Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টয়লেটে মোবাইল ফোন নিচ্ছেন না তো?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বুধবার, ১১ মার্চ ২০২০
টয়লেটে মোবাইল ফোন নিচ্ছেন না তো?
Share on FacebookShare on Twitter

অনেকেই টয়লেটে যাওয়ার সময় সঙ্গে করে মোবাইল ফোন নিয়ে যান। করোনাভাইরাস থেকে সতর্ক থাকতে এখনই এই অভ্যাস বাদ দিতে হবে। আয়ারল্যান্ডের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কাঠ, ধাতব ও প্লাস্টিকে এ ভাইরাস দুই থেকে নয় ঘণ্টা পর্যন্ত টিকে থাকতে পারে। তাই বর্তমান করোনা মহামারির সময় টয়লেটে ফোন বের করার অভ্যাস ছাড়তে হবে। নিয়মিত ফোন পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই দিনে গড়ে শতবারের বেশি মোবাইল ফোন স্পর্শ করেন। করোনাভাইরাস থেকে সতর্ক থাকতে সাধারণ স্বাস্থ্য নির্দেশিকা মানতে হবে। এর মধ্যে রয়েছে নিয়মিত ভালো করে হাত ধোয়া। পারলে হালকা গরম পানি ও সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধোয়া। বারবার মুখে হাত দেওয়া যাবে না। যেসব জিনিস নিয়মিত স্পর্শ করা হয়, তা জীবাণুমুক্ত রাখতে হবে।

আয়ারল্যান্ডে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা ২৪ ছাড়িয়েছে। দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে প্রতি দুজনের একজন টয়লেটে মোবাইল নিয়ে যান। যাঁরা ঘন ঘন মোবাইল স্পর্শ করতে অভ্যস্ত, তাঁরা জনসমাগম স্থলে ভাইরাস ছড়ানোর ঝুঁকি তৈরি করেন। বর্তমান পরিস্থিতিতে মোবাইল নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার অভ্যাস করতে হবে।

ফোন নির্মাতা অ্যাপল ও স্যামসাং কর্তৃপক্ষ অবশ্য ফোন পরিষ্কারের ক্ষেত্রে কোনো ডিটারজেন্ট, অ্যালকোহল বা অ্যামোনিয়াভিত্তিক পরিষ্কারক দ্রব্য ব্যবহার করতে নিষেধ করে। অ্যাপল জানায়, অ্যারোসল স্প্রে ও ব্লিচের ক্ষেত্রে এখনো এ সমস্যা হতে পারে। তবে অ্যাপলের সাপোর্ট পেজে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। সেখানে নতুন একটি বিভাগ যুক্ত করে কীভাবে অ্যাপল পণ্য পরিষ্কার করতে হবে, এর দিকনির্দেশনা দিয়েছে। অ্যাপলের প্রকাশ করা ওই নোট অনুযায়ী, অ্যাপল পণ্য ব্যবহারকারীরা তাদের আইফোনে ‘ক্লোরক্স ডিসইনফেকটিং ওয়াইপস’ বা একই ধরনের পণ্য ব্যবহার করতে পারেন।

স্যামসাংয়ের ক্ষেত্রেও ভেজা কাপড় ও হালকা সাবা দিয়ে ফোন পরিষ্কার করতে বলা হয়েছে। তবে ডিটারজেন্ট ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। অনেক দোকানেই ফোন ও ইলেকট্রনিক যন্ত্রবান্ধব স্যানিটাইজার বিক্রি করা হয়। ফোন জীবাণুমুক্ত রাখতে এসব পণ্যেও ভরসা রাখা যায়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আমাদের স্বাভাবিক বিবেচনা থেকেই বুঝতে হবে যে দিনে কতবার ফোন আমরা স্পর্শ করছি।

সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম কিভিল বলেন, ‘আপনি হাত ধুতে পারেন, কিন্তু ফোন স্পর্শ করে মুখে হাত দিলে তা থেকে সংক্রমণ ছড়াতে পারে।’

লিভারপুল হোপ বিশ্ববিদ্যালয়ের হিউম্যান বায়োলজি অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেসের প্রভাষক পারপেচুয়া ইমাগে বলেন, গবেষণায় দেখা গেছে, ফোনে গড়ে ১৭ হাজার ব্যাকটেরিয়া থাকতে পারে, যা ১০টা টয়লেট সিটের সমান।

ভাইরাস থেকে সুরক্ষায় শত নিয়ম মেনে চললেও ফোন যথাযথ সুরক্ষিত না রাখলে কোনো কাজ হবে না। তাই নিজে পরিচ্ছন্ন থাকার পাশাপাশি মোবাইল ফোনও পরিচ্ছন্ন রাখতে হবে। তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট, মেট্রো ডটকো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমের বাজারে এক নম্বরে ফোর্টনাইট
নির্বাচিত

গেমের বাজারে এক নম্বরে ফোর্টনাইট

অপো ফাইন্ড এক্স৮ সিরিজের ফোন এলো, রয়েছে আইফোনের ফিচার
নির্বাচিত

অপো ফাইন্ড এক্স৮ সিরিজের ফোন এলো, রয়েছে আইফোনের ফিচার

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে
নির্বাচিত

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

প্রযুক্তি সংবাদ

বাসা থেকে কাজ করবেন রবির কর্মীরা
টেলিকম

বাসা থেকে কাজ করবেন রবির কর্মীরা

সাইবার হামলার শিকার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ সংবাদকর্মীরা
প্রযুক্তি সংবাদ

সাইবার হামলার শিকার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ সংবাদকর্মীরা

Load More

ট্রেন্ডিং টপিক

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে
নির্বাচিত

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে
প্রযুক্তি সংবাদ

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ মার্চ ২০২০

টয়লেটে মোবাইল ফোন নিচ্ছেন না তো?

Techzoom.TV |
TechzoomTV