Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিগ ব্যাটারি ও ১৮ ওয়াট কুইক চার্জের রিয়েলমির নতুন ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 11 November 2020
Share on FacebookShare on Twitter

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারির সাথে ১৮ ওয়াট কুইক চার্জের সি ১৫ – কোয়ালকম এডিশন নিয়ে এসেছে। জ্যামিতিক গ্রেডিয়েন্ট ডিজাইনের সি ১৫ – কোয়ালকম এডিশনের ফোনটিতে আছে অক্টা-কোর প্রসেসর, ৬.৫-ইঞ্চি এলসিডি ফুলস্ক্রিন ও আল্ট্রা-ওয়াইড কোয়াড ক্যামেরা, এবং এর ৪ জিবি র‍্যাম+৬৪ জিবি রম ভ্যারিয়েন্টটির বাজারমূল্য হচ্ছে মাত্র ১২,৯৯০ টাকা এবং ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটির বাজার মূল্য মাত্র ১৪,৪৯০ টাকা।

তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতিদিনের প্রযুক্তিগত চাহিদা পূরণ করার লক্ষ্যে কাজ করে দ্রুততম সময়ে ৫ কোটি গ্রাহক অর্জন করেছে রিয়েলমি। কোয়ালকম এডিশনের মেগা ব্যাটারির রিয়েলমি সি ১৫ এর সম্পূর্ণ চার্জে দিবে ৪৪ ঘন্টা নিরবচ্ছিন্ন কল টাইম এবং ৪৮ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম। ১৮ ওয়াটের কুইক চার্জে মাত্র ৩০ মিনিটে ২৮ শতাংশ পর্যন্ত চার্জ নিতে সক্ষম এই ফোন।

রিয়েলমি সি ১৫ – কোয়ালকম এডিশনের আছে ৬.৫-ইঞ্চি মিনি ড্রপ ডিসপ্লে এবং এর স্ক্রীন-টু-বডি রেশিও ৮৮.৭ শতাংশ যা দিবে চমৎকার ভিউইং অভিজ্ঞতা। তরুণদের লাইফস্টাইলের সাথে খাইয়ে নিবে এর দুটি নান্দনিক রং – মেরিন ব্লু ও সিগাল সিলভার।

রিয়েলমি সি ১৫ – কোয়ালকম এডিশন শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ চিপসেট, অক্টা-কোর প্রসেসর ও ৪ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‍্যামে ১.৮ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করা যায়, যা দৈনন্দিন কাজে বা গেমিং-এ দুর্দান্ত পারফরমেন্স নিশ্চিত করবে। বাংলাদেশে ৬৪ গিগাবাইট এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের ২টি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে যা ট্রিপল কার্ড স্লটের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

১৩ মেগাপিক্সেলের প্রধান ওয়াইড ক্যামেরার অ্যাপারচার এফ/২.২। ৮ মেগাপিক্সেলের ১১৯-ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় বিশাল ফিল্ড অব ভিউ পাওয়া যাবে । পাশাপাশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও রেট্রো লেন্সের স্পেশাল ইফেক্টে তোলা যাবে চমৎকার সব পোর্ট্রেট। এছাড়াও সি ১৫ – কোয়ালকম এডিশনের নাইটস্কেপ মোডে অসাধারণ ডিটেইলে রাতের ছবিতে তোলা যাবে। এছাড়া ৮ মেগাপিক্সেলের ওয়াইড ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে প্রাণবন্ত গ্রুপ সেলফি। ৩০ ফ্রেমে ১০৮০ পিক্সেলে ভিডিওর পাশাপাশি ক্যামেরায় আছে টাইম-ল্যাপ্স, এইচডিআর ও প্যানোসেলফি’র সুবিধা।

স্মার্টফোন বাজারে সফলভাবে স্থান করে নেওয়ার পাশাপাশি এআইওটি জগতেও দারুনভাবে পদচারণা শুরু করে রিয়েলমি ইতোমধ্যে ৫০টিরও বেশি এআইওটি পণ্য বাজারে নিয়ে এসেছে। ব্র্যান্ডটি তাদের স্মার্টফোন এবং এআইওটি পণ্যের মেলবন্ধনে ‘১+৪+এন’ পণ্য কৌশলের পূর্ণ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় পণ্য হিসেবে একটি স্মার্টফোন, চারটি ক্যাটাগরির আইওটি পণ্য এবং আসন্ন ‘এন’ বা অসংখ্য এআইওটি এবং লাইফস্টাইল পণ্যের সমন্বয়ে কার্যকরী একটি ইকোসিস্টেম তৈরি করবে রিয়েলমি।

আজ থেকে দারাজে রিয়েলমি সি ১৫ – কোয়ালকম এডিশনের ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি স্পেশাল প্রাইজে প্রি-বুকিং শুরু হবে। এছাড়া ১১.১১ রিয়েলমি সুপার ফ্যান ফেস্টে রিয়েলমি সি১২, রিয়েলমি ৭প্রো-সহ রিয়েলমি স্মার্টফোনে চমৎকার অফার উপভোগ করতে পারবেন ফ্যানরা। বিস্তারিত জানতে ক্লিক: https://www.daraz.com.bd/shop/realmebangladesh।

১৮ নভেম্বর থেকে পিকাবু’তে রিয়েলমি সি ১৫ – কোয়ালকম এডিশনের ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি স্পেশাল প্রাইজে প্রি-বুকিং শুরু হবে। প্রি-বুকিং এর জন্যে ক্লিক করুন: https://pkb.bz/realme। অতি শীঘ্রই দুটি ভ্যারিয়েন্টই দেশব্যাপী পাওয়া যাবে। কেনার জন্য বিস্তারিত জানতে ক্লিকঃ https://realmebd.com/brandshop/

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি বাডস এয়ার সেভেনে ৫২ ঘণ্টা প্লে-টাইম
প্রযুক্তি বাজার

রিয়েলমি বাডস এয়ার সেভেনে ৫২ ঘণ্টা প্লে-টাইম

সন্দেহভাজন চোর শনাক্ত করবে অ্যামাজনের ‘ডোরবেল’
প্রযুক্তি সংবাদ

সন্দেহভাজন চোর শনাক্ত করবে অ্যামাজনের ‘ডোরবেল’

ইউরোপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সার্চ ইঞ্জিন বেছে নেয়ার সুযোগ
নির্বাচিত

ইউরোপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সার্চ ইঞ্জিন বেছে নেয়ার সুযোগ

অনলাইন শিক্ষাকে উপভোগ্য করতে হবে
প্রযুক্তি সংবাদ

অনলাইন শিক্ষাকে উপভোগ্য করতে হবে

নেটফ্লিক্সে বড় বিপর্যয়, হারাল ১০ লাখ গ্রাহক
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীর ওপর কড়া নজর রাখছে নেটফ্লিক্স

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!
প্রযুক্তি বাজার

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 November 2020

বিগ ব্যাটারি ও ১৮ ওয়াট কুইক চার্জের রিয়েলমির নতুন ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix