Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যালফাবেটের জন্য দ্বিতীয় প্রান্তিক কঠিন হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
অ্যালফাবেটের জন্য দ্বিতীয় প্রান্তিক কঠিন হবে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের জন্য চলতি প্রান্তিক (এপ্রিল-জুন) কঠিন হবে বলে মনে করা হচ্ছে। নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে শ্লথ হয়ে পড়া অর্থনীতিতে গ্রাহকরা এখন গুগলের ব্যয়বহুল পরিষেবা ব্যবহার কমিয়ে দিয়েছেন। আর এ কারণেই বিজ্ঞাপন থেকে গুগলের আয় কমছে। যার প্রভাব পড়বে প্যারেন্ট কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের রাজস্ব ও লভ্যাংশের ওপর। সম্প্রতি প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে এমন সতর্ক বার্তা দেয়া হয়েছে। খবর রয়টার্স।

গত মঙ্গলবার চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব আয়ের প্রাক্কলন তথ্য প্রকাশ করেছে অ্যালফাবেট। এতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতিতে শ্লথগতি থাকলেও এ সময়ে গুগলের বিজ্ঞাপন প্রবৃদ্ধি দুই সংখ্যার ঘরে পৌঁছবে। এমন আর্থিক তথ্য প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে অ্যালফাবেটের শেয়ারের মূল্য ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৮২ ডলারে পৌঁছায়। তবে পরবর্তী সময়ে শেয়ারের মূল্য ৮ শতাংশ কমে গিয়ে দিন শেষ হয়।

খাতসংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতির ঊর্ধ্বগতি ও গ্রাহকদের মধ্যে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির কারণে গত কয়েক বছরে গুগল রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হয়েছে। তবে কভিড-১৯ এ দুটি প্রবণতায় বড় ধাক্কা দিয়েছে। আর এর ফলে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অ্যালফাবেটের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রুথ পোরাট বলেন, ব্যবহারকারীরা এখন গুগলে অনেক বেশি সার্চ করছেন এটা ঠিক। কিন্তু তারা বাণিজ্যিক বিষয়গুলো কম খোঁজ করছেন। যে কারণে বিজ্ঞাপনদাতারাও এখন খরচ কমিয়ে দিচ্ছেন। ফলে আমরা ধারণা করছি, দ্বিতীয় প্রান্তিক আমাদের বিজ্ঞাপন ব্যবসার জন্য কঠিন হবে।

পোরাটের দেয়া তথ্য অনুযায়ী, মার্চের শেষ নাগাদ গুগলের বিজ্ঞাপন আয় গত বছরের একই সময়ের তুলনায় মোটামুটি কমেছে। প্রথম প্রান্তিকে অ্যালফাবেটের আয় ছিল ৪ হাজার ১২০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি।

এদিকে দ্বিতীয় প্রান্তিকে অ্যালফাবেটের আয় ঠিক কত পরিমাণে দাঁড়াবে বা প্রবৃদ্ধি কী পরিমাণ কমবে, সেটির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। তবে বিশ্বব্যাপী বাজার ও অবকাঠামোগত তথ্য প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান রেফিনিটিভ একনের প্রাক্কলন তথ্য বলছে, দ্বিতীয় প্রান্তিকে অ্যালফাবেটের আয় দাঁড়াতে পারে ৪ হাজার ২৯ কোটি ডলার। সেই হিসেবে গত বছরের তুলনায় রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হবে ১০ দশমিক ৮৭ শতাংশ। তবে এটি ২০১৫ সালের পর সবচেয়ে কম প্রবৃদ্ধি। সে বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যালফাবেটের রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ১ শতাংশ।

চলতি বছর গুগলের অন্যতম টুলস ডুয়ো ভিডিও চ্যাটিং ও ইউটিউব ব্যবহার বেড়েছে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ওপর বেশি চার্জ আরোপ করেনি। এছাড়া বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে গুগলে সার্চ কমে যাওয়ায় বিজ্ঞাপনদাতাদের স্বার্থ হাসিল না হওয়ায় তারাও খরচ কমিয়ে দিয়েছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

উদ্ভাবনের উৎকর্ষে জেডটিই’র ফাইভ জি ওয়্যারলেস রাউটার
প্রযুক্তি সংবাদ

উদ্ভাবনের উৎকর্ষে জেডটিই’র ফাইভ জি ওয়্যারলেস রাউটার

এপ্রিলেই বন্ধ হচ্ছে অবৈধ ফোন
নির্বাচিত

এপ্রিলেই বন্ধ হচ্ছে অবৈধ ফোন

বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে: প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে: প্রধানমন্ত্রী

প্রতিদ্বন্দ্বী থার্ডপার্টি অ্যাপ সরিয়ে ফেলছে অ্যাপল!
প্রযুক্তি সংবাদ

প্রতিদ্বন্দ্বী থার্ডপার্টি অ্যাপ সরিয়ে ফেলছে অ্যাপল!

শিগগির হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব ফোনে
প্রযুক্তি সংবাদ

শিগগির হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব ফোনে

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
নির্বাচিত

ইউটিউবে অডিও নিয়ে নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা
প্রযুক্তি সংবাদ

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা

গুচিকে নিয়ে স্মার্ট চশমার বাজারে ফিরছে গুগল
প্রযুক্তি বাজার

গুচিকে নিয়ে স্মার্ট চশমার বাজারে ফিরছে গুগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল
অটোমোবাইল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) আন্তজেলা ও দূরপাল্লার...

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix