Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দ্বিতীয় স্যাটেলাইটটি হবে ‘হাইব্রিড’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
দ্বিতীয় স্যাটেলাইটটি হবে ‘হাইব্রিড’
Share on FacebookShare on Twitter

দেশের দ্বিতীয় স্যাটেলাইটটি (বিএস-২) হবে হাইব্রিড স্যাটেলাইট। এ স্যাটেলাইট যোগাযোগ, আবহাওয়া, সামরিক বা নিরাপত্তাসংক্রান্ত কাজে লাগানো যাবে। অংশীজনদের মতামত নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় স্যাটেলাইটের ধরন নির্ধারণের জন্য একজন পরামর্শক নিয়োগ দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) কর্তৃপক্ষ এসব কথা গণমাধ্যমকর্মীদের জানায়। রাজধানীর বাংলামোটরে বিসিএসসিএলের কার্যালয়ে এক সভার পর এ তথ্য জানানো হয়।

সভায় বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘যারা স্যাটেলাইটের সার্ভিস নেয়, বিদেশি স্যাটেলাইটের সেবা কেনে, তাদের সবাইকে নিয়ে একটি সেমিনার করা হয়েছিল। তারা তাদের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। যেহেতু প্রথম স্যাটেলাইটটি কমিউনিকেশন স্যাটেলাইট এবং এখনো অনেক ক্যাপাসিটি বাকি আছে, যা ব্যবহার করা যাবে, পরবর্তী স্যাটেলাইটটি তাই হাইব্রিড হবে।’

শাহজাহান মাহমুদ বলেন, ‘পরামর্শক নিয়োগের জন্য দু-এক দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে। সেই পরামর্শক সব পর্যালোচনা করে আমাদের জানাবে, দ্বিতীয় স্যাটেলাইটটি কোন ধরনের হবে। দ্বিতীয় স্যাটেলাইট আমাদের হবেই। আমরা ঠিক করেছি, দু-এক দিনের মধ্যে একটা পরামর্শক নিয়োগ দেব, যিনি বলবেন, দ্বিতীয় স্যাটেলাইট কোন ধরনের স্যাটেলাইট হবে। যেহেতু সরকারের নির্বাচনী ইশতেহারে এটা ছিল, তাই এই সরকারের আমলেই দ্বিতীয় স্যাটেলাইটটি পাঠিয়ে চালু করতে হবে।’

দ্বিতীয় স্যাটেলাইটটি রাশিয়া থেকে কেনা হবে কি না—সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাহান মাহমুদ বলেন, ‘দ্বিতীয় স্যাটেলাইটটি কোন দেশ থেকে কেনা হবে বা কোন প্রতিষ্ঠান থেকে কেনা হবে, তা সরকার নির্ধারণ করবে। আমাদের কাজ হচ্ছে কোন কোন সেবা আমরা পাব, তা পরামর্শকের সঙ্গে কথা বলে সরকারকে জানানো। তিন থেকে চার মাসের মধ্যে পরামর্শকের কাছ থেকে পরামর্শ পাওয়া যাবে বলে জানান তিনি।’

বিসিএসসিএল সূত্র জানায়, চলতি বছরের ৪ সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে অংশীজনদের কাছে জানতে চাওয়া হয়, দ্বিতীয় স্যাটেলাইটটি আবহাওয়া, কৃষি বা নিরাপত্তা—কোন ধরনের হবে। এ মতামতের ভিত্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ রাষ্ট্রমালিকানাধীন দ্বিতীয় স্যাটেলাইট পাঠানোর কাজ চালিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১) প্রসঙ্গে শাহজাহান মাহমুদ বলেন, ‘বাণিজ্যিক সম্প্রচারে গিয়ে প্রথম তিন মাস বিনা মূল্যে সেবা দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ বাজার যা অনুমান করেছিলাম, তার চেয়ে বর্তমান বাজার অনেক বেশি। তবে বিদেশের বাজারে ব্যান্ডউইথের যে দাম ছিল বা যে দাম ধরে সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল, ওই দাম এখন আর নেই, কমে গেছে। এ কারণে অভ্যন্তরীণ বাজারে বেশি জোর দেওয়া হয়েছে।’

সভায় বিসিএসসিএলের একটি উপস্থাপনা দেন সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয় ও প্রকৌশল) বখতিয়ার আহমেদ। তিনি জানান, টিভি চ্যানেলের পাশাপাশি বিএস-১–এর মাধ্যমে ভি-স্যাট প্রযুক্তিতে ব্যাংকের শাখা ও এটিএম যন্ত্রে সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সোনালী ব্যাংক লিমিটেডের সঙ্গে এই সেবার চুক্তি, ডাচ্‌–বাংলা ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষের আলোচনা চলছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে শাওমি ১২ প্রো ৫জি ফোন
প্রযুক্তি সংবাদ

আসছে শাওমি ১২ প্রো ৫জি ফোন

বঙ্গবাজারের পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

বঙ্গবাজারের পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

দুবাই ফেরত আইফোনের ফাঁদে বাংলাদেশি ক্রেতারা
নির্বাচিত

উত্তরায় ৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেফতার

স্টার্টআপদের নিয়ে অনলাইন বুটক্যাম্প শুরু
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপদের নিয়ে অনলাইন বুটক্যাম্প শুরু

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল রূপান্তর ত্বরাণ্বতি করবে হুয়াওয়ে
নির্বাচিত

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল রূপান্তর ত্বরাণ্বতি করবে হুয়াওয়ে

এখনকার স্মার্টফোনে কেন একাধিক ক্যামেরা লেন্স থাকে?
প্রযুক্তি পরামর্শ

এখনকার স্মার্টফোনে কেন একাধিক ক্যামেরা লেন্স থাকে?

Load More

ট্রেন্ডিং টপিক

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস
প্রযুক্তি সংবাদ

শিশুর জীবন বাঁচাতে তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
অটোমোবাইল

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা
প্রযুক্তি সংবাদ

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix