Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তুরস্কে বন্ধ হতে পারে গুগলের সেবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
গুগল অনুসন্ধানে আসছে বিইআরটি
Share on FacebookShare on Twitter

তুরস্ক সরকারের সঙ্গে বিরোধে জড়িয়েছে টেক জায়ান্ট গুগল। দেশটির দাবি, তুরস্কের বাজারে ব্যবসা পরিচালনায় গুগল স্বচ্ছ প্রতিযোগিতা করছে না। এজন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে টার্কিশ কম্পিটিশন বোর্ড। এর জের ধরে গুগল দেশটিতে সেবা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। স্থানীয় অংশীদারদের প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি না হলে তুরস্কে চালু হওয়া নতুন স্মার্টফোনে গুগলের সেবা পাওয়া না-ও যেতে পারে। খবর রয়টার্স ও টেলিকমলিড।

তুরস্কের বাজারে অসম ও অস্বচ্ছ প্রতিযোগিতা নিয়ে দেশটির সঙ্গে গুগলের বিরোধ দীর্ঘদিনের। তবে গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো কঠোর পদক্ষেপ নেয় তুরস্ক। মোবাইল সফটওয়্যার ব্যবসায় অসম ও অস্বচ্ছ প্রতিযোগিতামূলক নীতি পরিচালনার জন্য টার্কিশ কম্পিটিশন বোর্ড গুগলকে ৯ কোটি ৩০ লাখ লিরা (স্থানীয় মুদ্রা) বা ১ কোটি ৭৪ লাখ ডলার জরিমানা করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ব্যবসায়িক নীতি বদলের জন্য ছয় মাসের সময় দেয়।

এ নির্দেশ মেনে তুরস্কের বাজারে ব্যবসা পরিচালনার জন্য উদার নীতি নেয় গুগল। তবে প্রতিষ্ঠানটির এসব উদ্যোগে সন্তুষ্ট হতে পারেনি রাষ্ট্র নিয়ন্ত্রিত টার্কিশ কম্পিটিশন বোর্ড। গত ৭ নভেম্বর এক রিভিউ আদেশে প্রতিষ্ঠানটি দাবি করেছে, গুগল নির্দেশ মেনে ব্যবসা কৌশল বদলেছে ঠিকই, তবে তা পর্যাপ্ত নয়। এর মধ্য দিয়ে তুরস্কের মোবাইল সফটওয়্যার ব্যবসায় সমতা ও স্বচ্ছতা ফেরেনি।

টার্কিশ কম্পিটিশন বোর্ডের এ অবস্থানে খুশি নয় গুগল। প্রতিষ্ঠানটি বলছে, নির্দেশ অনুযায়ী ব্যবসা কৌশল পাল্টিয়েও কোনো কাজ হয়নি। এ কারণে গুগলের সামনে আর বিকল্প খোলা নেই। এমনটা চলতে থাকলে আগামী দিনগুলোয় তুরস্কে চালু হওয়া নতুন স্মার্টফোনে গুগলের সেবা বন্ধ হয়ে যাওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। এরই মধ্যে স্থানীয় অংশীদারদের এ বিষয়টি জানিয়েছে গুগল।

এক বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা আমাদের ব্যবসায়িক অংশীদারদের জানিয়ে দিয়েছি তুরস্কের বাজারে নতুন চালু হওয়া অ্যান্ড্রয়েড ফোনে সেবা দেয়া কোম্পানির পক্ষে আর সম্ভব হবে না। অপারেটিং সিস্টেম, সার্চ ইঞ্জিন, সফটওয়্যার, প্লে স্টোরের মতো গুগলের সেবা পেতে চাইলে তুর্কি গ্রাহকদের এরই মধ্যে বাজারে থাকা স্মার্টফোন কিনতে হবে। পুরনো মডেলের এসব স্মার্টফোনে গুগলের সেবা চালু থাকবে।

Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভ-জি অটোমোবাইল ইকোস্ফিয়ার সৃষ্টিতে অংশীদার হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বেশকিছু নতুন ফাইভজি প্রযুক্তি নিয়ে এল হুয়াওয়ে

প্রযুক্তি শিল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় হোয়াইট হাউজ
নির্বাচিত

প্রযুক্তি শিল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় হোয়াইট হাউজ

কাস্টমার সার্ভিস ও এমপ্লয়ী এক্সপেরিয়েন্স আধুনিকীকরণে মাইক্রোসফটের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
প্রযুক্তি সংবাদ

কাস্টমার সার্ভিস ও এমপ্লয়ী এক্সপেরিয়েন্স আধুনিকীকরণে মাইক্রোসফটের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

অ্যান্ড্রয়েড ফোনে ফের ম্যালওয়্যার আতঙ্ক, গোপন তথ্য চুরির শঙ্কা!
প্রযুক্তি সংবাদ

সর্বোচ্চ ম্যালওয়্যার আক্রমণের শিকার ভারত

থ্রেড সার্চে সংবেদনশীল বিষয় ব্লক করছে মেটা
প্রযুক্তি সংবাদ

থ্রেড সার্চে সংবেদনশীল বিষয় ব্লক করছে মেটা

দেশব্যাপী স্মার্টফোন সুরক্ষা দিতে সিপিপি গ্লোবাল ও জেনেক্স ইনফোসিস চুক্তি
প্রযুক্তি সংবাদ

দেশব্যাপী স্মার্টফোন সুরক্ষা দিতে সিপিপি গ্লোবাল ও জেনেক্স ইনফোসিস চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা
অর্থ ও বাণিজ্য

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
অটোমোবাইল

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?
নির্বাচিত

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

বিশ্বের টেক জায়ান্ট অ্যাপল এবং স্যামসাংয়ের একচেটিয়া বাজারে...

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix