Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ডিজিটাল শিক্ষা সফটওয়্যারে সুনির্দিষ্ট মানদণ্ড চান উদ্যোক্তারা’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০
‘ডিজিটাল শিক্ষা সফটওয়্যারে সুনির্দিষ্ট মানদণ্ড চান উদ্যোক্তারা’
Share on FacebookShare on Twitter

ডিজিটাল শিক্ষাবিষয়ক সফটওয়্যারে সুনির্দিষ্ট মানদণ্ড চান উদ্যোক্তারা। এই খাতটির বর্তমান দুর্দশা থেকে মুক্তির প্রধানতম উপায় হিসেবে এটিকে নির্দিষ্ট বেঞ্চমার্ক হিসেবেও দেখছেন তারা। এটা না হলে এ খাতে অসম প্রতিযোগিতার কারণে প্রতিষ্ঠিত অনেক সফটওয়্যার কোম্পানিও বন্ধ হবে, দেশীয় সফটওয়্যারের প্রতি মানুষের আগ্রহ কমে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বেসিসের সফটওয়্যার মেলার শেষ দিনে ‘স্ট্যান্ডার্ডাইজেশন অব এডুকেশনাল ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সলিউশন টু সাপোর্ট ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইমরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনায় বিদ্যমান নানা সমস্যা ও এর সমাধানে এই তথ্যপ্রযুক্তি প্রয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়েই আজকের আলোচনা। আমাদের এই ডিজিটাল শিক্ষা সফটওয়্যারের একটা সুনির্দিষ্ট মানদণ্ড থাকা উচিত। না হলে অসম প্রতিযোগিতা সৃষ্টি হবে যা এই খাতে খারাপ উদাহরণ হয়ে থাকবে। তিনি জানান, দেশে মোট এডুকেশনাল ইনস্টিটিউটের সংখ্যা ১৭০ হাজার।শিক্ষার্থী ৪ কোটি ৪০ লাখ আর শিক্ষকের সংখ্যা ১০ লাখ। কিন্তু সঠিকভাবে ডিজিটাল শিক্ষাদান প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম।

ইমরুল চৌধুরী বলেন, এডুকেশন সফটওয়্যারের জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড নির্বাচন করা প্রয়োজন। সেই সঙ্গে সেই মানদণ্ড অনুযায়ী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের তালিকা করা এবং সেই অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করাও জরুরি। এ ক্ষেত্রে দেশীয় সফটওয়্যার সেবাকে গুরুত্ব দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, অবশ্যই একটি বেঞ্চমার্ক বা মানদণ্ড থাকা উচিত। এটিকে আমি ইতিবাচক ও নেতিবাচক দুইভাবেই দেখি। আপনাদের এই মানদণ্ড যেন আবার ইজিপির মতো না হয়। কারণ এই ইজিপিতে দৃশ্যমান কিছুই দেখা যায়না। বাস্তবতা কিন্তু খুবই ভিন্ন। এরকম যাতে না হয় সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, আমাদের প্রতিটি ক্ষেত্রেই নজর দেওয়া উচিত। বিশেষ করে এই তথ্য প্রযুক্তি সেক্টরটিতে। এটিতে শুধু নীতিগত পৃষ্ঠপোষকতা নয়, আমি মনে করি অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা করাও জরুরি।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,এই মানদণ্ড শিক্ষা ডিজিটালাইজেশনের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জ। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছি কিভাবে পুরো এডুকেশন সিস্টেমকে একটি ড্যাশবোর্ড’র মধ্যে আনা যায়। যাতে দেখা যায় কোথায় কি অবস্থায় রয়েছে। এসময় তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে আমাদের কাজ হবে উদ্ভাবনকে আরও বেশি উৎসাহিত করা। তবে মন্ত্রী (শিক্ষা) মহোদয়ের সঙ্গে আলোচনা করে আমি আপনাদের সঙ্গে বসার একটা ব্যবস্থা করে দেব। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি।

বৈঠকটি সঞ্চালনা করেন বেসিসের ‘স্ট্যান্ডিং কমিটি অন ডিজিটাল এডুকেশন’র কো-চেয়ারম্যান ও টেকনোগ্রাম লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা এ কে এম আহমেদুল ইসলাম বাবু। আলোচনায় অংশ নেন বেসিসের ‘স্ট্যান্ডিং কমিটি অন ডিজিটাল এডুকেশন’র চেয়ারম্যান মো. শাকিব রব্বানী, এরিনাফোন বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের মোহাম্মদ ফজলে রাব্বি, নেটিজেন আইটি লিমিটেডের প্রধান নির্বাহী এইচ রায়হান নোবেল, এস্টিম সফট লিমিটেডের প্রধান নির্বাহী শাহজালাল সোহেলসহ বিভিন্ন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাবজি চ্যাম্পিয়নশিপে স্টার পারফর্মার দেশের এ১ ই-স্পোর্টস
গেম

পাবজি চ্যাম্পিয়নশিপে স্টার পারফর্মার দেশের এ১ ই-স্পোর্টস

মোস্তাফা জব্বার এর সহযোগিতায় অপহৃত বিটিসিএল কর্মী উদ্ধার
নির্বাচিত

মেয়েরা উঠান ঝাড়ুতে রোবট ব্যবহার করবে: টেলিযোগাযোগ মন্ত্রী

বেইজিং বিমানবন্দরে ইলোন মাস্কের ব্যক্তিগত জেট
ই-কমার্স

বেইজিং বিমানবন্দরে ইলোন মাস্কের ব্যক্তিগত জেট

নির্বাচিত

এনভিডিয়ার বিরুদ্ধে একচেটিয়া বাণিজ্যবিরোধী আইন ভঙ্গের অভিযোগ চীনের
প্রযুক্তি সংবাদ

এনভিডিয়ার এআই চিপ কিনতে বাইটড্যান্সের বাজেট ১৪ বিলিয়ন ডলার

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
প্রযুক্তি সংবাদ

ভয়েস সার্চ চালু করল ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

স্বপ্নের চাকরির সুযোগ নিয়ে বান্দরবানে জব ফেয়ার
শিক্ষা ও ক্যাম্পাস

স্বপ্নের চাকরির সুযোগ নিয়ে বান্দরবানে জব ফেয়ার

ব্রাউজারেই উড়বে বিমান, গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড
প্রযুক্তি সংবাদ

ব্রাউজারেই উড়বে বিমান, গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য

একজন স্বপ্নবাজ পথপ্রদর্শক: আশিক চৌধুরী
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল সেবায় বিনিয়োগ টানার নতুন নকশা

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার
গেম

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। আর...

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ ফেব্রুয়ারি ২০২০

‘ডিজিটাল শিক্ষা সফটওয়্যারে সুনির্দিষ্ট মানদণ্ড চান উদ্যোক্তারা’

Techzoom.TV |
TechzoomTV