Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘দেশের চাহিদার ৬০ ভাগ মোবাইল দেশেই তৈরি হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৬ নভেম্বর ২০২০
মোবাইল ফোনের বাজারে করোনার উত্তাপ
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমদানি নির্ভর জাতি থেকে বাংলাদেশ এখন মোবাইলসেটসহ ডিজিটাল ডিভাইসের উৎপাদক ও রপ্তানিকারক দেশে রূপান্তর লাভ করেছে। আমরা আমেরিকায় মোবাইল রপ্তান করছি। বিশ্বের ৮০টি দেশে আমরা সফটওয়্যার রপ্তানি করছি। সৌদিআরবে আইওটি ডিভাইস রপ্তানি হচ্ছে। নেপাল ও নাইজেরিয়ায় ল্যাপটপ ও কম্পিউটার রপ্তানি করছে বাংলাদেশ। দেশের চাহিদার শতকরা ৬০ ভাগ স্থানীয় কারখানার উৎপাদিত মোবাইল থেকে মেটানো সম্ভব হচ্ছে।

তিনি বলেন মেধাবি জাতি হিসেবে আমরা অতীতের শতশত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে চতুর্থ শিল্প বিপ্লবের অংশিদার। ডিজিটাল বাংলাদেশ এখন পৃথিবীর কাছে দৃষ্টান্ত।

মন্ত্রী সোমবার ঢাকার অদূরে টঙ্গীতে ফাইভস্টার মোবাইল কোম্পানির নিজস্ব ভবনে কারখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ফাইভ স্টার মোবাইল কোম্পানির চেয়ারম্যান মো: অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট চেয়ারম্যান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রাক্তন মহাসচিব মনিরুল হক বক্তৃতা করেন।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ডিজিটাল ডিভাইস বিশেষ করে স্মার্ট ফোন মানুষের জীবন যাত্রায় শ্বাস প্রশ্বাসের মতো অপরিহার্য। ১৯৬৪ সালে আইবিএম কম্পিউটারে যা করা যেতো স্মার্ট ফোনে এখন তার চাইতে হাজার গুণ বেশি কিছু করা হচ্ছে। দেশে ডিজিটাল ডিভাইস বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, জাতিগতভাবে বাঙালির বড় শক্তির নাম হচ্ছে মেধা। তিনি বলেন, দেশে ডিজিটাল প্রযুক্তি বিকাশে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ এর দিক নির্দেশনায় এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ প্রায় প্রতিটি ইউনিয়ন উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনার কার্যক্রম প্রায় সম্পন্ন হওয়ার পথে। ৪জি মোবাইল নেটওয়ার্ক প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সম্প্রসারণের কার্যক্রম চলছে। সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতার ফলে আমাদের সন্তানেরা রোবটও উৎপাদন করবে এবং বিদেশে তা রপ্তানি করবে এবং সেদিন বেশি দূরে নয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ২০০৮ সালে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দূরদর্শী বৈপ্লবিক কর্মসূচি উল্লেখ করে বলেন, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম এবং মালদ্বীপসহ বিশ্বের অনেক দেশ এমনকি ২০১৬ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম চতুর্থ শিল্প বিপ্লব ঘোষণার মধ্য দিয়ে ডিজিটাল বিশ্ব ঘোষণা প্রদান করে। করোনাকালে অচল জীবনযাত্রা সচল রাখতে এরই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষের জীবন যাত্রা উন্নত বিশ্বের মানুষের জীবন যাত্রা থেকে পিছিয়ে থাকেনি। এশিয়ার অনেক দেশের জিডিপি যেখানে ঋণাত্নক সেখানে বাংলাদেশ শতকরা ৫দশমিক ৮ ভাগ থেকে ৭ ভাগ জিডিপি অর্জন করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফলের ধারাবাহিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বলে তিনি উল্লেখ করেন।

Tags: মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে
প্রযুক্তি বাজার

বৈশ্বিক প্রতিকূলতায়ও ওয়ালটনের ব্যবসায় সুবাতাস

দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি  হল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চীনে ডাটা সংরক্ষণের অভিযোগ স্বীকার অ্যাপলের

দুবাই ফেরত আইফোনের ফাঁদে বাংলাদেশি ক্রেতারা
প্রযুক্তি পরামর্শ

ডিসকাউন্টে আইফোন কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

মোবাইলের অডিওকে উন্নত করতে ইনফিনিক্স ও জেবিএল-এর পার্টনারশিপ
নির্বাচিত

মোবাইলের অডিওকে উন্নত করতে ইনফিনিক্স ও জেবিএল-এর পার্টনারশিপ

মোবাইল ইন্টারনেটের গতি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি
টেলিকম

৫ মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

১০৪ রিচার্জ করলেই লাখ টাকার বীমা সুবিধা দেবে রবি

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!
প্রযুক্তি সংবাদ

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix