Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে শাওমি নিয়ে এলো ৫০০০এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ নতুন দুটি ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৪ নভেম্বর ২০১৯
দেশে শাওমি নিয়ে এলো ৫০০০এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ নতুন দুটি ফোন
Share on FacebookShare on Twitter

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি, জনপ্রিয় রেডমি সিরিজের রেডমি ৮ ও রেডমি ৮এ ফোন দুটি নিয়ে আসার ঘোষণা দিল আজ। রেডমি ৮ হচ্ছে রেডমি সিরিজের সর্বশেষ সংস্করণ যাতে রয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। রেডমি ৮এ হচ্ছে রেডমি এ সিরিজের সর্বশেষ সংস্করণ যা ৫১২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমরি সার্পোট করে এবং এ সিরিজের বাকি সব ফোনগুলোর দিক থেকে এগিয়ে।

দুটি ফোনেই রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যেখানে ব্যবহারকারী এক বার চার্জ দিয়ে দীর্ঘ সময় ব্যবহার করতে পারে। চিপসেট হিসাবে ফোন দুটিতে রয়েছে শক্তিশালী কোয়ালকম ® স্ন্যাপড্রাগন ™ ৪৩৯ অক্টা-কোর প্রসেসর। প্রথমবারের মতো শাওমি এই সেগমেন্টের স্মাটফোনে ইউএসবি টাইপ-সি সমৃদ্ধ ১৮ওয়াটের দ্রুত চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছে। পণ্যের মানের উপর সর্বাধিক গুরুত্ব দেয়ার ফলে শাওমি দুটি স্মাটফোনেই ব্যবহার করেছে কনিং® গরিলা® গ্লাস ৫ ও পিটুআই ন্যানো কোটিং প্রযুক্তি, যা স্মার্টফোনকে স্প্ল্যাশ প্রতিরোধী ও অধিক সুরক্ষা নিশ্চিত করে।

রেডমি ৮এ
১৯:৯ অ্যাস্পেক্ট রেশিও সম্পন্ন ৬.২২ ইঞ্চির (১৫.৮ সেমি) ডট নচ এইচডি প্লাস ডিসপ্লে গ্রাহককে একটি অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। অরা ওয়েভ গ্রিপ এর ডিজাইন সমৃদ্ধ ফাইন টেক্সচার নকশা থাকার কারণে আঙ্গুলের ছাপ কমানোর পাশাপাশি অসাধারণ হ্যান্ডফিল দিয়ে থাকে। রেডমি ৮ এ তে রয়েছে (২ + ১) ডুয়াল সিম স্লট এর পাশাপাশি ডেডিকেটেড এক্সপ্যান্ডেবল মেমরি কার্ড ব্যাবহারের সুবিধা যার ফলে স্টোরেজ ৫১২ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করার সুযোগ থাকছে। এই ফোন ব্যবহারকারীরা ইয়ারফোন সংযুক্ত না করেই এফএম রেডিও চালানোর মতো জনপ্রিয় সুবিধাটি পাবেন। রেডমি ৮এ ফোনটিতে রয়েছে রিয়ার ক্যামেরা হিসবে একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনে ও পিছনের উভয় ক্যামেরা দিয়েই এআই পোর্ট্রেট মোডে ছবি নেওয়া যাবে।

রেডমি ৮
তরুণদের প্রতিদিনের মাল্টি-টাস্কিং এ অসাধারণ অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে রেডমি ৮ রয়েছে ৪ গিগাবাইট পর্যন্ত র‌্যাম এবং ৬৪ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ গ্রাহককে মেমরি শেষ হওয়ার ভয় থেকে রক্ষা করবে এবং ৪ জিবি র‌্যাম র্দুদান্ত মাল্টি-টাস্কিংয়ের অভিজ্ঞতা দিবে, যা এই সেগমেন্টে পূর্বে কেউ আশা করেনি।
রেডমি ৮ ফোনটিতে রয়েছে এআই ডুয়েল ক্যামেরা, যার একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং অন্যটি ২ মেগাপিক্সেলের ডেডিকেটেড ডেপথ সেন্সর। ৩৩ টি বিভিন্ন ক্যাটাগরি পর্যন্ত এআই দৃশ্য সনাক্তকরণের সুবিধা থাকার কারনে বিভিন্ন পরিস্থিতিতে ছবি তোলা অত্যন্ত সহজ হয়েছে। এর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা যাতে এআই পোর্ট্রেট মোডে দৃষ্টিনন্দন পোর্ট্রেট সেলফি তোলা যায়।

অরা মিরর ফিনিসিং রেডমি ৮ কে করেছে আরো বেশি আকর্ষনীয়। এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির (১৫.৮সে.মি) এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। সুরক্ষা নিশ্চিত করতে ফিংগারপিন্ট সেন্সরের পাশাপাশি থাকছে এআই ফেস আনলক। এছাড়াও ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে থাকছে ওয়্যারলেস এফএম রেডিও এবং ডুয়েল সিমের দুটোতেই ফোর-জি সমর্থন। রেডমি ৮ ডুয়েল সিমের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি র্কাড স্লট (২+১ স্লট) থাকছে, যাতে স্টোরেজ সুবিধাকে ২৫৬ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।

শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, “ আমাদের সম্পূর্ণ নতুন উদ্ভাবন রেডমি ৮ এবং রেডমি ৮এ বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত। ব্র্যান্ড হিসাবে আমরা আমাদের গ্রাহকদের জন্য অনেস্ট প্রাইসে সেরা উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসায় বিশ্বাস করি। দীর্ঘস্থায়ী ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ইউএসবি টাইপ-সি তে ১৮ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের মতো ফিচারগুলো স্মার্টফোন দুটিকে নতুন মাত্রা দিয়েছে। সেরা মানের পণ্য এবং অসাধারণ সব স্পেসিফিকেশন বাংলাদেশের মি ফ্যানদের জন্য অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী”।

দাম ও প্রাপ্যতা
রেডমি ৮এ ফোনটির ২জিবি+৩২ জিবি ভার্সনটি ১০,৯৯৯ টাকায় পাওয়া যাবে সানসেট রেড, ওসেন ব্লু এবং মিডনাইট ব্ল্যাক এই তিনটি অসাধারণ রঙে।
রেডমি ৮ ফোনটি পাওয়া যাবে অনিক্স ব্লেক,রুবি রেড, সেপায়ার ব্লু এই তিনটি রঙে। এর ৩জিবি+৩২ জিবি ভার্সনটি পাওয়া যাবে ১৩,৯৯৯ টাকা মূল্যে এবং ৪জিবি+৬৪ জিবি ভার্সনটির দাম পড়বে ১৪,৯৯৯ টাকা ।

৪ নভেম্বর থেকে দুটি ফোনই সকল অনুমোদিত মি স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল স্টোরে পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রেডমিশাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোস্তাফা জব্বার এর সহযোগিতায় অপহৃত বিটিসিএল কর্মী উদ্ধার
নির্বাচিত

মেয়েরা উঠান ঝাড়ুতে রোবট ব্যবহার করবে: টেলিযোগাযোগ মন্ত্রী

চমক নিয়ে আসছে ওয়ানপ্লাস ৯
নির্বাচিত

চমক নিয়ে আসছে ওয়ানপ্লাস ৯

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
নির্বাচিত

টুইটারেও দেয়া যাবে ভয়েস মেসেজ!

স্টুডিও লেভেল ফটোগ্রাফিতে ভিভো ভি২৯ই
নির্বাচিত

স্টুডিও লেভেল ফটোগ্রাফিতে ভিভো ভি২৯ই

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ
নির্বাচিত

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
অর্থ ও বাণিজ্য

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি
টেলিকম

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে
প্রযুক্তি সংবাদ

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন বাজারে এসেছে।...

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের

মধ্যপ্রাচ্যের স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ নভেম্বর ২০১৯

দেশে শাওমি নিয়ে এলো ৫০০০এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ নতুন দুটি ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix