Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাহরাইনে ‘প্রবাস বন্ধু কলসেন্টার’ চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ মে ২০২০
বাহরাইনে ‘প্রবাস বন্ধু কলসেন্টার’ চালু
Share on FacebookShare on Twitter

২২ লাখ সৌদি প্রবাসীর পর এবার ২ লাখ বাহরাইন প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্যসেবায় চালু হলো ‘প্রবাসবন্ধু কল সেন্টার’।

বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় এর সহযোগিতায় ২০ মে ২০২০ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর এটুআই কর্তৃক যৌথভাবে উদ্বোধন করা হয় এ কলসেন্টার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি এবং বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম।

এটুআই-এর চিফ ই-গভর্ন্যান্স স্ট্র্যাটিজিস্ট ও ডিজিটাল সার্ভিস এক্সিলারেটরের লিড ফোকাল ফরহাদ জাহিদ শেখ অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন এবং প্রবাস বন্ধু কলসেন্টারের প্রেক্ষাপট, পদ্ধতি, সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের সে দেশ থেকে বাংলাদেশে ফেরত না পাঠানোর এবং সেদেশের কেউ অবৈধ থাকলে তাদের বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বর্তমান করোনা পরিস্থিতিতে ঘরে বসে নির্বিঘ্নে ডাক্তারদের নিকট থেকে এ সেবা নিতে পারবেন। অন্যান্য দেশেও এ সেবা চালু করা হবে। তিনি আরো বলেন, বর্তমানে আধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে আরো উন্নত করছে। বিশেষ করে করোনাভাইরাসের কারণে উদ্ভূত বর্তমান পরিস্থিতিকে আলোচনা ও যোগাযোগ রক্ষা করতে অত্যন্ত সহায়ক হচ্ছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন এবং তথ্য ও যোগায়োগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সক্রিয় প্রচেষ্টায়। তারা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুদূর প্রসারী চিন্তা করেছিলেন বলেই আমরা এ সুবিধা পাচ্ছি।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, অতিদ্রুত মালোয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর, ইয়েমেন ও ইউরোপেও এই সেবা চালু করা হবে। এজন্য প্রবাসী দূতাবাসগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃসময়ের বন্ধু। তার নেতৃত্বে ইতোমধ্যেই ঘরে ঘরে খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ইন্টারনেট পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, অর্থনীতির চালিকা শক্তি এক কোটিরও বেশী প্রবাসী ভাই-বোনদের ঘরে বসেই স্বাস্থ্য সেবা চালুর পাশাপাশি অল্পদিনের মধ্যেই ১০ লাখ মাতৃত্বকালীন ও স্তন্যদায়ী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ‘মা’ টেলিহেলথ সেন্টার, ন্যায্যমূল্যে ঔষধি ফল ভোক্তার কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ বাস্তবায়নে আগামী শনিবার চালু হবে নতুন একটি ডিজিটাল প্লাটফর্ম। একশপ, একপে ছাড়াও ডিজিটাল আড়ৎদার, কৃষাণী, ট্রাকলাগবে ইত্যদি প্লাটফর্মে সংযুক্ত করেই প্রস্তুত হচ্ছে ‘ফুড ফর নেশন’ প্লাটফর্মটি।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম জানান, বাহরাইনের জনসংখ্যা প্রায় ১৫ লাখ হলেও সেদেশে প্রবাসী বাংলাদেশি আছে প্রায় ২ লাখ। ইতোমধ্যে বাহরাইনে অবস্থানরত ১২ জন চিকিৎসক স্বেচ্ছায় এ সেবা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। বাংলাদেশ থেকেও ১০ জন চিকিৎসক এ কলসেন্টারে সার্বিক সহযোগিতা করবেন।

বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা বাহরাইন সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ চিকিৎসা সেবা নিতে পারবেন। সেদেশে অবস্থানকারী যেকোনো প্রবাসী নিন্মোক্ত নম্বরে ফোন করে চিকিৎসাসেবা ও পরামর্শ নিতে পারবেন: হান্টিং নম্বর +৮৮০৯৬১১৯৯৯১১১, ইমো নম্বর: ০১৪০০৬১১৯৯৫, ০১৪০০৬১১৯৯৬, ০১৪০০৬১১৯৯৭, ০১৪০০৬১১৯৯৮, ০১৯৫৮১০৫০২০; হোয়াটস অ্যাপ নম্বর: ০১৪০০৬১১৯৯৭, ০১৪০০৬১১৯৯৮

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরামর্শ বাংলাদেশ সরকারের corona.gov.bd ওয়েবসাইট থেকেও প্রবাসীরা পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পিসি থেকে ফোনকল রিসিভ করবেন যেভাবে
কিভাবে করবেন

পিসি থেকে ফোনকল রিসিভ করবেন যেভাবে

উইন্ডোজ ১০-এ ‘বাগ’, অচল হতে পারে ভিপিএন সিস্টেম
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১০-এ ‘বাগ’, অচল হতে পারে ভিপিএন সিস্টেম

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বেড়েছে প্রায় ৬০০%
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বেড়েছে প্রায় ৬০০%

দ. কোরিয়ায় টিভি রপ্তানির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

দ. কোরিয়ায় টিভি রপ্তানির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু

এআই জালিয়াতির মহোৎসব: ডিপফেক থেকে বাঁচতে আপনার ‘ডিজিটাল কবচ’ কী?
প্রযুক্তি সংবাদ

এআই জালিয়াতির মহোৎসব: ডিপফেক থেকে বাঁচতে আপনার ‘ডিজিটাল কবচ’ কী?

প্রতারণার দায়ে মানবতার কনটেন্ট ফেরিওয়ালা পারভেজ হাসান গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

প্রতারণার দায়ে মানবতার কনটেন্ট ফেরিওয়ালা পারভেজ হাসান গ্রেফতার

Load More

ট্রেন্ডিং টপিক

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক
অটোমোবাইল

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার
প্রযুক্তি সংবাদ

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার

সপ্তাহের সবচেয়ে পঠিত

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ মে ২০২০

বাহরাইনে ‘প্রবাস বন্ধু কলসেন্টার’ চালু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix