Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটক মালিককে মার্কিন ব্যবসা বিক্রির নির্দেশ দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৬ আগস্ট ২০২০
টিকটক মালিককে মার্কিন ব্যবসা বিক্রির নির্দেশ দিলেন ট্রাম্প
Share on FacebookShare on Twitter

আবারও এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এবারের নির্বাহী আদেশে আগামী ৯০ দিনের মধ্যে টিকটক মালিককে যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রি করে দেওয়ার জন্য বলা হয়েছে।

ট্রাম্প স্বাক্ষরিত নির্বাহী আদেশে রাষ্ট্রীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ আছে। ‘কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন দি ইউনাইটেড স্টেটস’-এর প্রতিবেদনের পরপরই রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন কর্তাব্যক্তিরা। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট প্রতিবেদনে বলেছে, বাইটড্যান্সের ২০১৭ সালে মিউজিক্যাল ডটএলওয়াই ক্রয় বাতিল করছে আদেশটি।

মার্কিন অর্থ মন্ত্রী স্টিভেন মেনুশেন এক বিবৃতিতে বলেছেন, “নির্বাহী আদেশটি বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা চলমান রাখতে প্রয়োজনীয় সব সম্পদ ও সম্পত্তির স্বার্থ ও অধিকার বিক্রি করে দিতে বলছে। এমনকি টিকটক বা মিউজিক্যাল ডটএলওয়াই কর্তৃক যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের সংগৃহীত ডেটাও।”

“সিএফআইইউএস এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে এবং মার্কিন ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা বেহাত হওয়া থেকে বাঁচাতে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্টকে এ পদক্ষেপের পরামর্শ দিয়েছে।” – -বিবৃতিতে বলেছেন মেনুশেন।

মাইক্রোসফট অ্যাপটি কেনার আলোচনায় রয়েছে।

এর আগের নির্বাহী আদেশে টিকটক ও উইচ্যাটের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করেন ট্রাম্প। সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় প্রতিষ্ঠান দুটিকে নিজ নিজ মার্কিন ব্যবসা বিক্রি করে দেওয়ার জন্য।

সাম্প্রতিক নির্বাহী আদেশে আরও পরিষ্কারভাবে বাইটড্যান্সকে বলা হয়েছে মার্কিন ক্রেতার কাছে ব্যবসা বিক্রি করতে। গত বছরও একই ধরনের কৌশল ব্যবহার করেছিল ট্রাম্প প্রশাসন। সে সময় সিএফআইইউএস-কে ব্যবহার করে ডেটিং অ্যাপ গ্রাইন্ডার-এর চীনা মালিক পক্ষকে মার্কিন প্রতিষ্ঠানের কাছে অ্যাপটি বিক্রি করতে বাধ্য করেছিল তারা।

টিকটকের কাছে এ বিষয়ে মন্তব্য চাইলে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র আগের কথাই আবার বলেছেন, “আমরা অ্যাপটির মাধ্যমে পরিবারদের আনন্দ দিতে চাই এবং যারা এই প্ল্যাটফর্মে নিজেদের কাজ প্রকাশ করেন এমন সবার অর্থবহ ক্যারিয়ার গড়তে সহায়তা করতে এবং সবার জীবনে আগামি বছরগুলোতেও আনন্দ বয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।”

মাইক্রোসফট এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার ‘এল কাপিতান’
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার ‘এল কাপিতান’

ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে ৭০% পর্যন্ত ছাড়
প্রযুক্তি বাজার

ব্ল্যাকফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে ৭০% পর্যন্ত ছাড়

সিম স্লট ছাড়াই আসছে নতুন আইফোন
নির্বাচিত

সিম স্লট ছাড়াই আসছে নতুন আইফোন

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

বাজেটেই মিলবে ৫জি স্মার্টফোন: ৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৬এক্স
নির্বাচিত

বাজেটেই মিলবে ৫জি স্মার্টফোন: ৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৬এক্স

চলতি মাসেই বিশ্ববাজারে আসবে শাওমি ১৩ আল্ট্রা
নির্বাচিত

চলতি মাসেই বিশ্ববাজারে আসবে শাওমি ১৩ আল্ট্রা

Load More

ট্রেন্ডিং টপিক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক
নির্বাচিত

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই
নির্বাচিত

হুয়াওয়েকে যন্ত্রাংশ সরবরাহ, বোশকে ৩ কোটি ৬০ লাখ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রের

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন
প্রযুক্তি সংবাদ

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

এসি ঠান্ডা বাতাস না দিয়ে ফ্যানের মতো বাতাস দিচ্ছে? জানুন সমস্যা কোথায়
প্রযুক্তি সংবাদ

এসি ঠান্ডা বাতাস না দিয়ে ফ্যানের মতো বাতাস দিচ্ছে? জানুন সমস্যা কোথায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

এখন চ্যাটজিপিটিতেই শেডিউল করা যাবে যে কোনো টাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় ধরনের...

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ আগস্ট ২০২০

টিকটক মালিককে মার্কিন ব্যবসা বিক্রির নির্দেশ দিলেন ট্রাম্প

Techzoom.TV |
TechzoomTV