করেছে স্যামসাং বাংলাদেশ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

আয়োজনে ৬০০ ডিস্ট্রিবিউটর, ব্র্যান্ড শপ মালিক, রিটেইলার এবং অন্যান্য অংশীদারেরাও অংশগ্রহণ করেন। বাংলাদেশে স্যামসাংয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ধারাবাহিকতায় উদযাপিত হয়েছে অনুষ্ঠানটি। সম্প্রতি প্রতিষ্ঠানটি সেরা মোবাইল ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদের মূল অংশীদারদের গুরুত্বপূর্ণ অবদান এবং সহায়তা প্রদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে বেস্ট রিজিওনাল ডিস্ট্রিবিউটর, বেস্ট ব্র্যান্ড শপস, বেস্ট এরিয়া ম্যানেজার এবং বেস্ট টেরিটরি ম্যানেজারস অন্যতম।

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, “স্যামসাং একটি দূরদর্শী প্রতিষ্ঠান। সুন্দর ভবিষ্যত নির্মাণে আমরা কাজ করে যেতে চাই। প্রতিষ্ঠান হিসেবে আমাদের দৃষ্টি সবসময় ভবিষ্যতের দিকে, তবে আমাদের জন্য পিছনে ফিরে তাকানোটাও গুরুত্বপূর্ণ। গত ১০ বছরে যে লক্ষ্য নিয়ে স্যামসাং কাজ করেছে, সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে তা আরও ব্যাপক পরিসরে উদ্দীপনা তৈরি করেছে। স্যামসাং-এর এই অগ্রযাত্রায় সঙ্গী হতে পেরে আমি আনন্দিত। আমাদের সকল কর্মকর্তা-কর্মচারী, অংশীদার এবং শুভাকাঙ্খীদের নিয়ে এই মাইলফলক উদযাপন করতে পেরে আমি গর্বিত। সামনে নতুন কিছু করার প্রত্যাশায় আমি উদগ্রীব।”

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন; জেনারেল ম্যানেজার বোমিন কিম; সিনিয়র ডিরেক্টের এইচ ডি লি এবং হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেয়ার ইলেক্ট্রনিক্স-এর ম্যানেজিং ডিরেক্টর রুহুল আলম আল মাহবুব এবং এক্সেল টেলিকম-এর ম্যানেজিং ডিরেক্টর সালাহউদ্দিন আলমগীর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো এফ১৫: বিগ ব্যাটারির সাথে থাকছে ভোক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি
নির্বাচিত

অপো এফ১৫: বিগ ব্যাটারির সাথে থাকছে ভোক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি

মোবাইল বিস্ফোরণে নারী নিহত
নির্বাচিত

মোবাইল বিস্ফোরণে নারী নিহত

১১৭ মেধাবী যুব প্রতিবন্ধী লড়বে জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৩ এর চূড়ান্ত রাউন্ডে
প্রযুক্তি সংবাদ

১১৭ মেধাবী যুব প্রতিবন্ধী লড়বে জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৩ এর চূড়ান্ত রাউন্ডে

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে তৃতীয় বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে তৃতীয় বাংলাদেশ

এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি দিচ্ছে ‘গ্যাস মাঙ্কি’ অ্যাপ
নির্বাচিত

এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি দিচ্ছে ‘গ্যাস মাঙ্কি’ অ্যাপ

২০০ কোটি টাকা দিতে রাজি গ্রামীণফোন
টেলিকম

২০০ কোটি টাকা দিতে রাজি গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির
নির্বাচিত

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান
টেলিকম

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ
ই-কমার্স

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা
নির্বাচিত

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে
প্রযুক্তি সংবাদ

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন বাজারে এসেছে।...

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের

মধ্যপ্রাচ্যের স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ অক্টোবর ২০১৯

পার্টনারদের নিয়ে স্যামসাংয়ের ১০ বছর উদযাপন

Techzoom.TV |
TechzoomTV