Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এ১০এস ও এ২০এস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
দেশের বাজারে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এ১০এস ও এ২০এস
Share on FacebookShare on Twitter

ক্রেতাদের জন্য গ্যালাক্সি ‘এএস’ সিরিজের নতুন দুটি স্মার্টফোন নিয়ে এসেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। সাশ্রয়ী দামের স্মার্টফোন দুটি হলো- গ্যালাক্সি এ১০এস এবং গ্যালাক্সি এ২০এস। বিপুল সংখ্যক ক্রেতাদের স্মার্টফোনের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যেই স্যামসাং দেশের বাজারে এই স্মার্টফোন দুটি নিয়ে এসেছে। অসাধারণ ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা এবং চমৎকার ক্যামেরার এক দুর্দান্ত সমন্বয় রয়েছে স্মার্টফোন দুটিতে।

গ্যালাক্সি এ১০এস ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরার সমন্বয়ে ডুয়েল লেন্স ব্যাক ক্যামেরার সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে ২জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। এছাড়া ডিভাইসটিতে থাকছে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ারফুল ব্যাটারি। ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেনো তা সহজেই হাতে, পকেটে কিংবা ব্যাগে করে বহন করা যাবে। অ্যান্ড্রয়েড ৯ (পাই) অপারেটিং সিস্টেমে চলবে স্মার্টফোনটি। ডিভাইসটিতে রয়েছে অক্টা-কোর ২.০ গিগাহার্টজ + কোয়াড কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর। ফেস রেকগনিশন ও ফিঙ্গার প্রিন্ট সেন্সরের মাধ্যমে ফোনটি আনলক করা যাবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে ডিভাইসটি।

অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ২০এস ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৫০-এর অক্টাকোর ১.৮ গিগাহার্টজ প্রসেসর। ডিভাইসটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৭২০ x ১৫৬০। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন + ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা + ৫ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরার ট্রিপল লেন্স সেটআপ।

গ্যালাক্সি এ২০এস-এ থাকছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। গ্যালাক্সি এ১০এস-এর মতো গ্যালাক্সি এ২০এস ফেস রেকগনিশন ও ফিঙ্গার প্রিন্ট সেন্সরের মাধ্যমে আনলক করা যাবে। এটিও অ্যান্ড্রয়েড ৯ (পাই) অপারেটিং সিস্টেমে চলবে স্মার্টফোনটি। কালো, নীল এবং সবুজ এই তিনটি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এ২০এস। উল্লেখ্য, দেশের বাজারে গ্যালাক্সি এ২০এস পাওয়া যাবে মোট দুটি সংস্করণে- ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি রম এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি রম।

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “আমরা সব শ্রেণির ক্রেতাদের মাঝে স্মার্টফোন পৌঁছে দিতে বিভিন্ন দামের ডিভাইস বাজারে নিয়ে আসছি। সাশ্রয়ী মূল্যের এই দুটি স্মার্টফোন আমাদের সম্মানিত ক্রেতাদের দুর্দান্ত স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করবে। অন্যান্য স্যামসাং ডিভাইসের মতো এই দুটি স্মার্টফোনও ক্রেতাদের জীবনকে আরও সহজ করবে বলে আশা করছি।”
দেশব্যাপি স্যামসাং মোবাইলের সকল শোরুম এবং অনুমোদিত মোবাইল আউটলেটগুলো থেকে গ্যালাক্সি এ১০এস (১২,৪৯০ টাকা) ও গ্যালাক্সি এ২০এস (৩+৩২ জিবি ১৫,৯৯৯ টাকা; ৪+৬৪ জিবি ১৮,৪৯০ টাকা) ক্রয় করা যাবে।

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছবি দিয়ে সার্চ করা যাবে গুগলে
নির্বাচিত

ছবি দিয়ে সার্চ করা যাবে গুগলে

নচ ডিজাইন ছাড়াই আসবে আইফোন ১৪
নির্বাচিত

আসছে নিউরাল ইঞ্জিনযুক্ত আইফোন

স্মার্টফোন বাজারে ৮৬৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করল অপো
নির্বাচিত

শীর্ষ পাঁচে অপো

সুইচের প্রয়োজন নেই, বাজারে এল শাওমির নতুন স্মার্ট বাল্ব
নির্বাচিত

সুইচের প্রয়োজন নেই, বাজারে এল শাওমির নতুন স্মার্ট বাল্ব

তিন কোটিতে পোরশের স্পোর্টস কার
অটোমোবাইল

তিন কোটিতে পোরশের স্পোর্টস কার

অ্যামাজনকে ১২৮ কোটি ডলারের রেকর্ড জরিমানা
ই-কমার্স

ব্যবসা গুটিয়ে নিচ্ছে অ্যামাজন!

Load More

ট্রেন্ডিং টপিক

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি
প্রযুক্তি বাজার

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix