Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক পিসি বাজারে চাহিদা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৫ জুলাই ২০২০
বৈশ্বিক পিসি বাজারে সরবরাহ বেড়েছে ১.৫%
Share on FacebookShare on Twitter

মোবাইল ডিভাইস; বিশেষ করে স্মার্টফোনের দৌরাত্ম্যে বৈশ্বিক পিসি বাজার অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল। মোবাইল ডিভাইসে কম্পিউটিংয়ের সব সুযোগ-সুবিধা মিলতে শুরু করায় মানুষের মধ্যে পিসিবিমুখতা দেখা দিয়েছিল। তবে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট কভিড-১৯ মহামারীর ভয়াবহ এ পরিস্থিতিতে আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে পিসির বাজার। বাজার গবেষণা প্রতিষ্ঠানগুলোর ডাটা বিশ্লেষণ করে খাতসংশ্লিষ্টরা বলছেন, করোনা বিস্তার ঠেকাতে বিশ্বজুড়ে লকডাউনে ঘরবন্দি থেকে মানুষ এখন বাসায় থেকে অফিসের কাজকর্ম, পড়াশোনা ও বিনোদনের জন্য পিসি ব্যবহার করছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার ও ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, কভিড-১৯ মহামারীর এ পরিস্থিতির মধ্যেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ডেস্কটপ, ল্যাপটপ ও ওয়ার্কস্টেশন বিক্রি বেড়েছে। চাহিদা বাড়ার অন্যতম কারণ মানুষ এখন বাসায় বসে কাজের পাশাপাশি ই-লার্নিংয়েও পিসি ব্যবহার শুরু করেছে।

আইডিসি মোবাইল ডিভাইস ট্র্যাকার রিসার্চ ব্যবস্থাপক জিতেশ উবরানি বলেন, এপ্রিল-জুন প্রান্তিকে বৈশ্বিক পিসির বাজারে যে চাহিদা বাড়তে দেখা গেছে, তা মহামারী-পরবর্তী বিশ্বে স্কুল ও অফিস-আদালত খুলে দেয়ার পর থাকে কিনা, তা দেখতে হবে। বিশেষ করে মন্দার সময় মানুষ যখন খরচ কমাবে, তখন পিসির বাজার কেমন অবস্থায় থাকে, সেটি লক্ষ করতে হবে। এর ওপর নির্ভর করছে পিসি বাজারের ভবিষ্যৎ প্রবৃদ্ধি।

আইডিসির তথ্যমতে, এপ্রিল-জুন প্রান্তিকে পিসি সরবরাহ ৭ কোটি ২৩ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ১১ দশমিক ২ শতাংশ বেশি। বৈশ্বিক পিসির বাজারে শীর্ষে রয়েছে এইচপি। বাজারটিতে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে লেনোভো। ডেল ও অ্যাপল যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।

অন্যদিকে গার্টনারের গবেষণা পরিচালক মিকোকো কিতাগাওয়া বলেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্বল্প সময়ের জন্য পিসির বাজার ঘুরে দাঁড়িয়েছে। অনেক ডিস্ট্রিবিউটর ও দোকানে পিসি আবার জমা করে রাখা হচ্ছে। তবে শিক্ষা, ব্যবসা ও বিনোদনের জন্য পিসির চাহিদা এ সময় ব্যাপক বেড়েছে। পিসির চাহিদার ধারা জুলাই পর্যন্ত চলবে। এ প্রবৃদ্ধির ধারা কতদিন অব্যাহত থাকে সেটাই দেখার বিষয়।

আইডিসির ডিভাইস ও ডিসপ্লে গবেষণা বিভাগের প্রেসিডেন্ট লিন হুয়াং বলেন, আমরা গভীর বৈশ্বিক মন্দার দিকে যাচ্ছি। পিসির চাহিদা বাড়ার যে ভালো খবর, তা শিগগিরই খারাপ হয়ে যেতে পারে।

বাজার বিশ্লেষকদের ভাষ্যে, বৈশ্বিক পিসি বাজার পরিস্থিতি নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কভিড-১৯ মহামারীর কারণে বৈশ্বিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। তবে অর্থনীতির চাকা সচল করতে অনেক দেশ লকডাউন শিথিল করেছে। ভয়াবহ এ মহামারীর আর্থিক ধাক্কাটা অনেক বড়। এর প্রভাব আগামীতে আরো গুরুতর হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পিসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

রোমানিয়ার বাজারে সাড়া ফেলেছে ওয়ালটন ব্র্যান্ড টিভি
নির্বাচিত

রোমানিয়ার বাজারে সাড়া ফেলেছে ওয়ালটন ব্র্যান্ড টিভি

এফ সিরিজের নতুন ফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এফ সিরিজের নতুন ফোন আনছে স্যামসাং

অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার ব্যবহার বন্ধ করল ফেসবুক
নির্বাচিত

অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার ব্যবহার বন্ধ করল ফেসবুক

উবার রাইড শেয়ারিং নিয়ে অভিযোগের পাহাড়, প্রতিকার নেই
অটোমোবাইল

উবার রাইড শেয়ারিং নিয়ে অভিযোগের পাহাড়, প্রতিকার নেই

স্মার্টফোনের ফটোগ্যালারির জায়গা বাড়াবেন যেভাবে
নির্বাচিত

স্মার্টফোনের ফটোগ্যালারির জায়গা বাড়াবেন যেভাবে

এইবার চট্টগ্রাম ও সিলেটের সেরা পাঠাও হিরোদের হাতে খাস ফুড-এর ঈদ বাজার তুলে দিল পাঠাও 
প্রযুক্তি সংবাদ

এইবার চট্টগ্রাম ও সিলেটের সেরা পাঠাও হিরোদের হাতে খাস ফুড-এর ঈদ বাজার তুলে দিল পাঠাও 

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’
নির্বাচিত

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু
বিবিধ

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু
অটোমোবাইল

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু

মেবাইল মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ এনবিআরের
অর্থ ও বাণিজ্য

মেবাইল মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ এনবিআরের

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জুলাই ২০২০

বৈশ্বিক পিসি বাজারে চাহিদা বেড়েছে

Techzoom.TV |
TechzoomTV