Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাহিদার ৬২ শতাংশ হ্যান্ডসেট উৎপাদিত হয় দেশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০
চাহিদার ৬২ শতাংশ হ্যান্ডসেট উৎপাদিত হয় দেশে
Share on FacebookShare on Twitter

দেশে ক্রমেই গ্রাহক বাড়ছে স্মার্টফোনের। বছরে স্মার্টফোন ও ফিচার ফোনের চাহিদা প্রায় তিন কোটি ১০ লাখ ছাড়িয়েছে। আর সে সুযোগটি কাজে লাগিয়েছে মেড ইন বাংলাদেশ হ্যান্ডসেট উৎপাদন বাড়ছে আর কমছে আমদানি।

মাত্র দুই বছর আগে যাত্রা শুরু করে বাংলাদেশ এখন স্মার্টফোন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার খুব কাছাকাছি চলে এসেছে। গত বছর যতো স্মার্টফোন বিক্রি হয়েছে তার ৬২ শতাংশ উৎপাদিত হয়েছে বাংলাদেশে স্থাপিত কোনো না কোনো কারখানা থেকে।

চলতি বছরের মধ্যে বাজারে স্মার্টফোনের চাহিদা দেশীয় কারখানা থেকেই সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিভিন্ন স্থানীয় মোবাইল কারখানা মালিকরা।

২০১৯ সালে দেশে সব মিলিয়ে ৫৪ লাখ স্মার্টফোন উৎপাদিত হয়েছে। আরও ২৪ লাখের মতো হয় বৈধ পথে আমদানি হয়েছে, নয়তো অবৈধভাবে দেশে ঢুকেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যমতে, ২০১৮ সালে দেশে হ্যান্ডসেট আমদানি করা হয়েছে এক কোটি ৪০ লাখ। এর মধ্যে স্মার্টফোন ছিল ২৪ লাখ ৪৪ হাজার। আর ২০১৯ সালে দেশে হ্যান্ডসেট আমদানি করা হয়েছে এক কোটি ৩৫ লাখ। এর মধ্যে স্মার্টফোন ছিল ৯ লাখ ৬৭ হাজার; অর্থাৎ এক বছরে দেশে হ্যান্ডসেট আমদানি কমেছে ৩৫ লাখ। আর স্মার্টফোন আমদানি কমেছে প্রায় ১৪ লাখ ৭৭ হাজার।

এর বাইরে গত বছর দেশে ফিচার ফোন বা বেসিক ফোন বিক্রি হয়েছে আরও ২ কোটি ৫১ লাখ পিস। যার মধ্যে স্থানীয় কারখানায় উৎপাদিত হয়েছে এক কোটি ৪২ লাখ পিস সেট।

হ্যান্ডসেট উৎপাদন ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে, বছরে তিন কোটি সাড়ে ১০ লাখ হ্যান্ডসেটের (ফিচার ও স্মার্ট) চাহিদা আছে, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে স্মার্টফোনের বাজার রয়েছে প্রায় সাত হাজার কোটি টাকার। যদিও সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে ফিচার ফোন। এর বাজারমূল্য প্রায় ৭০ শতাংশ। আর স্মার্টফোন রয়েছে ৩০ শতাংশ। তবে মূল্যমান অনুযায়ী মোট বাজারের প্রায় ৭০ শতাংশই রয়েছে স্মার্টফোনের দখলে।

দেশে এখন সব মিলে নয়টি মোবাইল ফোন কারখানা আছে। এর মধ্যে বড় পাঁচটি ব্র্যান্ড আছে যারা এখন আর কোনো স্মার্টফোন আমদানি করছে না। দুটি দেশীয় কোম্পানি ওয়াল্টন এবং সিম্ফোনি ছাড়াও চীনের তিনটি কোম্পানি ট্রানশেন হোল্ডিং, ভিভো এবং অপোও আর কোনো স্মার্টফোন আমদানি করে না। বরং যন্ত্রাংশ আমদানি করেই দেশের বাজারে তাদের চাহিদা মেটাচ্ছে।

মূলত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে প্রথম বাংলাদেশে হ্যান্ডসেট তৈরির যন্ত্রাংশ আমদানির ওপর শুল্ক কমানো হয়। একই সঙ্গে আমদানির ওপর শুল্ক বৃদ্ধি করে সরকার।

আর ২০১৯-২০ অর্থ বছরে এসে স্মার্টফোন আমদানি শুল্ক ৩২ শতাংশ থেকে এক লাফে ৫৭ শতাংশ করে দেওয়া হয়। যার ফলে চলতি বছরের শেষের দিকে কারখানা তৈরি করে ভিভো এবং অপো।

Tags: অপোভিভোমেড ইন বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিপজ্জনকের কাতারে ম্যাক!
প্রযুক্তি সংবাদ

বিপজ্জনকের কাতারে ম্যাক!

ওয়াই সিরিজের নতুন ফোন আনলো ভিভো
প্রযুক্তি সংবাদ

ওয়াই সিরিজের নতুন ফোন আনলো ভিভো

সিম কার্ড ছাড়াই ফোন থেকে কল করা সম্ভব! জেনে নিন সহজ উপায়
টেলিকম

সিম কার্ড ছাড়াই ফোন থেকে কল করা সম্ভব! জেনে নিন সহজ উপায়

করোনা মোকাবিলায় ভারত কে ১০০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল টিকটক
নির্বাচিত

করোনা মোকাবিলায় ভারত কে ১০০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল টিকটক

আপনার ঘুমের সময় পরিমাপ করবে স্মার্টওয়াচ
প্রযুক্তি বাজার

আপনার ঘুমের সময় পরিমাপ করবে স্মার্টওয়াচ

ফোর্বস এশিয়ার 100 to Watch 2025-এ ‘সম্ভব’
নির্বাচিত

ফোর্বস এশিয়ার 100 to Watch 2025-এ ‘সম্ভব’

Load More

ট্রেন্ডিং টপিক

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

পেপ্যাল ও এনইআইআর: কেন আটকে আছে দীর্ঘদিনের অপেক্ষা?
নির্বাচিত

পেপ্যাল ও এনইআইআর: কেন আটকে আছে দীর্ঘদিনের অপেক্ষা?

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে
অটোমোবাইল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
অর্থ ও বাণিজ্য

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix