Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপের ক্রয়াদেশ নিয়ে সংকট হবে না: টিএসএমসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
Share on FacebookShare on Twitter

সম্প্রতি চীনভিত্তিক হুয়াওয়ের ওপর নতুন বাণিজ্য বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। যে কারণে প্রতিষ্ঠানটির কাছ থেকে নতুন চিপ ক্রয়াদেশ নেয়া স্থগিত করতে বাধ্য হয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) লিমিটেড। এর ফলে টিএসএমসি চিপ ক্রয়াদেশ ঘাটতির মুখে পড়েছে। তবে ক্রয়াদেশ ঘাটতি খুব দ্রুত পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে টিএসএমসি। বিশ্বের বৃহৎ টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ের কাছে চিপ বিক্রি করতে না পারলেও খুব বেশি সংকট সৃষ্টি হবে না। গতকাল টিএসএমসির চেয়ারম্যানের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। খবর রয়টার্স।

মার্কিন বাণিজ্য বিভাগ গত মাসে হুয়াওয়ের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এর আওতায় মার্কিন প্রযুক্তি ব্যবহার করে চিপ উৎপাদন করে এমন অন্য কোনো দেশের প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে হলে যুক্তরাষ্ট্রের কাছে লাইসেন্স নিতে হবে। যে কারণে হুয়াওয়ের কাছ থেকে চিপের নতুন ক্রয়াদেশ নেয়া বন্ধ করতে বাধ্য হয়েছে টিএসএমসি। মার্কিন বাণিজ্য বিভাগের নতুন নিষেধাজ্ঞা বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে হুয়াওয়ের ক্রয়াদেশকৃত চিপ, যেগুলোর উৎপাদন এরই মধ্যে শুরু হয়েছে, তা নতুন বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাবমুক্ত থাকবে। অর্থাৎ নতুন নিষেধাজ্ঞার আগে হুয়াওয়ের ক্রয়াদেশ দেয়া সব ধরনের চিপ সরবরাহ করবে টিএসএমসি। হুয়াওয়ের আগের ক্রয়াদেশকৃত চিপ আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সরবরাহ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

টিএসএমসির হাইসিলিকন চিপের অন্যতম গ্রাহক হুয়াওয়ে। যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধ এবং হুয়াওয়ের পণ্যের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণে চিপ ব্যবসা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে টিএসএমসিকে। কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। কারণ যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই টিএসএমসির ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ।

বিশ্বের শীর্ষ চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসি। গত মাসে যুক্তরাষ্ট্রে ১ হাজার ২০০ কোটি ডলার ব্যয়ে নিজস্ব কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যে এ অ্যাডভান্সড চিপ কারখানার নির্মাণকাজ চলছে। টিএসএমসির অ্যারিজোনা কারখানায় ৫-ন্যানোমিটার ট্রানজিস্টার চিপ তৈরি করা হবে।

টিএসএমসি মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের এ-সিরিজের প্রসেসর চিপ তৈরি করে আসছে। গত মাসের তৃতীয় সপ্তাহের শুরুর দিকে তাইওয়ানে অনুষ্ঠিত এক মিটিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ যুক্তরাষ্ট্রে চিপ কারখানা নির্মাণের সিদ্ধান্তে একমত হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

২০২৩ সালের শেষ নাগাদ টিএসএমসির অ্যারিজোনা কারখানা পূর্ণাঙ্গ রূপে চিপ উৎপাদনে যাবে। এটা নিশ্চিত নয়, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় কারখানা নির্মাণের ক্ষেত্রে স্টেট কিংবা ফেডারেল সরকারের কাছ থেকে কী ধরনের আর্থিক প্রণোদনা পেতে যাচ্ছে টিএসএমসি। তবে প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণের পরিকল্পনার সঙ্গে স্টেট ও বাণিজ্য বিভাগের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে প্রতিবেদনে।

সংশ্লিষ্টদের দাবি, চিপ কারখানা নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল কাজ। টিএসএমসি এরই মধ্যে তাইওয়ানের তাইনান অঞ্চলে নতুন একটি চিপ কারখানায় ১ হাজার ৭০০ কোটি ডলার ব্যয় করেছে। কারখানাটি চলতি বছরই আইফোনের বিভিন্ন সরঞ্জাম উৎপাদন শুরু করবে।

অন্যদিকে বেইজিং আগেই হুশিয়ারি দিয়েছিল হুয়াওয়েকে পরিকল্পিতভাবে খুন হতে দেখলে তারা বসে থাকবে না। এবার প্রতিষ্ঠানটিকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত বিষয়ে কঠোর হতে যাচ্ছে। পাল্টা জবাব দেয়ার অংশ হিসেবে বেইজিং একগুচ্ছ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে ‘অবিশ্বস্ত’ তালিকাভুক্ত করার প্রস্তুতি সম্পন্ন করেছে। বাস্তবে এমন হলে তা যুক্তরাষ্ট্র-চীনের চলমান বাণিজ্য বিরোধে নতুন মাত্রা যোগ করবে।

চীন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ইনকরপোরেশনসহ সিসকো সিস্টেমস এবং কোয়ালকম ইনকরপোরেশনের মতো অন্য মার্কিন প্রতিষ্ঠানগুলোকে অবিশ্বস্ত তালিকাভুক্ত করার মাধ্যমে নিষিদ্ধ করার প্রস্তুতি সম্পন্ন করেছে। শুধু অবিশ্বস্ত তালিকাভুক্ত করা নয়; এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করবে দেশটি। পাশাপাশি বোয়িং কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ ক্রয় স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বৈশ্বিক চিপ নির্মাতারা যাতে চীনভিত্তিক হুয়াওয়ের কাছে চিপ বা সেমিকন্ডাক্টর সরবরাহ করতে না পারে, সে বিষয়ে নতুন করে ব?্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন করে নিয়ম পরিবর্তন হুয়াওয়ে ও তাইওয়ানের সেমিকন্ডাক্টর নির্মাতা টিএসএমসির জন্য বড় ধরনের ধাক্কা। টিএসএমসি হুয়াওয়ের জন্য চিপ তৈরি করে থাকে, একই সঙ্গে চুক্তিভিত্তিক ‌অ্যাপল ও কোয়ালকমের চিপ উৎপাদন করে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের ভাষ্যে, যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের কারণে ঝুঁকিতে রয়েছে টিএসএমসি। কারণ চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানটি সিংহভাগ চিপ চীনে নির্মিত কারখানায় উৎপাদন করে আসছে। ভবিষ্যতে ব্যবসায় ঝুঁকি এড়াতে তাই যুক্তরাষ্ট্রে নিজস্ব চিপ কারখানা নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। যদিও এ বিষয়ে টিএসএমসি বা মার্কিন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি।

Tags: টিএসএমসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫বছর পরের পৃথিবী হবে অকল্পনীয়: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

৫বছর পরের পৃথিবী হবে অকল্পনীয়: মোস্তাফা জব্বার

হিডেন ক্যামেরা শনাক্ত করার উপায়
নির্বাচিত

হিডেন ক্যামেরা শনাক্ত করার উপায়

৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা: আইএমএফ
প্রযুক্তি সংবাদ

৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা: আইএমএফ

১৫ মার্চ থেকে মোবাইলের ডাটার কোনো মেয়াদ থাকবে না
টেলিকম

মোবাইল অপারেটরদের ‘লুকোচুরি’ বন্ধে দেশে অত্যাধুনিক যন্ত্র

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে
নির্বাচিত

ট্রাম্প প্রশাসন থেকে হুয়াওয়েকে বাঁচাতে সব পদক্ষেপ নেবে চীন

ফোনের ব্যাক কভার পরিষ্কারের ঘরোয়া উপায়
কিভাবে করবেন

ফোনের ব্যাক কভার পরিষ্কারের ঘরোয়া উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস
প্রযুক্তি পরামর্শ

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

বিশ্বের টেক জায়ান্ট অ্যাপল এবং স্যামসাংয়ের একচেটিয়া বাজারে...

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix