Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্যপ্রযুক্তি বিভাগ যা করবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্যপ্রযুক্তি বিভাগ যা করবে
Share on FacebookShare on Twitter

মুজিব বর্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর ডিজিটাল সেন্টারের সব উদ্যোক্তাকে নিয়ে সমাবেশ হবে। ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গরিব-মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণের জন্য ১০০টি ল্যাপটপ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে তথ্যপ্রযুক্তি বিভাগ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদের নিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার তথ্যপ্রযুক্তি বিভাগের সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, সভায় জাতীয় বাস্তবায়ন কমিটির কর্তৃক ১৭ মার্চ মুজিব বর্ষের উদ্বোধন এবং বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজনসংক্রান্ত বিষয় ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ‘১০০ + কৌশল’ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এ–সংক্রান্ত বছরব্যাপী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ থেকে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে গুরুত্ব অনুযায়ী অডিও বুক প্রকাশ, ওয়েবসাইট ও লোগো নির্বাচন, বঙ্গবন্ধু অনলাইন পোর্টাল স্থাপন, ১০ মিনিট ব্যাপ্তিকালের ৬টি অ্যানিমেটেড শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ, ডিজিটাল ডিসপ্লে স্থাপন, মুজিব বর্ষের ওয়েবসাইটের পূর্ণাঙ্গ মোবাইল অ্যাপ তৈরি, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে মুজিব গ্রাফিকস নভেল অ্যানিমেশন তৈরি, প্রধানমন্ত্রী কর্তৃক লিখিত ‘মুজিব আমার পিতা’ বই অবলম্বনে এর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস এবং অ্যানিমেশন তৈরি, টুঙ্গিপাড়াসহ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ও বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতিবিজড়িত স্থাপনাগুলোর ভার্চ্যুয়াল রিয়্যালিটি (ভিআর) কনটেন্ট তৈরি ও ৫টি উল্লেখযোগ্য স্থানে ভার্চ্যুয়াল রিয়্যালিটি (ভিআর) প্রদর্শনের কিয়স্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া প্রস্তাবিত আর্কাইভে প্রদর্শনের জন্য বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও ৭ মার্চের ভাষণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার ডিজিটাল কনটেন্ট তৈরি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস জানতে এবং তরুণদের আরও আগ্রহী করে তুলতে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং উল্লেখিত বিষয়গুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমসহ বিভাগ ও সংস্থার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইটেল এস২৫ আলট্রা ও আইটেল এস২৫: অবিশ্বাস্য মূল্যে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা!
নির্বাচিত

আইটেল এস২৫ আলট্রা ও আইটেল এস২৫: অবিশ্বাস্য মূল্যে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা!

স্যাটেলাইট নির্মাণে যুক্তরাষ্ট্র ও ভারত নতুন অংশীদারত্ব
নির্বাচিত

স্যাটেলাইট নির্মাণে যুক্তরাষ্ট্র ও ভারত নতুন অংশীদারত্ব

শান্তা সিকিউরিটিজ নিয়ে এলো ‘শান্তা ইজিট্রেড’ অ্যাপ
নির্বাচিত

শান্তা সিকিউরিটিজ নিয়ে এলো ‘শান্তা ইজিট্রেড’ অ্যাপ

প্রি-অর্ডারের নতুন রেকর্ড রিয়েলমির 
প্রযুক্তি সংবাদ

প্রি-অর্ডারের নতুন রেকর্ড রিয়েলমির 

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না
প্রযুক্তি সংবাদ

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না

সকলের চেয়ে অর্ধেক দামে ৫জি ফোনের প্রতিজ্ঞা হুয়াওয়ের!
প্রযুক্তি সংবাদ

সকলের চেয়ে অর্ধেক দামে ৫জি ফোনের প্রতিজ্ঞা হুয়াওয়ের!

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix