Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বর্তমান প্রজন্মের তরুণরাই হবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের সৈনিক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
বর্তমান প্রজন্মের তরুণরাই হবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের সৈনিক
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। এর ফলে নতুন প্রজন্মের উজ্জ্বল আগামী নিশ্চিত করা সম্ভব। ডিজিটালাইজেশনের ধারাবাহিকতায় প্রচলিত শিক্ষা সমাজ পরিবার এবং রাষ্ট্রের জন্য কোন কাজে আসবে না। আমাদের তরুণরা খুবই মেধাবী। উপযোগী শিক্ষায় তাদের গড়ে তুলতে পারলে এই তরুণরাই হবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের সৈনিক Ñ সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার কারিগর।

মন্ত্রী গতকাল সোমবার নেত্রকোণা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন নেত্রকোণা কর্তৃক শেখ হাসিনা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমি হস্তান্তর ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শেখ হাসিনা বিশ^বিদ্যালয়, নেত্রকোণার উপাচার্য অধ্যাপক রফিকুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোণার ডেপুটি কমিশনার মঈনউল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় এবং পৌর মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।

কম্পিউটারে বাংলা ভাষার উদ্ভাবক জনাব মোস্তাফা জব্বার বলেন, বাবা-মা যারা চলিত পদ্ধতি ও প্রচলিত শিক্ষায় নিজের সন্তানদের বড় করছেন তাদের সন্তানরা সেই ব্যবস্থার মধ্য দিয়ে বর্তমান সময়ে সামনে থাকতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না। তাদের যুগোপযোগী করে গড়ে তোলার জন্য যতরকম প্রচেষ্টা প্রয়োজন সবটুকু করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। সুযোগ তৈরি হয়েছে আরও হবে। তবে সেই সুযোগ কাজে লাগাতে হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, পড়াশোনা হচ্ছে আর ছেলেমেয়েদের সার্টিফিকেট দিচ্ছি। যখন কর্মসংস্থানের প্রয়োজন তখন তা দিতে পারছি না। এজন্যই বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। আমাদের ইনস্টিটিউটগুলো সেই জায়গায় ভূমিকা রাখবে বলে আশা রাখি।

নেত্রকোণা ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্ত্রী বলেন, নেত্রকোণাকে একসময় ৬৪ তম জেলা হিসেবে বলা হতো। কিন্তু আজ আর সেই কথার ভিত্তি নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নেত্রকোণা জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে এতে আমরা নেত্রকোণাবাসি গর্বিত। এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আপনার আমার সন্তানরা নিজের ক্লাস রুমে বসে বিশ্ববিখ্যাত মানুষের কথা শুনতে পারবেন। এ বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে এসে শিক্ষা দান করবেন শিক্ষকরা।। দেশের এগারোটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাব করা হয়েছে এর মধ্যে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় একটি, উল্লেখ করেন মন্ত্রী।

জনাব মোস্তাফা জব্বার বলেন, মেধার দিক থেকে পিছিয়ে নেই নেত্রকোণা। এখানে হাওর-পাহাড় আর খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে বেড়ে ওঠে সবাই। আকাশের মতো তাদের মন অনেক বড়, তারা অনেক বেশি মেধাবী সুতরাং সেই মেধা কাজে লাগাতে হবে। মেধাবীরা হচ্ছে ডিজিটাল যুগের সবচেয়ে বড় হাতিয়ার।

অনুষ্ঠানে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ক্যাম্পাসের জন্য অধিগ্রহণকৃত ৪ শত ৯৮ দশমিক ৪৫ একর জমির দলিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ১০ জন জমির মালিককে চেক প্রদান করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

বাংলাদেশের বাজারে আসছে ভিভো ওয়াই৫০, প্রি বুকিং শুরু
নির্বাচিত

বাংলাদেশের বাজারে আসছে ভিভো ওয়াই৫০, প্রি বুকিং শুরু

সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেবে পরিচয় অ্যাপ: জয়
নির্বাচিত

সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেবে পরিচয় অ্যাপ: জয়

স্বাস্থ্য সচেতনতায় ফিটনেস প্লাস বিডি’র সঙ্গে যুক্ত হলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

স্বাস্থ্য সচেতনতায় ফিটনেস প্লাস বিডি’র সঙ্গে যুক্ত হলো হুয়াওয়ে

সরকারের কাছে অনুদান চায় বেসিস
প্রযুক্তি সংবাদ

সরকারের কাছে অনুদান চায় বেসিস

ইমোতে চলছে রমরমা দেহ ব্যবসা, রাত ১২ টা বাজলেই শুরু হয় নিলাম
প্রযুক্তি সংবাদ

ইমোতে চলছে রমরমা দেহ ব্যবসা, রাত ১২ টা বাজলেই শুরু হয় নিলাম

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যামাজন, ই-বেতে পণ্য বিক্রি করতে পারবেন দেশি উদ্যোক্তারা
অর্থ ও বাণিজ্য

অ্যামাজন, ই-বেতে পণ্য বিক্রি করতে পারবেন দেশি উদ্যোক্তারা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন
নির্বাচিত

দেশের তৈরি ফোনের দাম কমছে

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ নভেম্বর ২০১৯

বর্তমান প্রজন্মের তরুণরাই হবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের সৈনিক

Techzoom.TV |
TechzoomTV