Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিসিএস এ ভ্যাট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ নভেম্বর ২০২০
বিসিএস এ ভ্যাট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সদস্যদের ভ্যাট সম্পর্কিত সম্যক ধারণা প্রদান করতে ‘প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ অন ভ্যাট প্রসিডিউর’ শীর্ষক দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ৩১ অক্টোবর – ১ নভেম্বর পর্যন্ত এই ভ্যাট প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়।

০১ নভেম্বর (রবিবার) রাতে অনলাইনে দুই দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিসিএস এর প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। মন্ত্রীত্ব পাওয়ার পর গণভবন থেকে আমি সরাসরি বিসিএস এ এসেছিলাম। তাই বিসিএস সদস্যদের কল্যাণে যেকোন কাজে আমাকে সবসময় পাবেন। ভ্যাট প্রক্রিয়া একটি জটিল বিষয়। ভ্যাটের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ এখনো চলমান। আমি মনে করি, এই কাজটি যদি দেশের ছেলেদের দিয়ে করানো হতো, তাহলে আমাদের ঝুলে থাকতে হতো না। ভ্যাট বিষয়টা এমনি জটিল যে, আমরা যখন সাবেক অর্থমন্ত্রী সাহেবের কাছে ইন্টারনেটের উপর ভ্যাট কমানোর প্রস্তাব পাশ করালাম দেখা গেলো দেশে ইন্টারনেটের মূল্য বেড়ে গেলো।

বিসিএস সদস্যদের ভ্যাট প্রদানের বিষয়ে ভ্যাট কর্মকর্তাদের উপদেশ দিয়ে মন্ত্রী বলেন, ভ্যাট প্রশিক্ষণ বিসিএস সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভ্যাট কর্মকর্তাদের উচিৎ দেশীয় প্রতিষ্ঠানের চেয়ে বিদেশি প্রতিষ্ঠানদের থেকে ভ্যাট আদায়ের ব্যাপারে দৃষ্টি আরোপ করা। আপনাদের দেশীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যতোটা মনোযোগী দেখা যায় বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে চিত্র পুরো উল্টো। শুধু ফেসবুক থেকে যে পরিমাণ ভ্যাট আদায় করা সম্ভব তা কম্পিউটার ইন্ডাস্ট্রির আদায়কৃত ভ্যাটের ১০ গুণ হবে। আপনারা প্রযুক্তি ব্যবসায়ীদের প্রতি সদয় হোন। বিদেশি প্রতিষ্ঠান যারা ভ্যাট ফাঁকি দিচ্ছে তাদের ব্যাপারে কঠোর হোন।

ভ্যাটের উপর কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিসিএস ট্যাক্স ভ্যাট অ্যান্ড কাস্টমস অ্যাফেয়ার্স সাব কমিটির চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের ভ্যাট প্রদান করার সদিচ্ছা রয়েছে। তবে আমরা চাই ভ্যাট দেয়ার প্রক্রিয়াকে সহজ করা হোক। এডভান্স ট্যাক্স (এআইটি) যতো সহজে কেটে নেয়া হচ্ছে , ফেরত পাওয়ার সময় সেখানেও ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে। ছয় মাসের যে সময়সীমা রয়েছে তাও যৌক্তিক নয়। তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের জন্য ভ্যাট প্রক্রিয়াকে সহজীকরণ করা এখন সময়ের দাবী।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর কো-অর্ডিনেটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ.এইচ.এম. শফিকুজ্জামান। তিনি বলেন, বিসিএস বরাবরের মতো সদস্যদের ব্যবসাকে সহজ এবং কার্যকর করতে নানা রকম প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করে। ভ্যাট সংক্রান্ত প্রাত্যহিক জ্ঞানের এই প্রশিক্ষণ কর্মশালা প্রযুক্তি ব্যবসায়ীদেরকে ভ্যাট প্রদানের প্রক্রিয়াকে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিসিএসকে এমন আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আইবিপিসি বিসিএস এর উদ্যোগের পাশে রয়েছে।

সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রিতে বিক্রেতাদের লাভের অংশ খুব কম থাকে। তার উপর যদি ভ্যাট রিফান্ডের ছয় মাসের সময়সীমা থাকে সেটা গোদের উপর বিষ ফোঁড়ার মতো। বিসিএস কার্যকরী কমিটি মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে এনবিআরের সঙ্গে বসে এই বিষয়টিকে সহজ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। বিসিএস সদস্যদের এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রদানের পাশাপাশি আইবিপিসিকেও ধন্যবাদ জানাচ্ছি।

বিসিএস যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ভ্যাট অনলাইন প্রজেক্টের পরিচালক এবং কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান। অনলাইনে প্রায় দুই শতাধিক বিসিএস সদস্য এই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিটি বিসিএস এর ফেসবুক পেজে প্রচারিত হয়। এসময় প্রায় ১৩০০ দর্শনার্থী প্রশিক্ষণ কর্মসূচিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপভোগ করেন।

ভ্যাট বিষয়ে ব্যবহারিক জ্ঞান সম্যক ধারণা দিয়ে কাজী মোস্তাফিজুর রহমান বলেন, আমরা অনলাইন পেমেন্টের মাধ্যমে ভ্যাট দেয়ার ব্যবস্থা করেছি। বর্তমানে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেও কয়েকটি ব্যাংকের মাধ্যমে ভ্যাট প্রদান করা যাবে। ভবিষ্যতে এই সেবা আরো বিস্তৃত হবে। তিনি ভ্যাট প্রদানের ক্ষেত্রে নিজেই কিভাবে অনলাইনে ভ্যাট প্রদান করবেন সে ব্যাপারে একটি ব্যবহারিক উপস্থাপনা প্রদান করেন। এসময় তিনি সদস্যদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বও সম্পন্ন করেন।

দুই দিনের প্রশিক্ষণ কর্মশালায় তিনি প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের ক্ষেত্রে ভ্যাট যোগ্যতা, উৎসেকর সমন্বয়, কর চালান পত্র, ক্রেডিট নোট ইত্যাদি বিষয় সম্পর্কে দর্শনার্থীদের একটি স্বচ্ছ ধারণা প্রদান করেন।

ভ্যাট বিষয়ক কর্মশালায় মাসনুনস কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম এবং বিসিএস সহসভাপতি মো. জাবেদুর রহমান শাহীন বক্তব্য প্রদান করেন।

প্রসঙ্গত, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালাটি টেকজুমডটটিভি এর সৌজন্য ফেসবুকে সম্প্রচারিত হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ময়মনসিংহের ই-কমার্সে গৌরিপুরের চল্লিশা আলুর সম্ভাবনা
বিবিধ

ময়মনসিংহের ই-কমার্সে গৌরিপুরের চল্লিশা আলুর সম্ভাবনা

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের সরিষা মধু
বিবিধ

ই-কমার্স সম্ভাবনায় মুন্সিগঞ্জের সরিষা মধু

গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয়ী হবে ইরান
বিবিধ

গোপন সামরিক শক্তি ব্যবহার করে বিজয়ী হবে ইরান

‘ফেনীর ঐতিহ্যবাহি খন্ডলের মিষ্টি স্বাদে ও বৈচিত্রে অনন্য’
বিবিধ

‘ফেনীর ঐতিহ্যবাহি খন্ডলের মিষ্টি স্বাদে ও বৈচিত্রে অনন্য’

জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্প নির্মাণ বাংলাদেশ সরকারের সাথে জাইকার ঋণচুক্তি
বিবিধ

জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্প নির্মাণ বাংলাদেশ সরকারের সাথে জাইকার ঋণচুক্তি

ইরানে হামলার হুমকি ট্রাম্পের
বিবিধ

ইরানে হামলার হুমকি ট্রাম্পের

Load More

ট্রেন্ডিং টপিক

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

২৭৪ তালেবান সেনা নিহতের দাবি পাকিস্তানের
বিবিধ

২৭৪ তালেবান সেনা নিহতের দাবি পাকিস্তানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix