Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এই নয়টি পদ্ধতিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে জালিয়াতরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 5 February 2020
এই নয়টি পদ্ধতিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে জালিয়াতরা
Share on FacebookShare on Twitter

এখনকার দিনে অনলাইন জালিয়াতির ঘটনা যেন খুব সাধারণ। আমরা প্রতিদিনই প্রায় খবর পাই উমুক ব্যক্তি হ্যাকারদের দ্বারা প্রতারিত হয়েছেন। এতদিন পর্যন্ত যত অনলাইন ফ্রডের ঘটনা শোনা গেছে, তাতে স্পষ্ট যে জালিয়াতরা কম বেশি ১০ টি পদ্ধতি অবলম্বন করে মানুষ কে বোকা বানাচ্ছে। আসুন জেনে নিন জালিয়াতদের দ্বারা আপনি কোন কোন ভাবে প্রতারিত হতে পারেন।

ব্যাংকের কর্মী সেজে :
এই পদ্ধতিতে জালিয়াতরা আপনাকে ফোন করে বলবে তারা ব্যাংক থেকে বলছে। তারা আপনাকে বিভিন্ন ভয় দেখাবে এবং আপনার থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য হাতানোর চেষ্টা করবে। আপনি যদি তাদের কথা বিশ্বাস করে তথ্য দিয়ে দেন, তাহলে তারা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নেবে।

লটারি জেতার প্রলোভন দেখিয়ে :
এখানে আপনাকে অজ্ঞাত একটি নম্বর থেকে কল করা হবে এবং কোনো শপিং সাইটের নাম করে লটারি জেতার লোভ দেখানো হবে। তারপর টাকা পাঠানোর কথা বলে আপনার থেকে অ্যাকাউন্ট সহ আধার কার্ডের নম্বর নিয়ে নেবে। এরপর আপনার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য ফোনে একটি ওটিপি পাঠাবে। আপনি ওটিপি দিয়ে দিলেই কাজ হাসিল করবে হ্যাকাররা।

স্ম্যাশিং :
এই পদ্ধতিতে আপনার ফোনে কোনো শপিং সাইটের নামে ভুয়ো ক্যাশব্যাকের মেসেজ আসে। এই মেসেজে একটি লিংক দেওয়া হয়। যেখানে ক্লিক করলে আপনার থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হবে।

রিমোট অ্যাসিস্ট্যান্স :
এই পদ্ধতিতে জালিয়াতরা Any Desk বা Team Viewer এর অ্যাপ ব্যবহার করে, আপনার ডিভাইসের কন্ট্রোল নিয়ে নেয় এবং ব্যাংক অ্যাকাউন্ট খালি করে।

জুস জ্যাকিং :
কোনো পাবলিক চার্জিং স্পটে জালিয়াতরা আগে থেকে ম্যালওয়্যার চিপ ইনস্টল করে রাখে। আপনি যখনই চার্জ দিতে শুরু করবেন, সাথে সাথে এই চিপ আপনার ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে নেবে।

সিম সোয়্যাপ-
এটির মূল অর্থ সিম কার্ড পরিবর্তন বা সিম কার্ডের ক্লোনিং। এর মাধ্যমে খুব সহজেই আপনার ফোনে একটি নতুন সিমের রেজিস্ট্রেশন করে দেওয়া যেতে পারে। নতুন সিম রেজিস্টার হয়ে যাবার পর এই আপনার পুরনো সিম কার্ডটি বন্ধ হয়ে যায় এবং সেই সিম কার্ড থেকে থেকে সমস্ত সিগন্যাল চলে যায়। তারপর আপনার ফোনে নতুন রেজিস্টার্ড হওয়া সিম কার্ডে আসা ওটিপি ব্যবহার করে হ্যাকাররা আপনার ব্যাংকের সমস্ত টাকা চুরি করে।

কেওয়াইসি :
এই পদ্ধতিতে আপনার কাছে একটি কল আসে যাতে জানানো হয়, পেটিএম কাস্টমার কেয়ারের তরফ থেকে ফোন করা হয়েছে এবং আপনার কেওয়াইসি পেন্ডিং আছে। এখনই আপনাকে আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, তা না হলে আপনি আপনার পেটিএম ওয়ালেট আর ব্যবহার করতে পারবেন না। এরপর আপনার কাছে একটি টেক্সট মেসেজও পাঠানো হয় যাতে একটি লিঙ্ক থাকে। ওই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেটিএম খুলে যায়। ফোনে থাকা কাস্টমার কেয়ারের ব্যক্তিটি পেটিএমের সঙ্গে সংযুক্ত কার্ডের পিন নম্বর নিজে না চেয়ে আপনাকেই পেটিএমে বসাতে বলে। এই পিন নম্বরটি বসানোর সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্ট থেকে টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়।

ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর :
গুগলে জনপ্রিয় কোম্পানির কাস্টমার কেয়ার নম্বর বদলে নিজের নম্বর দেয় জালিয়াতরা। এবার আপনি ফোন করে কোনো অভিযোগ করলে বা টাকা ফেরত চাইলে, তারা আপনাকে টাকা ফেরত দেওয়ার নাম করে টাকা ট্রান্সফার করে নেয়। এই পদ্ধতিতে বেশিরভাগ সময় ইউপিআই পেমেন্ট মেথডের প্রয়োগ করা হয়।

হোয়াটসঅ্যাপে ভুয়ো অফারের মেসেজ :
এই পদ্ধতিটি আমাদের সকলের জানা। এখানে কোনো জনপ্রিয় ই-কমার্স সাইটের নামে হোয়াটসঅ্যাপে ডিসকাউন্ট অফারের মেসেজ পাঠানো হয়। এর সাথে একটি লিংক দেওয়া হয়। আপনি ওই লিংকে ক্লিক করলে একটি ম্যালিশিয়াস সাইটে রিডাইরেক্ট হন। এবার হ্যাকার আপনার ডিভাইসের কন্ট্রোল নিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করায় সুপার-সমকাল অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
নির্বাচিত

কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করায় সুপার-সমকাল অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

করোনাভাইরাস শঙ্কায় স্থগিত ইএ’র লাইভ ইভেন্ট
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস শঙ্কায় স্থগিত ইএ’র লাইভ ইভেন্ট

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ

গেমিং ফোন আনছে আইকিউও
নির্বাচিত

এক মিনিটে ৭৪ হাজার ফোন বিক্রি!

ফেসবুকের নতুন ফিচার ‘নেইবারহুড’
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের নতুন ফিচার ‘নেইবারহুড’

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল
প্রযুক্তি সংবাদ

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান
টেলিকম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 February 2020

এই নয়টি পদ্ধতিতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করছে জালিয়াতরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix