Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশেই উৎপাদন হচ্ছে করোনা শনাক্তকরণ কিট

ভাইরাস নির্ণয়ে সময় লাগবে মাত্র ১৫ থেকে ২০ মিনিট * পরীক্ষায় ব্যয় হবে দু’শ টাকা * আগামী এক মাসের মধ্যে উৎপাদন হবে ১০ হাজার কিট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
দেশেই উৎপাদন হচ্ছে করোনা শনাক্তকরণ কিট
Share on FacebookShare on Twitter

মানবশরীর যেভাবে লড়ছে করোনার বিরুদ্ধে, বের করে ফেলেছেন অস্ট্রেলীয় বিজ্ঞানীরা শরীরের করোনা প্রতিরোধ কৌশল আবিষ্কার অস্ট্রেলীয় বিজ্ঞানীদেরদেশেই উৎপাদন হবে নতুন করোনাভাইরাস শনাক্তকরণ কিট। যে কিট ব্যবহারে স্বল্প সময়ে জানা যাবে সন্দেহজনক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত কিনা। বর্তমানে ভাইরাসটি শনাক্ত করতে যে কিট ব্যবহার করা হয় সেটি সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল।

দেশে উৎপাদিত কিটে মাত্র ১৫ থেকে ২০ মিনিটে করোনাভাইরাসের প্রাথমিক উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে। এতে একটি পরীক্ষায় সর্বোচ্চ ব্যয় হবে দু’শ টাকা।

যেখানে বর্তমানে সরকারিভাবে একটি পরীক্ষা করতে ব্যয় হয় প্রায় ৫ হাজার টাকা। কাজটি ইতিমধ্যে শুরু করেছে গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক লিমিটেড।

গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেকের পক্ষে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মুহিব উল্লাহ খন্দকার যুগান্তরকে বলেন, এর আগে ২০০৩ সালে বিশ্বের বিভিন্ন দেশে সার্স (সিভিয়ার রেসপারেটরি সিনড্রোম) ভাইরাস মহামারী আকার ধারণ করে।

তখন বাংলাদেশি একজন চিকিৎসা বিজ্ঞানী ড. বিজন কুমার শীল সার্স ভাইরাস শনাক্তকরণ কিট আবিষ্কার করেন। সেই ড. বিজন বর্তমানে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে কর্মরত।

যেহেতু সার্স এবং নতুন করোনাভাইরাস একই গোত্রের অন্তর্ভুক্ত। তাই সার্স শনাক্তকরণ কিটের কিছুটা পরিবর্তন এনে স্বল্প সময়ে নতুন করোনাভাইরাস শনাক্তের কিট তৈরি করা সম্ভব।

ইতিমধ্যে ড. বিজন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়লজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিহাদ আদনানসহ কয়েকজন এই কিট তৈরির কাজ শুরু করেছেন। আজ সোমবার ‘ঔষধ প্রশাসন অধিদফতরে’ এই কিট উৎপাদন অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

কিট উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়লজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিহাদ আদনান বলেন, যে কোনো ধরনের ভাইরাস শনাক্ত করতে হলে অবশ্যই তার জেনেটিক তথ্য জানা থাকতে হবে।

পাশাপাশি ভাইরাসটির ইউনিক সিকুয়েন্স, সারফেস প্রোটিন সম্পর্কে সব তথ্যের বিশ্লেষণ থাকা চাই। ইতিমধ্যে এই বিষয়গুলো আমাদের আয়ত্তে রয়েছে। যে কিটটি আমরা তৈরি করছি সেটিতে ভাইরাসের বিপরীতে রোগীর শরীরে করোনাভাইরাসের এন্টিবডির প্রতিক্রিয়া পরীক্ষা করা হবে। এজন্য আমাদের সার্ফেস প্রোটিন আমদানি করতে হবে। যেখানে ভাইরাসটির নিউক্লিক এডিস বা সংক্রমণকারী বস্তু থাকবে না।

যে পদ্ধতিতে এই কিট তৈরি করা হবে তাকে বলা হয় ‘ডট ব্লট টেকনোলজি’। এই কিট কিভাবে নতুন করোনাভাইরাস শনাক্ত করবে জানতে চাইলে তিনি বলেন, আক্রান্ত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে এই কিটে ভাইরাস শনাক্ত করা যাবে। এর জন্য স্পুটাম নেয়ার প্রয়োজন নেই। প্রথমে সন্দেহজনক ব্যক্তির রক্তের নমুনা নেয়া হবে। সেই রক্ত থেকে ‘সিরাম’ আলাদা করতে হবে। কিটে সেই সিরাম রেখে তার ওপর এন্টিজেনের বিক্রিয়া ঘটানো হবে।

যদি বিক্রিয়া হয় তাহলে সন্দেহজনক ব্যক্তির শরীরে ভাইরাসের প্রাথমিক উপস্থিতি রয়েছে বলে প্রমাণ হবে। বিক্রিয়া না করলে তিনি আক্রান্ত নন বলে বিবেচিত হবে। ইতিমধ্যে এই ডট ব্লট পদ্ধতি ব্যবহার করে চায়না ও আমেরিকাতে কিট তৈরি করা হয়েছে। যেগুলো ক্লিনিক্যাল ট্রায়েলে রয়েছে।

একটি চাইনিজ কোম্পানি এটি বাজারজাত শুরু করেছে। এছাড়া বিষয়টি নিয়ে বিভিন্ন জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে যে কিটে নতুন করোনাভাইরাসের পরীক্ষা করা হয়, সেটি মূলত ‘মলিকুলার’ টেস্ট কিট। এই পরীক্ষায় কিটে রোগীর নমুনা দিয়ে একটি মেশিনের মধ্যে রাখতে হয়। ঠিক যে পদ্ধতিতে হেপাটাইট ‘এ’ ‘বি’ ‘সি’ ভাইরাসের পরীক্ষা করা হয়ে থাকে। এক্ষেত্রে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে। কিন্তু ডট ব্লট পদ্ধতিতে সময় লাগবে মাত্র ১৫ থেকে ২০ মিনিট।

ডা. মুহিব উল্লাহ খন্দকার জানান, এ ধরনের কিট উৎপাদন করতে হাইটেক ল্যাব প্রয়োজন। ইতিমধ্যে গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক একটি হাইটেক ল্যাব স্থাপন প্রক্রিয়া শুরু করেছে। ঔষধ প্রশাসনের অনুমোদন পেলেই আমার প্রয়োজনীয় উপাদন আমদানি করব।

সব মিলিয়ে উৎপাদন করতে আমাদের এক মাস সময়ের প্রয়োজন। প্রাথমিকভাবে আমার ১০ হাজার ভাইরাস শনাক্তকরণ কিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এই কিট ব্যবহার করতে হলে অবশ্যই ল্যাবটি ‘তৃতীয় স্তরের’ বায়োসেফটি হতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: করোনাভাইরাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটোরোলা মোটো ই৩০ঃ স্বল্পমূল্যে সেরা ফিচারের ফোন
নির্বাচিত

মটোরোলা মোটো ই৩০ঃ স্বল্পমূল্যে সেরা ফিচারের ফোন

সিভি সিরিজের স্মার্টফোন বন্ধ করছে শাওমি
নির্বাচিত

সিভি সিরিজের স্মার্টফোন বন্ধ করছে শাওমি

আইফোন ১২-এর দাম বেড়ে যেতে পারে
নির্বাচিত

রেডিয়েশন ছড়ানোর অভিযোগে ফ্রান্সে আইফোন ১২ নিষিদ্ধ

কাজ হারাল সিএনএস, ট্রেনের টিকিট বিক্রি করবে ‘সহজ’
নির্বাচিত

কাজ হারাল সিএনএস, ট্রেনের টিকিট বিক্রি করবে ‘সহজ’

ব্রডকমের চিপ ব্যবহার বন্ধ করবে অ্যাপল
নির্বাচিত

ব্রডকমের চিপ ব্যবহার বন্ধ করবে অ্যাপল

আইফোন ১৩ ভুলে যান স্মার্টফোনের বাজার কাঁপাবে শাওমির এমআই ১১ আল্ট্রা
নির্বাচিত

অবৈধভাবে ডেটা সংগ্রহ করছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

ফাঁস হলো মটোরোলা এজ ৭০ নিও ফোনের ডিজাইন
প্রযুক্তি সংবাদ

ফাঁস হলো মটোরোলা এজ ৭০ নিও ফোনের ডিজাইন

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’
নির্বাচিত

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি
নির্বাচিত

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে
অটোমোবাইল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

সড়ক নিরাপত্তা জোরদার এবং মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন...

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন

৫–৬ হাজার টাকায় স্মার্টফোন তৈরির উদ্যোগ

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ মার্চ ২০২০

দেশেই উৎপাদন হচ্ছে করোনা শনাক্তকরণ কিট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix