Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কৃষকের সমস্যা সমাধানে চালু হলো ‘ফুড ফর ন্যাশন’ প্ল্যাটফর্ম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ মে ২০২০
কৃষকের সমস্যা সমাধানে চালু হলো ‘ফুড ফর ন্যাশন’ প্ল্যাটফর্ম
Share on FacebookShare on Twitter

দেশের খাদ্যশস্য ও কৃষিপণ্যের সঠিক বিপণন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, চাহিদা মোতাবেক সহজলভ্যতা তৈরি এবং জরুরি অবস্থায় ফুড সাপ্লাইচেইন অব্যাহত রাখতে বাংলাদেশের প্রথম উম্মুক্ত কৃষি মার্কেটপ্লেস ‘ফুড ফর ন্যাশন (foodfornation.gov.bd)’ উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, সারা দেশের খাদ্য ও কৃষিপণ্য ব্যবস্থাপনায় যে নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে তা মোকাবিলায় এই উন্মুক্ত প্ল্যাটফর্মটি খুবই সহায়ক ভূমিকা পালন করবে।
php glass

শনিবার (২৩ মে) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে উদ্বোধন উপলক্ষে আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে (জুম প্ল্যাটফর্মে) এ সরকারি সেবা পোর্টাল উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ksrm

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, মহামারি করোনার কারণে শাকসবজি, মৌসুমি ফলসহ কৃষিপণ্যের স্বাভাবিক পরিবহন এবং সঠিক বিপণন ব্যাহত হচ্ছে। কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বিক্রি করতে পারছে না, আবার বিক্রি করে অনেক ক্ষেত্রে ন্যায্যমূল্যও পাচ্ছে না বর্তমানে কৃষিপণ্যের বাজারজাত করা সবচেয়ে বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে। এ অবস্থায় প্রান্তিক কৃষকেরা যাতে ন্যায্যমূল্য পেতে পারে এবং সেই সাথে ভোক্তারা যাতে তাদের চাহিদা মোতাবেক সহজে, স্বল্প সময়ে এবং সঠিক মূল্যে প্রয়োজনীয় খাদ্যশস্য ও কৃষিপণ্য পেতে পারে সে লক্ষ্যে ‘ফুড ফর ন্যাশন’ প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, দেশের চাহিদা অনুসারে কৃষি পণ্যের উৎপাদন যথেষ্ট হলেও কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে অধিকাংশ ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে। আবার ভোক্তাগণও সবসময় সঠিক মূল্যে তাদের চাহিদা মোতাবেক কৃষি পণ্য পাচ্ছে না। এর পেছনে অন্যতম কারণগুলো হলো- তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানোর ক্ষেত্রে কৃষকসহ সাধারণ জনগণের সঠিক জ্ঞান ও উপযুক্ত প্ল্যাটফর্মের অভাব, পরিবহণ ব্যবস্থায় দৌরাত্ম্য, অসাধু ব্যবসায়ীদের সিণ্ডিকেট, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয়ের অভাব এবং সার্বিকভাবে সঠিক ব্যবস্থাপনার অভাব। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশে এই প্রথম ‘ফুড ফর ন্যাশন’ উন্মুক্ত প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ‘ফুড ফর ন্যাশন’ বাংলাদেশের প্রথম উম্মুক্ত কৃষিপণ্য প্লাটফর্ম । ‘একশপ’ এর সারা দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি কৃষক হতে শুরু করে বাজারজাতকারী, আড়ৎদার, বিপণনকারী আর প্রাতিষ্ঠানিক ভোক্তা একই প্লাটফর্মে পাবেন দেশব্যাপী দাম আর মানের যাচাই আর সরাসরি বাণিজ্যিক যোগাযোগের সুযোগ। সহজ ও মোবাইল বান্ধব ইন্টারফেসের এ প্লাটফর্মে ক্রেতা-বিক্রেতা রেজিস্ট্রশন করে কৃষি জাতীয় সকল ভোগ্য ফসল বা সবজির ক্যাটাগরি নির্বাচন করে বিজ্ঞাপন দিতে পারবে, কিনতে পারবে।

একই সঙ্গে স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এখানে যুক্ত সকল ধরণের ক্রেতারা বিক্রেতার প্রোফাইলে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে শাকসবজিসহ সকল কৃষিপণ্য ক্রয় বা তথ্য সংগ্রহ করতে পারবে। পণ্য ক্রয় করে মূল্য পরিশোধ ক্রেতা এবং বিক্রেতা তাদের সুবিধামতো মাধ্যম নির্বাচন করে লেনদেন করবেন। পরিবহনের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা নিজে দরদাম করে ব্যবস্থা করতে পারে অথবা একশপ ফুলফিলমেন্ট সেবাটি গ্রহণ করতে পারবে। এই মার্কেটপ্লেসটি সম্পূর্ণ ফ্রি প্লাটফর্ম, এর ব্যবহার করে ক্রয়- বিক্রয় বা বিজ্ঞাপন দেওয়া যাবে বিনামূল্যে।

এছাড়া এটিতে কৃষি ব্যবসায়ীদের ডেটাবেইস, ফসল ও কৃষিপণ্যের দৈনিক বাজার দর এবং সহযোগিতার জন্য কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যোগাযোগ নম্বর থাকবে।

‘ফুড ফর ন্যাশন’ প্ল্যাটফর্মটি তৈরি ও সমন্বয়ের কাজ করছে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই এবং উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, আইডিইএ প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক, কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, ডাক বিভাগ, বিআরটিসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এটুআই, আইডিইএ প্রকল্প-সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভুলেও কলব্যাক করবেন না এসব নম্বরে
নির্বাচিত

ভুলেও কলব্যাক করবেন না এসব নম্বরে

আপডেটের ঝামেলা থেকে বাঁচতে উইন্ডোস টেন ব্যবহারকারীরা যা করবেন
নির্বাচিত

চমক নিয়ে আসছে মাইক্রোসফটের নতুন উইন্ডোস

অপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো!
প্রযুক্তি সংবাদ

অপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো!

ফাইভজি টেস্টিং-এ ৬০ মেগাহার্জ তরঙ্গ পেতে পারে টেলিটক
টেলিকম

ফাইভজি টেস্টিং-এ ৬০ মেগাহার্জ তরঙ্গ পেতে পারে টেলিটক

ফাইভ জি ফোন আনল ভিভো
নির্বাচিত

ফাইভ জি ফোন আনল ভিভো

চীনের কর্মীদের অ্যান্ড্রয়েড ব্যবহারে মানা, আইফোন দেবে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আইফোন বিক্রি কমেছে ৫ শতাংশ

Load More

ট্রেন্ডিং টপিক

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

বিবিধ

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য
প্রযুক্তি বাজার

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix