Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দূর থেকে অফিসের কাজ করতে হুয়াওয়ের নতুন সেবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 June 2020
দূর থেকে অফিসের কাজ করতে হুয়াওয়ের নতুন সেবা
Share on FacebookShare on Twitter

দূরবর্তী স্থান থেকে অফিসের কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইডিয়াহাব সিরিজের নতুন ইন্টেলিজেন্ট এন্ডপয়েন্ট সল্যুশন এনেছে হুয়াওয়ে।  সামাজিক দূরত্বের জন্য যেসব প্রতিষ্ঠান বাসা ও অন্যান্য স্থান থেকে কার্যক্রম পরিচালনা করেছে সমন্বিত উপায়ে তাদের কার্যক্রম পরিচালনায় ও দক্ষতা বৃদ্ধিতে এই স্মার্ট অফিস ইকোসিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

ক্লাউড প্রযুক্তির এই উত্তরণের সময়  সকল ধরনের স্মার্ট অফিস ইকোসিস্টেম তৈরিতে হুয়াওয়ে সম্পূর্ণ নতুন কার্যকরী সমাধান, হুয়াওয়ে আইডিয়াহাব, তৈরি করেছে। এ ইন্টেলিজেন্ট এন্ডপয়েন্ট ভিন্ন ভিন্ন প্রযুক্তি মাধ্যমের সাথে একীভূত হয়ে কাজ করার ক্ষমতা রাখে।   

এটি কনফারেন্স রুম ও অফিস স্পেস, এমনকি হোম অফিস রুমের মতো ভিন্ন পরিবেশে মোবাইল স্ট্যান্ডে কিংবা দেয়ালে স্থাপনযোগ্য। বৈশ্বিক মহামারির সময় যোগাযোগ ও সহযোগিতামূলক কার্যক্রম সহজতর করার উদ্দেশ্যে এবং সম্মুখসারির কর্মীদের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে রিমোট কনফারেন্সিং ও টেলিমেডিসিনের মতো বিষয়গুলোর ক্ষেত্রে একই ধরনের পণ্য ও সমাধান ব্যবহার করা হয়েছে।

এ শিল্পখাতে ইন্টেলিজেন্ট ডিসপ্লে, ইন্টেলিজেন্ট হ্যান্ডরাইটিং রিকগনিশন, অ্যাকুস্টিক বাফল এবং স্পিকার ট্র্যাকিং এর মতো বহুমুখী অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে হুয়াওয়ে আইডিয়াহাব। এটি ক্লাউড ভিত্তিক ও স্থানভিত্তিক মিটিং পরিচালনায় সক্ষম। এছাড়াও, এর রয়েছে বিল্ট–ইন অ্যাপ গ্যালারি।  

নতুন এ পণ্যগুলোতে বিস্তৃত পরিসরের সুবিধা রয়েছে। প্রথমত, এর প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন অঞ্চল ও প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সমন্বিত কার্যক্রম চালানো সম্ভব। দ্বিতীয়ত, এর মাধ্যমে বড় অফিস পরিচালনা এবং উৎপাদন অ্যাপ্লিকেশন সমন্বিত রাখা যাবে। তৃতীয়ত, সমন্বিত অফিস, আরঅ্যান্ডডি এবং উৎপাদন প্রক্রিয়ায় ভূমিকা রাখবে এ স্মার্ট অফিস পণ্য। সর্বোপরি, কম খরচে কোনো ঝামেলা ছাড়াই স্থাপন ও ব্যবহার করা যাবে এ পণ্য।   

হুয়াওয়ে ইন্টেলিজেন্ট ভিশন ও ইন্টেলিজেন্ট কোলাবোরেশন টেকনিক্যাল সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট প্যান ইয়ং প্রতিষ্ঠানটির অল–সিনারিও স্মার্ট অফিস কৌশল বিষয়ক তথ্য প্রকাশ করে। তা হলো:  

১+৩+x, ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহকে ক্লাউডের যুগে নতুন কার্যকরী টুল, ডিভাইস-ক্লাউডের সমন্বয়, সকল ধরনের স্মার্ট অফিসে ব্যবহারযোগ্য সমাধান দিবে। 

১ হচ্ছে হুয়াওয়ে ক্লাউডের একটি ইন্টেলিজেন্ট ওয়ার্ক প্ল্যাটফর্ম। যা হুয়াওয়ে ক্লাউড মিটিং সার্ভিসের ওপর ভিত্তি করে ডিজিটালকরণ ও এন্টারপ্রাইজ নতুন করে গড়ে তোলার নির্দেশ করে। 

৩ এর মাধ্যমে তিন ধরনের সমন্বিত ইন্টেলিজেন্ট এন্ডপয়েন্ট বোঝানো হয়। প্রথমটি হলো, ভিডিও কনফারেন্সিং এন্ডপয়েন্ট। এটি টানা সাত বছর ধরে চীনের বাজারে এক নম্বরে অবস্থান করছে এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলেও এ পণ্যের ক্ষেত্রে হুয়াওয়ে এর আধিপত্য বজায় রেখেছে। দ্বিতীয়টি হলো, সম্প্রতি প্রকাশ পাওয়া আইডিয়াহাব সিরিজ, যা দলগত কার্যক্রম সমন্বয়ের জন্য ডিজাইন করা হয়েছে। তৃতীয়টি হলো, ইন্টেলিজেন্ট ডেক্সটপ সিরিজ, যা ভবিষ্যতে বাজারে পাওয়া যাবে।

x এর মাধ্যমে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে উন্মুক্ত সহযোগিতা ও ইকোসিস্টেম নির্মাণ বোঝানো হয়। এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য শিল্পখাত সংশ্লিষ্ট সেবাদানে ইকোসিস্টেমের অংশীদারদের সাথে কাজ করছে হুয়াওয়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক কি লোগো পরিবর্তন করেছে?
প্রযুক্তি সংবাদ

ফেসবুক কি লোগো পরিবর্তন করেছে?

কবে আসবে নতুন আইফোন ?
ছাড় ও অফার

আইফোনের দাম কমছে

সব ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নকিয়া
প্রযুক্তি সংবাদ

সব ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নকিয়া

অপ্রয়োজনীয় ‘এসএমএস’ আসা বন্ধ করার নিয়ম
প্রযুক্তি সংবাদ

অপ্রয়োজনীয় ‘এসএমএস’ আসা বন্ধ করার নিয়ম

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
প্রযুক্তি সংবাদ

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন

ডে‌ভেলপার‌দের জন্য ১ দশ‌মিক ৫ বি‌লিয়ন ডলার বি‌নি‌য়োগ কর‌বে হুয়াও‌য়ে
প্রযুক্তি সংবাদ

ডে‌ভেলপার‌দের জন্য ১ দশ‌মিক ৫ বি‌লিয়ন ডলার বি‌নি‌য়োগ কর‌বে হুয়াও‌য়ে

Load More

ট্রেন্ডিং টপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2020

দূর থেকে অফিসের কাজ করতে হুয়াওয়ের নতুন সেবা

Techzoom.TV |
TechzoomTV