Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতিকূলতার মধ্যেও হুয়াওয়ের আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ এপ্রিল ২০২০
যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কভিড-১৯ মহামারীসহ নানা প্রতিকূলতার মধ্যেও হুয়াওয়ের আয় ২ হাজার ৫৭০ কোটি ডলারে পৌঁছেছে, যা প্রতিষ্ঠানটির গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। চীনভিত্তিক প্রতিষ্ঠানটির জানুয়ারি-মার্চ প্রান্তিকের চূড়ান্ত আর্থিক খতিয়ানে এমন তথ্যই জানানো হয়েছে।

বিবৃতিতে হুয়াওয়ে জানায়, নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ মহামারী আকারে ছড়িয়ে পড়ায় তারা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়। কর্মীদের প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ভয়াবহ এ পরিস্থিতিতে বড় ঝুঁকিগুলো চিহ্নিত করে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে কাজ চলছে। বিপর্যস্ত এ সময়ের মধ্যেও হুয়াওয়ের ব্যবসা আগের মতোই চলছে। যে কারণে জানুয়ারি-মার্চ প্রান্তিকে আশানুরূপ মুনাফা অর্জিত হয়েছে।

বৈশ্বিক সংকটপূর্ণ এ সময়ে সমাজের সর্বস্তরের মানুষের কাছে মোবাইল নেটওয়ার্ক অনেকটা প্রাণস্বরূপ। কাজেই এ মুহূর্তে নেটওয়ার্ক স্বাভাবিক রাখাটা হুয়াওয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বিঘ্ন নেটওয়ার্ক সরবরাহে নিজেদের সাধ্যের সবটুকু দিয়ে ক্যারিয়ারগুলোকে সাহায্য করে যাচ্ছে হুয়াওয়ে। সামাজিক দূরত্ব বজায় রাখা অবস্থায় নিজেদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে মানুষ এখন টেলিযোগাযোগ, অনলাইন শিক্ষা পদ্ধতি ও ই-কমার্সের প্রতি বেশি ঝুঁকছে। এর ফলে নেটওয়ার্কের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। ক্রমবর্ধমান এ চাহিদা পূরণে ক্যারিয়ারগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে হুয়াওয়ে।

কভিড-১৯ মহামারী আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পরপরই হুয়াওয়ে এবং অংশীদাররা মিলে দ্রুততার সঙ্গে ফাইভজি ও এআইনির্ভর একাধিক মেডিকেল অ্যাপ্লিকেশন চালু করেছে। যোগাযোগ প্রযুক্তিতে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার করে করোনা মোকাবেলা এবং জীবন রক্ষার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এআইনির্ভর করোনা ডায়াগনোসিস সমাধানের মাধ্যমে সিটি স্ক্যান পর্যালোচনার সময় ১২ মিনিট থেকে ২ মিনিটে নেমে এসেছে, যা করোনা চিকিৎসায় স্বাস্থ্যসেবা কর্মীদের সহায়তা করছে।

হুয়াওয়ের দাবি, ভয়াবহ এ পরিস্থিতিতে তাদের ফাইভজিনির্ভর ‘ভিডিও পরামর্শ’ বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তার পাশাপাশি করোনা শনাক্তকরণ ও গুরুতর রোগীর চিকিৎসা প্রদানের দক্ষতা বাড়িয়েছে। এআইনির্ভর থার্মাল ইমেজিং যন্ত্র সন্দেহভাজন রোগীর শরীরের তাপমাত্রা মাপতে পারছে, যা করোনা সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া আক্রান্ত বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানকে প্রয়োজনমতো মাস্ক, টেস্ট কিটসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

কভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া, লাওসসহ এশিয়া প্যাসিফিক অঞ্চল এবং আসিয়ানভুক্ত অনেক দেশের পাশে দাঁড়িয়েছে হুয়াওয়ে। অভিনব প্রযুক্তি সহায়তার মাধ্যমে যোগাযোগ ঝুঁকি চিহ্নিত করার পাশাপাশি নির্বিঘ্ন সংযোগসহ অন্যান্য দরকারী সেবা প্রদানে সর্বোচ্চ সহায়তা করছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের দাবি, তাদের ফাইভজি নেটওয়ার্কনির্ভর এআই প্রযুক্তি রোগ নির্ণয়ের সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করেছে। এতে স্বয়ংক্রিয়ভাবে ২০ হাজার সিটি স্ক্যানের ফলাফল বিশ্লেষণ করা যায়। এছাড়া বিদ্যমান ডাটাবেজের নমুনার সঙ্গে তুলনা করে এটি সহজেই রোগ শনাক্ত করতে পারে। পাশাপাশি তাদের টেলিকনসালটেশন সুবিধা স্বাস্থ্যসেবা কর্মীদের সংক্রমণ ঝুঁকি কমানোর পাশাপাশি বিভিন্ন প্রান্তে রোগ নিয়ন্ত্রণ সক্ষমতা গড়ে তোলার ঝামেলা থেকে মুক্তি দেয়।

এ বিষয়ে হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান এরিক জু বলেন, আমরা আশা করি, বৈশ্বিক এ মহামারী শিগগিরই থেমে যাবে। সারা বিশ্বে করোনায় আক্রান্ত প্রতিটি রোগী যথাযথ চিকিৎসা পাবে এবং দ্রুতই সেরে উঠবে বলেও আমরা আশা করি। ভয়াবহ এমন বিপর্যয় মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। কারণ ভাইরাস কোনো সীমানা মানে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

চাঁদে মহাকাশযান নামিয়ে ভারতের ইতিহাস
প্রযুক্তি সংবাদ

চাঁদে মহাকাশযান নামিয়ে ভারতের ইতিহাস

ম্যাসেজ আদান-প্রদানে হোয়াটসঅ্যাপের নতুন রেকর্ড
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে এড়িয়ে চলুন..

অনলাইনে বিজ্ঞাপন দিতে গিয়েও হ্যাকারের ফাঁদে পড়তে পারেন
নির্বাচিত

অনলাইনে বিজ্ঞাপন দিতে গিয়েও হ্যাকারের ফাঁদে পড়তে পারেন

৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

চ্যাট সুরক্ষিত রাখতে গোপন কোড আনছে হোয়াটসঅ্যাপ

শিক্ষার ডিজিটাল রূপান্তর অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিক্ষার ডিজিটাল রূপান্তর অপরিহার্য: মোস্তাফা জব্বার

রোহিঙ্গাদের হাতে মায়ানমারের সিম কার্ড, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন
প্রযুক্তি সংবাদ

রোহিঙ্গাদের হাতে মায়ানমারের সিম কার্ড, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন

Load More

ট্রেন্ডিং টপিক

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট
প্রযুক্তি সংবাদ

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা
সোশ্যাল মিডিয়া

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ এপ্রিল ২০২০

প্রতিকূলতার মধ্যেও হুয়াওয়ের আয় বেড়েছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix