Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অভিন্ন মোবাইল ক্যাশ আউট চার্জ ০.৭০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৬ নভেম্বর ২০২০
অভিন্ন মোবাইল ক্যাশ আউট চার্জ ০.৭০ শতাংশ
Share on FacebookShare on Twitter

সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস-এমএফএস) মাধ্যমে বিতরণের জন্য একটি অভিন্ন ক্যাশ আউট চার্জ নির্ধারণ করেছে সরকার।

এমএফএসে অভিন্ন ক্যাশ আউট চার্জ ০.৭০ শতাংশ নির্ধারণ করে গত ১২ নভেম্বর অর্থ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।

এক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য ক্ষেত্রের সুবিধাভোগীরা মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে সরকারের কাছ থেকে পাওয়া অর্থ এই হারে চার্জ দিয়ে ক্যাশ আউট, অর্থাৎ এমএফএস এজেন্টের কাছ থেকে নগদ টাকা নিতে পারবেন। ১০০ টাকা ক্যাশ আউট করলে ৭০ পয়সা চার্জ দিতে হবে, এক হাজার টাকায় দিতে হবে ৭ টাকা।

বর্তমানে নগদ, বিকাশ, রকেট, ইউক্যাশ, শিওরক্যাশসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস দিয়ে থাকে। ১০০ টাকায় এদের ক্যাশ আউট চার্জ অপারেটর ভেদে ৬০ পয়সা থেকে এক টাকা ৮৫ পয়সা পর্যন্ত। অভিন্ন ক্যাশ আউট চার্জ নির্ধারণ করার ফলে সরকারের বিপুল পরিমাণ অর্থের সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থ বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক সামাজিক নিরাপত্তা কার্যক্রম/প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এসব সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রকার ভাতা, সম্মানী, বৃত্তি, উপবৃত্তি ইত্যাদি কার্যক্রমের ক্ষেত্রে নগদ অর্থ সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া, সরকারের অন্যান্য কার্যক্রমেও নগদ অর্থ সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর প্রয়োজন হয়।

এতে আরও বলা হয়, এসব নগদ অর্থ সময়মতো নিরবচ্ছিন্নভাবে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেয়া সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার ইতোমধ্যে নগদ অর্থ সরকারি কোষাগার থেকে ‘গর্ভমেন্ট টু পারসন (জিটুপি)’ পদ্ধতি অনুসরণ করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি উপকারভোগীর কাছে বিতরণের বিষয়টি অগ্রাধিকার প্রদান করেছে।

এ প্রেক্ষাপটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণের জন্য একটি অভিন্ন ক্যাশ আউট চার্জ নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ অবস্থায়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণের জন্য সরকার একটি অভিন্ন ক্যাশ আউট চার্জ নির্ধারণ করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিতরণের জন্য অভিন্ন ক্যাশ আউট চার্জ ০.৭০ শতাংশ।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ এমএফএসের এর মাধ্যমে বিতরণের ক্ষেত্রে বিতরণকারী সব মন্ত্রণালয়/বিভাগ এ অভিন্ন ক্যাশ আউট চার্জ অনুসরণ করবে উল্লেখ করে পরিপত্রে বলা হয়, মন্ত্রণালয়/বিভাগগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ বিতরণের জন্য এমএফএসের অপারেটর নির্ধারণ, অপারেটরের কার্যপরিধি সুনির্দিষ্টকরণ এবং তা যথাযথভাবে মনিটরিং করবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
নির্বাচিত

সার্ভার ডিভিশন বিক্রি করে দিচ্ছে হুয়াওয়ে

লেনোভো ট্যাব বাংলাদেশের বাজারে নিয়ে এলো সেলেক্সট্রা
প্রযুক্তি সংবাদ

লেনোভো ট্যাব বাংলাদেশের বাজারে নিয়ে এলো সেলেক্সট্রা

টুইটারে ব্লু টিক চালুর পরিকল্পনা পেছাল
নির্বাচিত

টুইটারে ব্লু টিক চালুর পরিকল্পনা পেছাল

হুয়াওয়ের ক্রান্তিকালে স্যামসাংয়ের ব্যবসার সুযোগ
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ক্রান্তিকালে স্যামসাংয়ের ব্যবসার সুযোগ

করোনা নিয়ে চীন-আমেরিকার এবার সাইবারযুদ্ধ
প্রযুক্তি সংবাদ

করোনা নিয়ে চীন-আমেরিকার এবার সাইবারযুদ্ধ

বিভ্রাটের সময় বিক্রি হতে চলছিল ফেসবুকের নাম
নির্বাচিত

বিভ্রাটের সময় বিক্রি হতে চলছিল ফেসবুকের নাম

Load More

ট্রেন্ডিং টপিক

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix