Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপ ডেভেলপারদের ৮০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২০
অ্যাপ ডেভেলপারদের ৮০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে গুগল
Share on FacebookShare on Twitter

২০১২ সালের মার্চে চালুর পর থেকে এ পর্যন্ত প্লে স্টোরের জন্য অ্যাপ ডেভেলপারদের ৮ হাজার কোটি ডলারের বেশি অর্থ পরিশোধ করেছে গুগল। গত সোমবার প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের আর্থিক খতিয়ান প্রকাশের পর টুইটারে এক ঘোষণায় এমন তথ্য জানান গুগলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহিমার।

অ্যান্ড্রয়েড ও আইওএসের মতো যেকোনো মোবাইল প্লাটফর্মের মেরুদণ্ড মনে করা হয় তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের। বিভিন্ন মোবাইল প্লাটফর্মকে সমৃদ্ধিশালী করতে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বতন্ত্র অ্যাপ ডেভেলপারদের কোনো বিকল্প নেই। এ ধরনের তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের গুরুত্ব বুঝেই তাদের নিয়মিত অর্থ পরিশোধ করে আসছে অ্যান্ড্রয়েড ও আইওএসের মতো মোবাইল প্লাটফর্মের মালিক প্রতিষ্ঠানগুলো। তবে গুগল তাদের প্লে স্টোর মার্কেট প্লেস চালুর পর এ পর্যন্ত তৃতীয় পক্ষের ডেভেলপারদের যে অর্থ পরিশোধ করেছে, তা অ্যাপলের চেয়ে বেশ কম। ২০১৮ সাল শেষেই আইফোন নির্মাতা অ্যাপলের অ্যাপ স্টোর ডেভেলপারদের পরিশোধ করা অর্থের অংকটা ১০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ অ্যাপ স্টোর ডেভেলপাররা প্রতিদ্বন্দ্বী সেবা গুগলের প্লে স্টোর ডেভেলপারদের চেয়ে প্রায় ৬৪ শতাংশ বেশি অর্থ আয় করেছেন। গত এক দশকে মোবাইল অ্যাপ স্টোর অ্যাপ ডেভেলপারদের জন্য আয়ের গুরুত্বপূর্ণ প্লাটফর্মে পরিণত হয়েছে।

গত বছরের এক প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ ১০০ অ্যাপ স্টোর ডেভেলপার গড়ে ৮ কোটি ৩৮ লাখ ডলার আয় করেছেন। অন্যদিকে গুগল প্লে স্টোরের শীর্ষ ১০০ ডেভেলপার গড়ে আয় করেছেন ৫ কোটি ১০ লাখ ডলার। অ্যাপ স্টোর ও প্লে স্টোরের ডেভেলপারদের আয়ে পার্থক্য থাকলেও উভয় মার্কেট প্লেস ক্রমে বড় হচ্ছে, যা বৈশ্বিক মোবাইল অ্যাপ ডেভেলপারদের জন্য ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

অ্যালফাবেটের আর্থিক খতিয়ানে দেখা যায়, গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ইউটিউব বিজ্ঞাপন থেকে রাজস্ব আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৩১ শতাংশ বেড়ে ৪৭০ কোটি ডলারে পৌঁছেছে। একই প্রান্তিকে সামগ্রিকভাবে অ্যালফাবেটের রাজস্ব ১৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছেছে। তবে রাজস্ব প্রবৃদ্ধিতে এর আগের দুই বছরের তুলনায় শ্লথগতি দেখা গেছে।

ভিডিও স্ট্রিমিং ব্যবসার দিক থেকে অন্যদের তুলনায় গুগল নিয়ন্ত্রিত ইউটিউব দ্রুত বড় হচ্ছে। তবে ক্লাউড ব্যবসায় এখনো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকাংশে পিছিয়ে আছে গুগল। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের আর্থিক খতিয়ান অনুযায়ী, গত বছরের শেষ প্রান্তিকে তারা ক্লাউড ব্যবসা থেকে আয় করেছে ২৬০ কোটি ডলার। যেখানে অ্যামাজনের আয় ১ হাজার কোটি ডলার। তবে ক্লাউড ব্যবসায় তুলনামূলক দেরিতে নজর দিয়েছে গুগল। সে হিসাবে এ খাতে ব্যবসার প্রবৃদ্ধি বেশ সন্তোষজনক। গত প্রান্তিকে গুগলের ক্লাউড ব্যবসা বিভাগের প্রবৃদ্ধি ৫০ শতাংশেরও বেশি ছিল।

গুগলের ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফর্ম থেকেও আয় গত বছরের শেষ প্রান্তিকে ১৭ শতাংশ বেড়ে ২ হাজার ৭২০ কোটি ডলারে পৌঁছেছে। গত প্রান্তিকে অ্যালফাবেট মুনাফা দেখিয়েছে ১ হাজার ৭০ কোটি ডলার। সে হিসাবে এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় মুনাফা ১৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে অবশ্য গুগলের খরচও বেড়েছে ১৮ শতাংশ। ডাটা সেন্টার স্থাপন ও নতুন কর্মী নিয়োগসহ সামগ্রিকভাবে প্রান্তিকে ব্যয় করেছে ৩ হাজার ৬৮০ কোটি ডলার।

গত বছর অ্যালফাবেটের রাজস্বে ইউটিউবের অবদান ছিল ১০ শতাংশ। ইউটিউব বিজ্ঞাপন থেকে আয় হয়েছে ১ হাজার ৫০০ কোটি ডলারের বেশি। গত প্রান্তিকে ইউটিউবের বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে ৩৬ শতাংশ। তবে ২০১৭ সালে ইউটিউব বিজ্ঞাপন থেকে গুগলের আয় প্রবৃদ্ধির হার ছিল ৮৬ শতাংশ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রফেশনাল ফটোগ্রাফি ফিচারসহ নোভা ৫টি ফোনের প্রি-বুকিং শুরু
প্রযুক্তি বাজার

প্রফেশনাল ফটোগ্রাফি ফিচারসহ নোভা ৫টি ফোনের প্রি-বুকিং শুরু

দক্ষিন এশিয়ায় ডেলের সেরা পরিবেশক স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

দক্ষিন এশিয়ায় ডেলের সেরা পরিবেশক স্মার্ট টেকনোলজিস

স্মার্টফোনের আয়ু বাড়াতে আপনাকে যা করতে হবে
কিভাবে করবেন

স্মার্টফোনের আয়ু বাড়াতে আপনাকে যা করতে হবে

স্যামসাংয়ের যেসব ফোন অ্যানড্রয়েড ১৪ আপডেট পাবে
নির্বাচিত

স্যামসাংয়ের যেসব ফোন অ্যানড্রয়েড ১৪ আপডেট পাবে

হাই কনফিগারের ল্যাপটপ নিয়ে এলো এসার নাইট্রো ৫
নির্বাচিত

হাই কনফিগারের ল্যাপটপ নিয়ে এলো এসার নাইট্রো ৫

দেশে মোবাইল টাওয়ার থেকে ছড়ানো রেডিয়েশন মান সহনীয়
টেলিকম

দেশে মোবাইল টাওয়ার থেকে ছড়ানো রেডিয়েশন মান সহনীয়

Load More

ট্রেন্ডিং টপিক

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই
প্রযুক্তি সংবাদ

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে
নির্বাচিত

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

হোম অফিস ও অনলাইন শিক্ষায় ‘হোম কানেক্টিভিটি’—বাংলালিংকের নতুন অ্যাপ
টেলিকম

হোম অফিস ও অনলাইন শিক্ষায় ‘হোম কানেক্টিভিটি’—বাংলালিংকের নতুন অ্যাপ

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য
প্রযুক্তি বাজার

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি
প্রযুক্তি বাজার

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি

বিশ্ববাজারে বাজেট স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দিতে হাজির হলো...

প্রিমিয়ার ব্যাংক

লভ্যাংশ দেবে না প্রিমিয়ার ব্যাংক

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ভয়-ভিত্তিক’ বিপণন ও বাস্তবতা

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ভয়-ভিত্তিক’ বিপণন ও বাস্তবতা

কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে?

কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix