Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোথায় হারিয়ে গেলো ক্যাসিও এফ ৯১ ডাব্লিউ ঘড়িটি?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩১ অক্টোবর ২০২০
কোথায় হারিয়ে গেলো ক্যাসিও এফ ৯১ ডাব্লিউ ঘড়িটি?
Share on FacebookShare on Twitter

স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অফিসের কর্মচারী, এক সময় প্রায় সবার হাতেই দেখা যেত ক্যাসিও ঘড়ি । এই কোম্পানির ঘড়ি গুলো কেবল সামান্য একটি ঘড়ি নয়, এগুলো ৯০ দশকের শৈশবের স্মৃতি৷ কেবলমাত্র বাংলাদেশ নয়, তার পাশাপাশি বিশ্বের আরো অনেক দেশে ব্যাপকভাবে প্রচলিত ছিল ক্যাসিওর এই ঘড়িগুলো। বিশেষ করে f91w ।

কিন্তু সময়ের সাথে সাথে ঘড়ির বাজার ফ্যাকাশে হয়ে যায়৷ বর্তমানে বিভিন্ন স্মার্ট ডিভাইস, বিশেষ করে মোবাইল ফোন বাজারে চলে আসার পর ঘড়ির প্রয়োজনীয়তা কমতে থাকে৷ তবে ঘড়ির প্রয়োজন না থাকলে কি হবে, বাজারে এসেছে স্মার্ট ওয়াচ, হেলথ বিট মিটারের মতো আরো অনেক যন্ত্রাংশ৷ যেগুলো হাতে পড়ে থাকতে হয়।

তাহলে কোথায় হারিয়ে গেল সেই ক্যাসিওর সেই স্মৃতিময় ঘড়ি গুলো৷ এই আর্টিকেলে আপনারা সেটি জানতে চলেছেন ।

মূলত ক্যাসিও একটি জাপানি কোম্পানি৷ তারাই সর্বপ্রথম অ্যানালগ এবং ডিজিটাল পদ্ধতিতে ঘড়ি তৈরি শুরু করে৷ সেগুলো খুব অল্প সময়ের মধ্যে সারা বিশ্বেরঘড়ির মার্কেট দখল করে নেয়৷ এ ঘড়ির মাঝে আমাদের দেশে বিশেষভাবে সকলের মনে জায়গা করে নিয়েছিল যে ঘড়িটি, সেটি হচ্ছে ক্যাসিও f91w ।

ক্যাসিও f91w ঘড়ি টি অসাধারণ রকম স্থায়ী৷ সাত থেকে দশ বছর পর্যন্ত টিকে যাওয়ার ইতিহাস রয়েছে এই ঘড়িটির৷ তবে একটা কথা না বললেই নয়, এই ঘড়িটি বিভিন্ন দেশে নকল ভাবে তৈরি করা হয়েছিল। কোনটি আসল কোনটি নকল সেটি বোঝার জন্য ঘড়ির কারিগররা একটি পদ্ধতি আবিষ্কার করে৷ সেটি হচ্ছে ঘড়ির ডান পাশের বাটনটি তিন সেকেন্ড চেপে রাখলে ক্যাসিও লেখা ইংরেজিতে ভেসে উঠবে৷ কয়ার্টোজ ঘড়ি হওয়ার কারণে এতে দরকার ব্যাটারি৷

আর এতে যে ব্যাটারী ব্যবহার করা হয় সেটি বোতাম আকৃতির ব্যাটারি৷ এই ক্যাসিও ঘড়ি টি কোনো কৌতুহলী তরুণ খোলার চেষ্টা করেনি এবং খুলে আবার তা লাগাতে ব্যর্থ হয়নি এমন ঘটনা খুব কমই ঘটেছে৷

যাইহোক ক্যাসিও তাদের সর্বাধুনিক প্রযুক্তি, মনকাড়া ডিজাইনএর জন্য খুব অল্প সময়ের মধ্যে ক্যাসিও ঘড়ি টি সারা বিশ্ব জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে।
ক্যাসিওর ইঞ্জিনিয়াররা প্রথমদিকে চিন্তা করেছিলেন কিভাবে ঘড়ি টিকে আরও শক্ত পোক্ত করা যায়৷ এই চিন্তা থেকেই ঘড়িটি ধীরে ধীরে দানবীয় আকার ধারণ করে৷ বিভিন্ন ফিচারস এতে যোগ করার কারণে এর দামও ধীরে ধীরে চওড়া হতে থাকে৷ কেবল সাধারণ মানুষ নয় তার পাশাপাশি খেলোয়াড়, বিশেষ ব্যক্তিত্ব, ফ্যাশন সচেতন মানুষ এই ঘড়িটি পরিধান করতো৷

ধীরে ধীরে আরও ফিচারস এবং প্রযুক্তি যুক্ত হতে থাকে ঘড়িটির সাথে৷ ফলে এক পর্যায়ে তারা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে থাকে।

তাই ক্যাসিও তাদের আশির দশকে ব্যাপক জনপ্রিয় g-shock w5000 c ঘড়ি টি বাজারে আনে৷ টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ১০০ গেজেট এর মধ্যে অন্যতম w5000 c ।

এবং এই g-shock w5000 c এর মত করে পরবর্তীতে এফ f91w ঘড়ি টি বাজারে আসে৷ দীর্ঘ ব্যাটারি লাইফ এবং স্বল্প মাত্রায় পানি প্রতিরোধ ক্ষমতা এইসকল কমন ফিচারস ঘড়িটির মধ্যে যুক্ত করা হয়৷ ফলে ধীরে ধীরে এটির দাম কমতে থাকে৷ এবং জনপ্রিয়তা বাড়তে থাকে৷ এটির ডিজাইন ও করা হয় সাদামাটা । এবং এই সাদামাটা ডিজাইনটি পরবর্তীকালে সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে৷

তবে বর্তমানের ডিজিটাল ঘড়ি গুলো বাজারে আসার কারণে f91w ঘড়িগুলো কেমন আর কারো চোখে পড়ে না৷ ব্যবহার কমে গেছে ।

বলতে গেলে বাজার থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে৷ তবে বাজার থেকে বিলুপ্ত হয়ে গেলেই কি হবে? এগুলো চিরকাল থাকবে আমাদের মনের কোটরে, বিশেষ করে “অস্থির ৯০” এর স্মৃতিতে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মহামারির মাঝেও বৈদেশিক মুদ্রা আনছেন ফ্রিল্যান্সাররা
প্রযুক্তি সংবাদ

৩ বছরে ২৯ হাজার ফ্রিল্যান্সার বানাবে সরকার

ভোটের আগে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে মন্তব্য করে ‘বোকা বট’!
প্রযুক্তি সংবাদ

ভোটের আগে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে মন্তব্য করে ‘বোকা বট’!

খাবারের হোম ডেলিভারি করবে ইভ্যালি ফুড এক্সপ্রেস
ই-কমার্স

খাবারের হোম ডেলিভারি করবে ইভ্যালি ফুড এক্সপ্রেস

রিলায়েন্স জিওর ১০ শতাংশ মালিকানা ক্রয়ে আগ্রহী ফেসবুক
প্রযুক্তি সংবাদ

রিলায়েন্স জিওর ১০ শতাংশ মালিকানা ক্রয়ে আগ্রহী ফেসবুক

প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় ৪ টাকা বিক্রি ২৫-৩৫ টাকায়
প্রযুক্তি সংবাদ

প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় ৪ টাকা বিক্রি ২৫-৩৫ টাকায়

এসারের প্রিডেটর সিরিজের গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

র‍্যানসমওয়্যারের শিকার এসার?

Load More

ট্রেন্ডিং টপিক

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স
প্রযুক্তি সংবাদ

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং
অটোমোবাইল

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix