Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তি শিল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় হোয়াইট হাউজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
শুক্রবার, ১৩ মার্চ ২০২০
প্রযুক্তি শিল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় হোয়াইট হাউজ
Share on FacebookShare on Twitter

উৎপত্তিস্থল চীন হলেও নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলছে। এটিকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনাভাইরাসের প্রভাবে বৈশ্বিক প্রযুক্তি শিল্পের চিত্র বদলে গেছে। অনেক বহুজাতিক প্রযুক্তি জায়ান্ট কর্মীদের বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কভিড-১৯-এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। ভয়াবহতা বিবেচনায় নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করেছে মার্কিন সরকার। এ পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবেলায় প্রযুক্তি শিল্প কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসেছেন হোয়াইট হাউজ কর্মকর্তারা।

হোয়াইট হাউজ ও প্রযুক্তি শিল্প কর্মকর্তাদের আলোচনায় উঠে আসে যুক্তরাষ্ট্রে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ভাইরাস সংক্রমিত হয়ে ৩০ জনের মৃত্যু দেশটিতে আতঙ্কের সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ছাড়িয়ে গেছে। শুধু যুক্তরাষ্ট্রেরই নয়, বিশ্বজুড়ে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। নভেল করোনাভাইরাস মোকাবেলায় বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো সহায়তার হাত বাড়িয়ে দিতে পারে।

বিবৃতিতে মার্কিন প্রধান প্রযুক্তি অফিসার মাইকেল ক্র্যাটসিওস বলেন, মার্কিন প্রযুক্তি শিল্পসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে নভেল করোনাভাইরাস মোকাবেলায় একটি নতুন ডাটাবেজ তৈরির পরিকল্পনা বিষয়ে আলোচনা হয়েছে। নভেল করোনাভাইরাস ঠেকাতে প্রযুক্তি জায়ান্টগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি সরবরাহ করে চিকিৎসা গবেষকদের সহায়তা করতে পারে কিনা, তা বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, হাই- ন্ড প্রযুক্তি কোম্পানি এবং বৃহৎ অনলাইন প্লাটফর্মগুলো করোনাভাইরাস মোকাবেলায় নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আশা করছি।

গত বুধবার হোয়াইট হাউজে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অংশ নেয়া প্রযুক্তি জায়ান্টগুলো হলো—বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ডটকম, প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, সিসকো সিস্টেমস, সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক, অ্যালফাবেট নিয়ন্ত্রিত সার্চ জায়ান্ট গুগল, আইবিএম, সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট ও টুইটারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 হোয়াইট হাউজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, বৈঠকে দেশটির অসংখ্য স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য ফেডারেল এজেন্সি ব্যক্তিগতভাবে অংশ নিয়েছিল।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, বৈঠকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া মোকাবেলায় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানো, ভাইরাসটি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো বন্ধের জন্য সর্বোত্তম প্রতিরোধ ও শনাক্তকরণ প্রক্রিয়া চালু করা। এ সময় টেলিহেলথ নিয়ে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে।

এছাড়া বৈঠকে হোয়াইট হাউজের কর্মকর্তারা এয়ারলাইনস, আর্থিক ও স্বাস্থ্যসেবা খাতের সদস্যদের সঙ্গেও নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর আরো কী কী পদক্ষেপ সংযোজন করা যেতে পারে, তা নিয়েও পৃথক বৈঠক করেছেন।

হোয়াইট হাউজের পক্ষ থেকে এর আগে ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তাদের করোনাভাইরাস নিয়ে বিভিন্ন গৃহীত পদক্ষেপের বিষয়গুলোকে গোপন রাখার নির্দেশ দেয়া হয়েছিল, যা মার্কিন প্রযুক্তি শিল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জানানো আহ্বানের সঙ্গে সাংঘর্ষিক। অনেকেই মনে করছেন, নভেল করোনাভাইরাস মোকাবেলায় নতুন ডাটাবেজ তৈরির উদ্যোগ তথ্য প্রাপ্তিকে সীমাবদ্ধ করবে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যত সময় যাচ্ছে, তত এর ভয়বহতা আরো বৃদ্ধি পাচ্ছে। তাই এ পরিস্থিতি মোকাবেলা করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একত্রে কাজ করতে আহ্বান জানিয়েছে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী মাস থেকে আর পাওয়া যাবে না হ্যাংআউটের সুবিধা
নির্বাচিত

আগামী মাস থেকে আর পাওয়া যাবে না হ্যাংআউটের সুবিধা

অনলাইনে ৩৬% মেয়েশিশু বন্ধুদের যৌন নির্যাতনের শিকার
নির্বাচিত

অনলাইনে ৩৬% মেয়েশিশু বন্ধুদের যৌন নির্যাতনের শিকার

বিটিআরসি’র নতুন নীতিমালা: উন্নত হচ্ছে টেলিযোগাযোগ সেবার মান?
টেলিকম

বিটিআরসি’র নতুন নীতিমালা: উন্নত হচ্ছে টেলিযোগাযোগ সেবার মান?

স্মার্টফোনের মাধ্যমেই স্বাস্থ্যের নজর রাখবে গুগল!
নির্বাচিত

গুগলকে বড় ধরনের জরিমানা করল রাশিয়া

স্যামসাংয়ের ‘রহস্যময়’ কৃত্রিম মানুষ
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের ‘রহস্যময়’ কৃত্রিম মানুষ

বিপাকে ওয়ানপ্লাস: অডিট রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
প্রযুক্তি সংবাদ

বিদায় ফ্ল্যাগশিপ কিলার! গ্লোবাল মার্কেট থেকে কি সত্যিই হারিয়ে যাচ্ছে ওয়ানপ্লাস?

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি
টেলিকম

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭
নির্বাচিত

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ মার্চ ২০২০

প্রযুক্তি শিল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় হোয়াইট হাউজ

Techzoom.TV |
TechzoomTV