Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আরও শক্তিশালী হয়ে আসছে পিকাবু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 4 December 2019
আরও শক্তিশালী হয়ে আসছে পিকাবু
Share on FacebookShare on Twitter

ই-কমার্স সাইট পিকাবু ডটকম বন্ধ হচ্ছে বলে গুজন শোনা যাচ্ছিল। তবে এই গুঞ্জনকে উড়িয়ে বরং নতুন বিনিয়োগ নিয়ে আরও শক্তিশালী হয়ে আসছে পিকাবু। একই সঙ্গে বদল যাচ্ছে সাইটটির অনেক কিছু। নতুন ওয়েব সাইট, নতুন অ্যাপ, নতুন পণ্য সারি নিয়ে একেবারে ভিন্ন আঙ্গিকে পিকাবু আসছে। পিকাবুর বিটুবি (বিজনেস টু বিজনেস) ও বিটুসি (বিজনেস ও কনিজিউমার) ওয়েবসাইট শিগগিরিই চালু হবে।

পিকাবু কর্তৃপক্ষ জানায়, পিকাবু এতদিন ছিল শুধু একটি ই-কমার্স প্ল্যাটফরম। এখন থেকে সাইটটি মার্কেটপ্লেসে রূপ নেবে। বর্তমানে তারই শেষ পর্যায়ের কাজ চলছে নতুন বছরের জানুয়ারিতে ‘অনেক নতুন’ নিয়ে হাজির হবে পিকাবু ডটকম।

জানা যায়, এরই মধ্যে পিকাবুতে দেশি ও বিদেশ থেকে নূতন বিনিয়োগ এসেছে। ফলে বাজারে যে গুঞ্জন ছিল ‘পিকাবু বন্ধ হয়ে যাচ্ছে’ তার অবসান হবে বলে মনে করছেন পিকাবু কর্তৃপক্ষ। নতুন বিনিয়োগ গ্রাহক সেবা, পণ্য সংগ্রহ ও নতুন প্রযুক্তির পেছনে বিনিয়োগ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে পিকাবু ডটকমের প্রধান নির্বাহী মরিন হোসেন তালুকদার বলেন, নতুন করে আর বিনিয়োগ এসেছে কিন্তু আমাদের গ্রাহকরা আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা ভালো আছি। নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করলে আরও ভালো অবস্থানে যেতে পারবো বলে আমরা মনে করছি।

তিনি জানান, আমাদের নতুন সাইট, অ্যাপ রেডি। এখন টেস্টিংয়ের কাজ চলছে। টেস্টিংয়ের রিপোর্ট শতভাগ ‘এরর ফ্রি’ না হলে আমরা তা লাইভ করবো না। জানুয়ারি মাসের শুরুতে আমরা ওয়েব সাইট ও অ্যাপ লঞ্চ করবো, এমন পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি।

পিকাবুতে গ্রাহকের আস্থার বিষয়টি তিনি খোলাসা করেন এইভাবে, পিকাবুর মূল শক্তি হলো গ্রাহক সেবা, জেনুইন প্রোডাক্ট এবং দ্রুত ডেলিভারি। পিকাবু দেশের একমাত্র মার্কেটপ্লেস যারা নিশ্চিত করে সর্বোচ্চ মানের পণ্যের পাশাপাশি দ্রুত ডেলিভারি।

আগামী বছরের শুরুতে চট্টগ্রামে একই দিনে ডেলিভারি সেবা চালু হচ্ছে। আমাদের সেম ডে ডেলিভারি অনেক জনপ্রিয়। পণ্য কেনার সময় ‘ফাস্ট পিক’ অপশন বেছে নিলে ওইদিনই ক্রেতারা পণ্যটি হাতে বুঝে পান।

আর সাধারণ ডেলিভারির ক্ষেত্রে ২ থেকে ৩ দিন সময় লাগে বলে তিনি জানান। অন্য কোনও কুরিয়ার সার্ভিস বা ডেলিভারি চেইনের ওপর নির্ভর না করে নিজস্ব ডেলিভারি সিস্টেম ব্যবহার করায় পিকাবু এই সেবা দিতে পারছে বলে তিনি জানান।

তিনি জানান, এতদিন পিকাবুতে ইলেকট্রনিকস ও গ্যাজেট আইটেম বিক্রি হলেও এতে যুক্ত হতে যাচ্ছে লাইফ স্টাইল পণ্য। লাইফ স্টাইলের সব ধরনের পণ্য পিকাবুতে পাওয়া যাবে। সেই সঙ্গে সাইট থেকে পণ্য অর্ডারের ক্ষেত্রে নতুন অনেক কিছুই যুক্ত করা হবে।

জানা গেল, মার্কেটপ্লেস চালু হলে ক্রেতারা তাদের পছন্দ মতো পণ্য বিভিন্ন মার্চেন্টের কাছ থেকে কিনতে পারবেন। সাইটে বিভিন্ন মার্চেন্ট তাদের পণ্য বিক্রির জন্য তথ্য তুলে দেবেন, দামও থাকবে ভিন্ন ভিন্ন। ফলে ক্রেতারা সবচেয়ে কম দামেরটি কিনতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পেপ্যাল কি সত্যিই আসছে? আইসিটি বিভাগের বৈঠকে ‘ইতিবাচক’ ইঙ্গিত
নির্বাচিত

পেপ্যাল কি সত্যিই আসছে? আইসিটি বিভাগের বৈঠকে ‘ইতিবাচক’ ইঙ্গিত

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!
কিভাবে করবেন

স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউবে গান শোনা যায় যেভাবে

বিটিসিএল’র লাইফ লাইন হবে ‘জীবন’
টেলিকম

বিটিসিএল’র লাইফ লাইন হবে ‘জীবন’

মাসিক খরচ ছাড়াই অবিকল মানুষের মতো এআই ভিডিও!
নির্বাচিত

মাসিক খরচ ছাড়াই অবিকল মানুষের মতো এআই ভিডিও!

বিটকয়েনের সঙ্গে যুক্ত হলো পেপাল
নির্বাচিত

যুক্তরাজ্যের বাজারে ক্রিপ্টো সেবা আনছে পেপাল

করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

Load More

ট্রেন্ডিং টপিক

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

স্মার্টফোনের ক্যামেরার লেন্স বা ফ্ল্যাশলাইটের ঠিক পাশেই খুব...

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 December 2019

আরও শক্তিশালী হয়ে আসছে পিকাবু

Techzoom.TV |
TechzoomTV