Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাপে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ অক্টোবর ২০২০
করোনার প্রভাব পড়বে না হুয়াওয়ের ৫জি সরবরাহে
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম ৯ মাসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের রাজস্ব প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ শুক্রবার হুয়াওয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। করোনাভাইরাস মহামারিতে ব্যবসা পরিচালনায় ব্যাপক চাপ ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পেতে সমস্যার কারণে তাদের আয় কমেছে।

বিশ্বের টেলিকম যন্ত্রাংশের অন্যতম শীর্ষ সরবরাহকারী ও শীর্ষ স্মার্টফোন উৎপাদনকারী হুয়াওয়ে। তাদের দাবি, গত ৯ মাসে তাদের মোট ৬৭৩ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান (১০০ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার) রাজস্ব আদায় হয়েছে। গত বছরের তুলনায় তা ৯ দশমিক ৯ শতাংশ বেশি। তবে গত বছরের প্রবৃদ্ধির যে হার ছিল তার তুলনায় ২৪ দশমিক ৪ শতাংশ কম হয়েছে এবার। তাদের গড় মুনাফার হার ৮ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৮ শতাংশে নেমে এসেছে।

 

ওয়াশিংটনের চোখে ১৯৮৭ সালে পিপল লিবারেশন আর্মির সাবেক প্রকৌশলী রেন ঝেংফি প্রতিষ্ঠিত হুয়াওয়ে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ওয়াশিংটনের পক্ষ থেকে মিত্রদের কাছে হুয়াওয়ের টেলিকম যন্ত্রপাতি কেনা ঠেকাতে লবিং করার পাশাপাশি হুয়াওয়ের কাছে সেমিকন্ডাক্টর বিক্রিতে বাধা দেওয়া হচ্ছে।

বিশ্বে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় হুয়াওয়ের সাপ্লাই চেইন ব্যাপক চাপের মুখে পড়েছিল। তাদের উৎপাদন প্রক্রিয়া ও পরিচালনায় ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছিল।

হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্যা সমাধানে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে টিকে থাকবে এবং সামনে এগিয়ে যাবে।
হুয়াওয়ের রাজস্ব কমার কারণ হিসেবে অবশ্য সরাসরি মার্কিন চাপের কথা উল্লেখ করা হয়নি বা স্মার্টফোন বিক্রি কমে যাওয়ার মতো বিভাগগুলোর পার্থক্য বের করা হয়নি। হুয়াওয়ে সাধারণত অর্ধবার্ষিক ও বার্ষিক আয় ঘোষণার সময় বিস্তারিত কারণ উল্লেখ করে থাকে।

 

গতকাল বৃহস্পতিবার হুয়াওয়ের নতুন স্মার্টফোন ঘোষণার অনুষ্ঠানে হুয়াওয়ে কনজ্যুমার পণ্যের প্রধান নির্বাহী ইয়ু চেংডং বলেছেন, তাদের কোম্পানি ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে যা অন্যায্য।
ইয়ু বলেন, ‘এখন হুয়াওয়েকে খুব কঠিন সময় পার করতে হচ্ছে।’
হুয়াওয়ের জন্য খারাপ খবরের পাহাড় জমছে। ওয়াশিংটন অভিযোগ করছে, বেইজিংয়ের নিয়ন্ত্রণে চলছে প্রতিষ্ঠানটি। তারা হুয়াওয়ের যন্ত্রপাতিতে নিরাপত্তা ত্রুটি থাকার কথা বলছে, যাতে চীন চাইলে গোয়েন্দাগিরি করতে পারে। তবে এসব অভিযোগ চীন সরকার ও হুয়াওয়ে উড়িয়ে দিয়েছে। তারা বলছে, যুক্তরাষ্ট্র কোনো কথার প্রমাণ দিতে পারেনি।

যুক্তরাষ্ট্রের বাজারে হুয়াওয়েকে নিষিদ্ধের পাশাপাশি মিত্রদের ওপরও চাপ দিচ্ছে ওয়াশিংটন।
গত জুলাই মাসে যুক্তরাজ্য ৫-জি নেটওয়ার্কে হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহারের বিষয়ে মোবাইল অপারেটরদের নিষেধ করেছে। ফ্রান্সের পক্ষ থেকেও হুয়াওয়ের গিয়ার ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সুইডেনও সম্প্রতি হুয়াওয়ে ও আরেকটি চীনা কোম্পানি জেডটিইকে তাদের দেশে ৫-জি নেটওয়ার্কের ক্ষেত্রে নিষিদ্ধ করেছে।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে ব্যক্তিগত তথ্য কি নিরাপদ?
নির্বাচিত

অনলাইনে ব্যক্তিগত তথ্য কি নিরাপদ?

দাম কমছে হুয়াওয়ে ফোনের
ছাড় ও অফার

দাম কমছে হুয়াওয়ে ফোনের

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
নির্বাচিত

ইউটিউব চ্যানেলের নাম পাল্টাতে নতুন নিয়ম

অ্যাপলের চিপ ও নিউরাল ইঞ্জিন ওয়ালা মনিটর
প্রযুক্তি বাজার

অ্যাপলের চিপ ও নিউরাল ইঞ্জিন ওয়ালা মনিটর

ইনস্টাগ্রাম রিলস ভিডিও থেকে আয়ের সুযোগ!
নির্বাচিত

যেভাবে ইনস্টাগ্রাম রিল তৈরি করলে বেশি মানুষের কাছে পৌঁছায়

ফাইভজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ
টেলিকম

ফাইভজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল
প্রযুক্তি সংবাদ

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

আইফোন প্রেমীদের কাছে নতুন মডেল নিয়ে সবসময় কৌতুহল...

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix